Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ফাতাহ-৩ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ পিএম

ফাতাহ-৩ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান

Advertisement

পাকিস্তানের সেনাবাহিনী সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ফাতাহ-৩-এর সফল উৎক্ষেপণ পরীক্ষা চালিয়েছে। 

বুধবার (১৮ নভেম্বর) দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, উন্নত নেভিগেশন ও প্রপালশন প্রযুক্তিতে সজ্জিত ক্ষেপণাস্ত্রটি সুপারসনিক গতিতে দীর্ঘ দূরত্বের লক্ষ্যবস্তুতে উচ্চ নিখুঁততা ও আঘাত হানার সক্ষমতা নিয়ে হামলা চালাতে পারে।

বিবৃতিতে আরও বলা হয়, ফাতাহ-৩ পাকিস্তান সেনাবাহিনীর রকেট ফোর্স কমান্ডের অভিযান পরিচালনার সক্ষমতা ও আঘাত হানার পরিধি উল্লেখযোগ্যভাবে বাড়াবে। এর ফলে দেশটির সামগ্রিক প্রচলিত সামরিক প্রতিরোধব্যবস্থা ও প্রতিরক্ষার অবস্থান আরও শক্তিশালী হবে।

ক্ষেপণাস্ত্রটির উৎক্ষেপণ প্রত্যক্ষ করেন সেনাবাহিনীর রকেট ফোর্স কমান্ডের প্রধান, পাকিস্তান সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা এবং সংশ্লিষ্ট বিজ্ঞানী ও প্রকৌশলীরা।

ফাতাহ-৩-এর সফল উৎক্ষেপণে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, সেনাপ্রধান ও প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং তিন বাহিনীর প্রধানেরা।

দেশটির প্রতিরক্ষা সক্ষমতা উন্নয়নে এ গুরুত্বপূর্ণ সাফল্য অর্জনে অবদান রাখা ব্যক্তিদের নিষ্ঠা ও প্রচেষ্টার প্রশংসা করেন তারা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মক্কা চুক্তিতে ইরানের যোগদানের বিলে সংশোধনী অনুমোদন

মক্কা চুক্তিতে ইরানের যোগদানের বিলে সংশোধনী অনুমোদন

ভেঙে যাচ্ছে পাকিস্তানের ৪ প্রদেশ

ভেঙে যাচ্ছে পাকিস্তানের ৪ প্রদেশ

বৈরিতা ভুলে একে অন্যকে ‘গার্ড অফ অনার’ দিল পাকিস্তান ও ভারত

বৈরিতা ভুলে একে অন্যকে ‘গার্ড অফ অনার’ দিল পাকিস্তান ও ভারত

যে কারণে স্বর্ণখনন বন্ধ রেখেছে পাকিস্তান!

যে কারণে স্বর্ণখনন বন্ধ রেখেছে পাকিস্তান!

পাকিস্তানের ইশকোমান: প্রকৃতির স্বর্গ, নাকি পরীদের রহস্যময় জগৎ?

পাকিস্তানের ইশকোমান: প্রকৃতির স্বর্গ, নাকি পরীদের রহস্যময় জগৎ?

কারাগারে আর বাঁচতে পারবেন কিনা, শঙ্কায় ইমরান খান

কারাগারে আর বাঁচতে পারবেন কিনা, শঙ্কায় ইমরান খান

আরও পড়ুন

বৈঠকে ব্যস্ত পুতিন, ক্রিমিয়ায় হামলা ইউক্রেনের

বৈঠকে ব্যস্ত পুতিন, ক্রিমিয়ায় হামলা ইউক্রেনের

ফাতাহ-৩ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান

ফাতাহ-৩ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান

রোহিঙ্গাদের গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করল আইসিজে

রোহিঙ্গাদের গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করল আইসিজে

পরমাণু যুদ্ধ নিয়ে অবস্থান স্পষ্ট করলেন ট্রাম্প-শি-পুতিন

পরমাণু যুদ্ধ নিয়ে অবস্থান স্পষ্ট করলেন ট্রাম্প-শি-পুতিন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম