Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইমরান খানের বোনের বিরুদ্ধে মামলার রায় ১৬ ডিসেম্বর পর্যন্ত মুলতবি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৫০ পিএম

ইমরান খানের বোনের বিরুদ্ধে মামলার রায় ১৬ ডিসেম্বর পর্যন্ত মুলতবি

ইমরান খানের বোন আলিমা খান। ছবি: সংগৃহীত

Advertisement

পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন আলিমা খানের বিরুদ্ধে ২০২৪ সালের ২৬ নভেম্বরের বিক্ষোভের ঘটনায় দায়ের করা মামলার সংরক্ষিত রায় ঘোষণা আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত মুলতবি করা হয়েছে। এ রায় দিয়েছে রাওয়ালপিন্ডির একটি সন্ত্রাসবিরোধী আদালত (এটিসি)।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কোনো ধরনের পরবর্তী কার্যক্রম ছাড়াই এটিসি বিচারক আমজাদ আলী শাহ ষষ্ঠবারের মতো এই রায় ঘোষণা স্থগিত করেন। এদিন আদালতে আলিমা খানের পক্ষে তার আইনজীবী ফয়সাল মালিক উপস্থিত ছিলেন।

আদালত গত ২২ সেপ্টেম্বর এই মামলার রায় সংরক্ষিত রেখে ২৫ সেপ্টেম্বর ঘোষণার দিন ধার্য করেছিলেন। তবে বিচারক শাহ ছুটিতে যাওয়ায় সেদিন রায় ঘোষণা স্থগিত হয়ে ১ অক্টোবর পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়। এরপর থেকে রায় ঘোষণার তারিখ বেশ কয়েকবার পেছানো হয়েছে, যার সর্বশেষ দফায় তা ১৬ ডিসেম্বর পর্যন্ত গড়াল।

এর আগে আলিমার আইনজীবী আসামিপক্ষের যুক্তিতর্ক না শুনেই রায় সংরক্ষিত রাখার বিষয়ে আপত্তি জানিয়েছিলেন। তার অভিযোগ ছিল, আদালতে নিজের বক্তব্য উপস্থাপনের সুযোগ তাকে দেওয়া হয়নি।

উল্লেখ্য, গত সেপ্টেম্বরে ইসলামাবাদ অভিমুখে পিটিআইয়ের একটি পদযাত্রার আগে জনশৃঙ্খলা রক্ষা অধ্যাদেশের (এমপিও) ৩ ধারার অধীনে আলিমা খানকে আটক করা হয়। বর্তমানে তিনি লাহোরের কোট লাখপত কারাগারে বন্দী রয়েছেন।

২৬ নভেম্বরের বিক্ষোভ মামলার পটভূমি

মামলাটি '২৬ নভেম্বরের বিক্ষোভ মামলা' হিসেবে পরিচিত। ২০২৪ সালের ওই বিক্ষোভে জনসমাগমের ওপর নিষেধাজ্ঞা ও লকডাউন উপেক্ষা করে ১০ হাজারের বেশি পিটিআই সমর্থক ইসলামাবাদে প্রবেশ করেন। তাদের অগ্রযাত্রা ঠেকাতে মোতায়েন করা প্রায় ২০ হাজার নিরাপত্তা কর্মীর সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়।

রাজধানীর রেড জোনে নিরাপত্তা বাহিনী ও বিক্ষোভকারীদের দিনভর সংঘর্ষের পর পিটিআই নেতৃত্ব পিছু হটে এবং দলটির পক্ষ থেকে পূর্বঘোষিত অবস্থান কর্মসূচি 'আপাতত' স্থগিতের ঘোষণা দেওয়া হয়।

পরবর্তীতে পাকিস্তান দণ্ডবিধির বিভিন্ন ধারা এবং সন্ত্রাসবিরোধী আইনের ৭ ধারায় পিটিআইয়ের বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এর মধ্যে তক্ষশীলা থানায় দুটি এবং সাদিকাবাদ ও নাসিরাবাদ থানায় একটি করে মামলা নথিভুক্ত হয়। সাদিকাবাদ থানায় দায়ের করা মামলায় আলিমা খানসহ আরও ১০ জনকে আসামি করা হয়েছে।

সূত্র: ডন

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে?

ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে?

পাকিস্তানের রাষ্ট্রপতির সঙ্গে স্পিকারের সৌজন্য সাক্ষাৎ

পাকিস্তানের রাষ্ট্রপতির সঙ্গে স্পিকারের সৌজন্য সাক্ষাৎ

ভারতে ‘বুলডোজার জাস্টিসের’ নামে দেদার ভাঙা হচ্ছে মুসলিমদের বাড়িঘর

ভারতে ‘বুলডোজার জাস্টিসের’ নামে দেদার ভাঙা হচ্ছে মুসলিমদের বাড়িঘর

পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে ১২ ‘ভারতপন্থি সন্ত্রাসী’ নিহত

পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে ১২ ‘ভারতপন্থি সন্ত্রাসী’ নিহত

ভারতকে নজরবন্দি করতে চীন-পাকিস্তানের স্যাটেলাইট জাল!

ভারতকে নজরবন্দি করতে চীন-পাকিস্তানের স্যাটেলাইট জাল!

মধ্যরাতে বাসার আলমারি থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক, ঘটনাস্থলে নয়ন

মধ্যরাতে বাসার আলমারি থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক, ঘটনাস্থলে নয়ন

আরও পড়ুন

এক্সপ্লেইনার ট্রাম্পের নতুন শুল্কে বিশ্বে কেমন প্রভাব পড়বে?

ট্রাম্পের নতুন শুল্কে বিশ্বে কেমন প্রভাব পড়বে?

ইমরান খানের বোনের বিরুদ্ধে মামলার রায় ১৬ ডিসেম্বর পর্যন্ত মুলতবি

ইমরান খানের বোনের বিরুদ্ধে মামলার রায় ১৬ ডিসেম্বর পর্যন্ত মুলতবি

হরমুজে ২০ লাখ ব্যারেল তেল নিয়ে ডুবল ট্যাংকার

হরমুজে ২০ লাখ ব্যারেল তেল নিয়ে ডুবল ট্যাংকার

শেয়ারবাজার ধসের খবর পড়ার সময় কাঁদলেন উপস্থাপিকা

শেয়ারবাজার ধসের খবর পড়ার সময় কাঁদলেন উপস্থাপিকা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম