Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে ১২ ‘ভারতপন্থি সন্ত্রাসী’ নিহত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পিএম

পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে ১২ ‘ভারতপন্থি সন্ত্রাসী’ নিহত

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে চারটি পৃথক অভিযান চালায় পাকিস্তানি সেনাবাহিনী। ছবি: সংগৃহীত

Advertisement

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে চারটি পৃথক অভিযানে ১২ জন সন্ত্রাসী নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী। গত ২০ থেকে ২৩ নভেম্বরের মধ্যে এসব অভিযান চালানো হয়। নিহতরা ভারতের মদদপুষ্ট বলে দাবি করেছে পাকিস্তানের সামরিক বাহিনী।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর দ্য ডনের 

বিবৃতিতে বলা হয়, গত ২০ নভেম্বর বেলুচিস্তানের নুশকি জেলায় সন্ত্রাসীদের একটি আস্তানায় অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। এ সময় দুই পক্ষের মধ্যে তীব্র গোলাগুলি হয়। এতে ভারত-সমর্থিত ‘ফিতনা-আল-হিন্দুস্তান’ গোষ্ঠীর আট সদস্য নিহত হন। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গোলাবারুদও উদ্ধার করা হয়েছে।

পাকিস্তান সরকার বেলুচিস্তানভিত্তিক কয়েকটি সশস্ত্র গোষ্ঠীকে ‘ফিতনা-আল-হিন্দুস্তান’ নামে অভিহিত করে থাকে। দেশটির অভিযোগ, এসব গোষ্ঠীকে ব্যবহার করে পাকিস্তানে সন্ত্রাসবাদ ও অস্থিতিশীলতা ছড়াচ্ছে ভারত।


আইএসপিআর জানায়, ২১ নভেম্বর সিবি জেলায় সন্ত্রাসীদের গতিবিধি শনাক্ত করে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। এতে আরও দুজন নিহত হন।

এরপর ২২ ও ২৩ নভেম্বর পাঞ্জগুর ও কেচ জেলায় পৃথক দুটি অভিযান চালানো হয়। সন্ত্রাসীদের আস্তানায় এসব অভিযানে আরও দুজন নিহত হন। তাদেরও ‘ফিতনা-আল-হিন্দুস্তান’ গোষ্ঠীর সদস্য বলে দাবি করেছে সেনাবাহিনী।

আইএসপিআর জানিয়েছে, ‘আজম-ই-ইস্তেহকাম’ কর্মসূচির আওতায় দেশজুড়ে সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত থাকবে। জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নে ফেডারেল অ্যাপেক্স কমিটির অনুমোদিত এই কর্মসূচির লক্ষ্য বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসবাদ নির্মূল করা।


এদিকে বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানের প্রশংসা করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। তার দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ভারতের পৃষ্ঠপোষকতায় পরিচালিত সন্ত্রাসীদের বিরুদ্ধে সফল অভিযান চালানোয় নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রশংসা করেছেন তিনি।

জারদারি বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক সাফল্য দেশের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় তাদের দায়িত্ববোধ এবং ত্যাগের প্রমাণ।

তিনি আরও বলেন, ‘ফিতনা-আল-হিন্দুস্তান ও বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের নির্মূল করা জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের প্রতিটি অঞ্চলে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ভারতকে নজরবন্দি করতে চীন-পাকিস্তানের স্যাটেলাইট জাল!

ভারতকে নজরবন্দি করতে চীন-পাকিস্তানের স্যাটেলাইট জাল!

বিএনপির দুপক্ষের গোলাগুলি, নিহত ১

বিএনপির দুপক্ষের গোলাগুলি, নিহত ১

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় সিএনজিচালকসহ নিহত ২

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় সিএনজিচালকসহ নিহত ২

গাজায় ইসরাইলি ড্রোন হামলায় নিহত ৬

গাজায় ইসরাইলি ড্রোন হামলায় নিহত ৬

পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন

পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন

পাকিস্তানের সঙ্গে চলা যুদ্ধে যেভাবে ভারতকে সহায়তা করেছিল ইসরাইল

পাকিস্তানের সঙ্গে চলা যুদ্ধে যেভাবে ভারতকে সহায়তা করেছিল ইসরাইল

আরও পড়ুন

বিশ্বব্যাপী কমছে জন্মহার, আধুনিক চিকিৎসাও কাজে আসছে না কেন?

বিশ্বব্যাপী কমছে জন্মহার, আধুনিক চিকিৎসাও কাজে আসছে না কেন?

ইরানের শীর্ষ নেতাদের হত্যার ছক কষছে ট্রাম্প প্রশাসন!

ইরানের শীর্ষ নেতাদের হত্যার ছক কষছে ট্রাম্প প্রশাসন!

পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে ১২ ‘ভারতপন্থি সন্ত্রাসী’ নিহত

পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে ১২ ‘ভারতপন্থি সন্ত্রাসী’ নিহত

যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের

যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম