মক্কা চুক্তিতে ইরানের যোগদানের বিলে সংশোধনী অনুমোদন
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৭:০৪ পিএম
ইরানের পার্লামেন্ট অধিবেশন। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানের সরকারের যোগদানবিষয়ক একটি বিলে সংশোধনী অনুমোদন করেছেন দেশটির আইনপ্রণেতারা।
বুধবার (১৮ নভেম্বর) পার্লামেন্টের উন্মুক্ত অধিবেশনে সংশোধনীগুলো অনুমোদিত হয়। অধিবেশনটি সরাসরি ও ভার্চুয়াল, উভয় পদ্ধতিতে অনুষ্ঠিত হয়।
পার্লামেন্টে পাশ হওয়া আইন পর্যালোচনার দায়িত্বে থাকা ১২ সদস্যের সংস্থা গার্ডিয়ান কাউন্সিলের উত্থাপিত উদ্বেগ নিরসনে বিলটিতে এসব পরিবর্তন আনা হয়েছে।
পার্লামেন্টের আইন ও বিচারবিষয়ক কমিশনের প্রতিবেদন উপস্থাপনের পর আইনপ্রণেতারা সংশোধনীগুলো অনুমোদন করেন। ওই প্রতিবেদনে গার্ডিয়ান কাউন্সিলের উদ্বেগের বিষয়গুলো তুলে ধরা হয়েছিল।
মক্কা চুক্তি নামে পরিচিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি ২০২৬ সালের ৭ আগস্ট পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরব স্বাক্ষর করে।

