হরমুজে যুক্তরাষ্ট্রের ড্রোন ভূপাতিত করল ইরান
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ পিএম
যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ ড্রোন। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করেছে ইরান।
ইরানের সেনাবাহিনীর বরাতে বুধবার (১৮ নভেম্বর) কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
এ বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে ইরানের সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ।
বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালির পূর্ব দিকে যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ ড্রোনটি শনাক্ত করা হয়। এরপর সময়োচিত পদক্ষেপের মাধ্যমে ড্রোনটি ধ্বংস করা হয়।
এর আগে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়ে। বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরানের ড্রোন হামলার অভিযোগ ওঠার পরই ইরানের কেশম দ্বীপে পালটা হামলা চালায় মার্কিন বাহিনী।

