Logo
Logo
×

Advertisement

খেলা

বৈরিতা ভুলে একে অন্যকে ‘গার্ড অফ অনার’ দিল পাকিস্তান ও ভারত

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১২:৫২ পিএম

বৈরিতা ভুলে একে অন্যকে ‘গার্ড অফ অনার’ দিল পাকিস্তান ও ভারত

সংগৃহীত

Advertisement

শেষ অনেক দিন ধরেই পাকিস্তান ও ভারতের রাজনৈতিক বৈরিতা খেলার মাঠেও চলে আসছে। হাত মেলানোও বন্ধ প্রায় এক বছর হতে চলল। এরই মধ্যে সাফ চ্যাম্পিয়নশিপে দেখা গেল ভিন্ন এক দৃশ্য। চ্যাম্পিয়ন ভারত ও রানার্স আপ পাকিস্তান একে অন্যকে দিল রীতিমতো ‘গার্ড অফ অনার’!

দৃশ্যটির দেখা মিলেছে মঙ্গলবার রাতে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল শেষে একে অন্যকে গার্ড অব অনার দেয় দুই দল। প্রথমে রানার্সআপ পাকিস্তানের খেলোয়াড়দের সম্মান জানায় ভারত। পদক ও ট্রফি নিতে মঞ্চে ওঠার সময় পাকিস্তানি খেলোয়াড়দের জন্য সারি করে দাঁড়ান ভারতীয় ফুটবলাররা। পরে একইভাবে ভারতীয় খেলোয়াড়দের সম্মান জানায় পাকিস্তান দল।

ম্যাচে অবশ্য জয় পেয়েছে ভারত। পিছিয়ে পড়েও ২-১ গোলে পাকিস্তানকে হারিয়ে রেকর্ড দশমবারের মতো সাফ চ্যাম্পিয়ন হয়েছে তারা।

সাম্প্রতিক সময়ে ক্রিকেটে ভারত ও পাকিস্তানের খেলোয়াড়দের হাত না মেলানোর ঘটনা বেশ আলোচনার জন্ম দিয়েছে। সেই প্রেক্ষাপটে ফুটবলের এই দৃশ্য আলাদা করে নজর কেড়েছে।

টুর্নামেন্ট শুরুর আগেই ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে ছিল বাড়তি আগ্রহ। হাত মেলানো নিয়েও ছিল প্রশ্ন। তবে প্রথম ম্যাচে মুখোমুখি হয়ে দুই দল একে অন্যের সঙ্গে হাত মিলিয়েছিল। তবে ফাইনালে যা হলো, তা অতীতের সব নজিরও ছাপিয়ে গেছে।

ভারতের কোচ নওশাদ মুসা বলেন, ‘এটা ছিল শুধু প্রতিপক্ষ দলের প্রতি সম্মান। আপনারা দেখেছেন, তারা যেভাবে খেলেছে, তাতে তাদের প্রতি আমাদের অনেক শ্রদ্ধা রয়েছে। আর ক্রিকেটের দিকে তাকালে দেখবেন, তারা অনেক ম্যাচ খেলে। এর পর পাকিস্তানের বিপক্ষে আবার কবে খেলব, জানি না। সেখানে প্রতিদ্বন্দ্বিতার ধরন আলাদা। এখানে ফুটবল মাঠে বিষয়টি ভিন্ন।’

একই প্রশ্নের জবাবে পাকিস্তানের কোচ নলবার্তো সোলানোও প্রায় একই সুরে কথা বললেন, ‘আমরা সব সময় বলি, ফুটবল সুন্দর একটি খেলা। এ কারণেই সারা বিশ্বের মানুষ ফুটবল ভালোবাসে। ফুটবল সব সময় সবাইকে এক করে। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা সবাই মানুষ, যদিও আমাদের মধ্যে পার্থক্য রয়েছে। আমরা শুধু মাঠেই প্রতিদ্বন্দ্বী। এর বাইরে একে অন্যের সঙ্গে হাত মেলাতে হবে এবং জিতি কিংবা হারি, একে অন্যকে সম্মান জানাতে হবে।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হোটেলে প্রেমিক যুগলকে মাদক মামলায় ফাঁসানোর হুমকি পুলিশের, ভিডিও ভাইরাল

হোটেলে প্রেমিক যুগলকে মাদক মামলায় ফাঁসানোর হুমকি পুলিশের, ভিডিও ভাইরাল

মসজিদেই লস্কর কমান্ডারকে হত্যা করল ভারত

মসজিদেই লস্কর কমান্ডারকে হত্যা করল ভারত

রেকর্ড বিদেশি বিনিয়োগে চাঙা ভারতের শেয়ারবাজার

রেকর্ড বিদেশি বিনিয়োগে চাঙা ভারতের শেয়ারবাজার

রোমাঞ্চকর ফাইনালে পাকিস্তানকে কাঁদিয়ে ভারতের দশম শিরোপা

রোমাঞ্চকর ফাইনালে পাকিস্তানকে কাঁদিয়ে ভারতের দশম শিরোপা

যে কারণে স্বর্ণখনন বন্ধ রেখেছে পাকিস্তান!

যে কারণে স্বর্ণখনন বন্ধ রেখেছে পাকিস্তান!

পাকিস্তানের ইশকোমান: প্রকৃতির স্বর্গ, নাকি পরীদের রহস্যময় জগৎ?

পাকিস্তানের ইশকোমান: প্রকৃতির স্বর্গ, নাকি পরীদের রহস্যময় জগৎ?

আরও পড়ুন

বৈরিতা ভুলে একে অন্যকে ‘গার্ড অফ অনার’ দিল পাকিস্তান ও ভারত

বৈরিতা ভুলে একে অন্যকে ‘গার্ড অফ অনার’ দিল পাকিস্তান ও ভারত

রোনালদোর ‘৭’ পরে গোলে করে মেসির মতো উদযাপন, কে এই ফোর্বস?

রোনালদোর ‘৭’ পরে গোলে করে মেসির মতো উদযাপন, কে এই ফোর্বস?

এবাদতকে কেন বোলিং করাননি শান্ত, কারণ জানালেন তাসকিন

এবাদতকে কেন বোলিং করাননি শান্ত, কারণ জানালেন তাসকিন

আর্জেন্টিনাকে আইনি নোটিশ পাঠাচ্ছেন মেসি

আর্জেন্টিনাকে আইনি নোটিশ পাঠাচ্ছেন মেসি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম