Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

রেকর্ড বিদেশি বিনিয়োগে চাঙা ভারতের শেয়ারবাজার

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১০:৫৩ পিএম

রেকর্ড বিদেশি বিনিয়োগে চাঙা ভারতের শেয়ারবাজার

Advertisement

চলতি মাসে ভারতীয় শেয়ার কিনেছেন বিদেশি বিনিয়োগকারীরা ৯৫৩ কোটি ডলারের, এক মাসে যা সর্বোচ্চ। জ্বালানি তেলের দাম কমা, কোম্পানিগুলোর আয় পরিস্থিতির উন্নতি ও এআইনির্ভর শেয়ারবাজার থেকে বিনিয়োগ সরিয়ে নেওয়ায় এ প্রবাহ বেড়েছে। এতে ছয় বছরের মধ্যে সেরা মাসিক প্রবৃদ্ধির পথে রয়েছে ভারতের প্রধান দুই শেয়ারসূচক।

রেকর্ড পরিমাণ বিদেশি বিনিয়োগে নভেম্বরে ঘুরে দাঁড়িয়েছে ভারতের শেয়ারবাজার। চলতি মাসে এখন পর্যন্ত দেশটির শেয়ারবাজারে ৯৫৩ কোটি ডলারের শেয়ার কিনেছেন বিদেশি বিনিয়োগকারীরা। এক মাসে বিদেশি বিনিয়োগের এই পরিমাণ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।

জ্বালানি তেলের দাম কমে আসা, কোম্পানিগুলোর আয় পরিস্থিতি স্থিতিশীল থাকা এবং বৈশ্বিক বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শেয়ার থেকে বিনিয়োগকারীদের সরে আসার প্রবণতা ভারতীয় বাজারে বিদেশি বিনিয়োগ বাড়াতে ভূমিকা রেখেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

নভেম্বরে এখন পর্যন্ত ভারতের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (এনএসই) নিফটি ৫০ সূচক বেড়েছে ৯ দশমিক ৭ শতাংশ। অন্যদিকে বোম্বে স্টক এক্সচেঞ্জের (বিএসই) সেনসেক্স সূচক বেড়েছে ১০ দশমিক ৩ শতাংশ। এতে গত ছয় বছরের মধ্যে সবচেয়ে ভালো মাসিক প্রবৃদ্ধির পথে রয়েছে দেশটির প্রধান দুই শেয়ারসূচক।

ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোজিটরি লিমিটেডের (এনএসডিএল) তথ্য অনুযায়ী, গত সোমবার পর্যন্ত চলতি মাসে ভারতের শেয়ার ও বন্ডবাজারে বিদেশি পোর্টফোলিও বিনিয়োগ এসেছে মোট ১ হাজার ৩৩ কোটি ডলার। এর মধ্যে শুধু শেয়ারবাজারে এসেছে ৯৫৩ কোটি ডলার।

এর আগে ২০২৫ সালে ভারতের শেয়ারবাজার থেকে ১ হাজার ৮৯১ কোটি ডলারের শেয়ার বিক্রি করে অর্থ তুলে নেন বিদেশি বিনিয়োগকারীরা। চলতি বছরের অক্টোবর পর্যন্ত আরও ৩ হাজার ১৪১ কোটি ডলারের শেয়ার বিক্রি করেন তারা। কোম্পানিগুলোর শেয়ারের অতিমূল্যায়ন, এআই খাতে বিনিয়োগের সুযোগের অভাব এবং জ্বালানি তেলের উচ্চমূল্যকে বিদেশি বিনিয়োগকারীদের সরে যাওয়ার প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছিল।

তবে নভেম্বরে রেকর্ড বিনিয়োগের ফলে চলতি বছরে ভারতীয় শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগকারীদের নিট বিক্রির পরিমাণ কমে ২ হাজার ১৮৮ কোটি ডলারে দাঁড়িয়েছে। এতে এশিয়ার অন্যান্য শেয়ারবাজারের তুলনায় ভারতের পিছিয়ে থাকার ব্যবধান কিছুটা কমেছে। যদিও চলতি বছরে এখন পর্যন্ত নিফটি ৫০ সূচক ৩ দশমিক ২ শতাংশ কমেছে। ফলে এশিয়ার দুর্বল পারফরম্যান্স করা শেয়ারবাজারগুলোর মধ্যে রয়েছে ভারত।

সিটি, এইচএসবিসি ও গোল্ডম্যান স্যাকসের মতো আন্তর্জাতিক বিনিয়োগ প্রতিষ্ঠানগুলোও ভারতীয় শেয়ারবাজার নিয়ে আশাবাদী হয়ে উঠেছে। বিশেষ করে দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানের মতো এআইনির্ভর শেয়ারবাজার থেকে বিনিয়োগকারীদের সরে আসার প্রবণতা ভারতকে সুবিধা দিচ্ছে।

এইচএসবিসির বিশ্লেষকেরা গত সপ্তাহে প্রকাশিত এক প্রতিবেদনে বলেন, ভারতে ঋণ প্রবৃদ্ধি শক্তিশালী এবং কোম্পানিগুলোর আয় পরিস্থিতি স্থিতিশীল। পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মুদ্রার বিনিময় হারকে সহায়তা করার মতো বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। এশিয়ার এআইনির্ভর বাজারগুলোর তুলনায় ভারত বিনিয়োগে বৈচিত্র্য আনার সুযোগ দিচ্ছে। একই সঙ্গে দেশটির শেয়ারবাজারে অস্থিরতাও তুলনামূলক কম।

তবে এই ঊর্ধ্বমুখী প্রবণতা ধরে রাখা সহজ হবে না বলে মনে করছেন বিশ্লেষকেরা। তাদের মতে, শেয়ারের উচ্চ মূল্যায়ন ধরে রাখতে হলে কোম্পানিগুলোর আয় ধারাবাহিকভাবে বাড়াতে হবে।

স্টেট স্ট্রিট ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের জ্যেষ্ঠ কৌশলবিদ অ্যাঞ্জেলা ল্যান বলেন, ভারতের শেয়ারবাজারের উচ্চ মূল্যায়নের যৌক্তিকতা ধরে রাখতে ধারাবাহিক আয় প্রবৃদ্ধি প্রয়োজন। বর্তমানে নিফটি ৫০ সূচকের শেয়ারগুলো আগামী ১২ মাসের সম্ভাব্য আয়ের ১৯ গুণ দামে লেনদেন হচ্ছে। এশিয়ার অন্যান্য দেশ ও উদীয়মান বাজারের তুলনায় এই মূল্যায়ন বেশি।

ব্যাংক ও আর্থিক খাতের শেয়ারে বড় উত্থান

নভেম্বরে ভারতের শেয়ারবাজারের উত্থানে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ব্যাংক ও আর্থিক খাত। এ মাসে আর্থিক সেবা, ব্যাংক, বেসরকারি ব্যাংক এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সূচক বেড়েছে ১১ দশমিক ৫ থেকে ১৩ দশমিক ৫ শতাংশ পর্যন্ত।

নিফটি ৫০ সূচকে সবচেয়ে বেশি ওজন থাকা এইচডিএফসি ব্যাংকের শেয়ারের দাম বেড়েছে ১৭ দশমিক ৯ শতাংশ। এতে চলতি বছরে ব্যাংকটির শেয়ারের মোট দরপতনের পরিমাণ কমেছে। অন্যদিকে ত্রৈমাসিক আর্থিক ফলাফল ভালো হওয়ায় আইসিআইসিআই ব্যাংকের শেয়ারের দাম বেড়েছে ১৩ দশমিক ৪ শতাংশ। ব্যাংকটির ভালো ফলাফল ঋণ প্রবৃদ্ধি বাড়া এবং মুনাফার ব্যবধানের ওপর চাপ কমার প্রত্যাশা তৈরি করেছে।

ম্যাথিউজ এশিয়ার পোর্টফোলিও ব্যবস্থাপক পীযূষ মিত্তাল বলেন, ঋণ প্রবৃদ্ধি বাড়া এবং মুনাফার ব্যবধানের ওপর চাপ কমে আসায় আর্থিক খাতের প্রতিষ্ঠানগুলো ভালো অবস্থানে রয়েছে। পাশাপাশি অভ্যন্তরীণ ভোগব্যয় এবং বৈদ্যুতিক গাড়ি (ইভি) নির্মাতা প্রতিষ্ঠানগুলোর শেয়ারেও বিনিয়োগের সম্ভাবনা রয়েছে।

গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর শেয়ারেও ভালো প্রবৃদ্ধি দেখা গেছে। নভেম্বরে ভারতের অটোমোবাইল খাতের সূচক বেড়েছে ৮ দশমিক ৫ শতাংশ। এ সময়ে দেশটির শীর্ষস্থানীয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার শেয়ারের দাম বেড়েছে ১৭ দশমিক ৬ শতাংশ। এসইউভি গাড়ির চাহিদা ভালো থাকায় প্রতিষ্ঠানটির ত্রৈমাসিক মুনাফা বিশ্লেষকদের প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নিষিদ্ধ আ.লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ভারত আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে: হাসনাত

নিষিদ্ধ আ.লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ভারত আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে: হাসনাত

মোদির বিরুদ্ধে ‘ভোট চোর, গদি ছাড়’ স্লোগান, বিপাকে মেলোনি

মোদির বিরুদ্ধে ‘ভোট চোর, গদি ছাড়’ স্লোগান, বিপাকে মেলোনি

শেখ হাসিনার বিচার দেশের আইনেই হবে, ভারত কিছু বলতে পারে না: ডা. জাহেদ

শেখ হাসিনার বিচার দেশের আইনেই হবে, ভারত কিছু বলতে পারে না: ডা. জাহেদ

উত্তরাখণ্ডে সেতু থেকে বাস খাদে পড়ে নিহত ৬

উত্তরাখণ্ডে সেতু থেকে বাস খাদে পড়ে নিহত ৬

পশ্চিমবঙ্গে ‘বৌদি-ভাবি’ বলে ডাকা যাবে না, বাড়িতে আনা যাবে না বন্ধু: বিজেপি নেতা

পশ্চিমবঙ্গে ‘বৌদি-ভাবি’ বলে ডাকা যাবে না, বাড়িতে আনা যাবে না বন্ধু: বিজেপি নেতা

বন কর্মকর্তার সম্পদের পাহাড়, মিলল সোনা-রুপা ও রিসোর্ট-ভিলার খোঁজ

বন কর্মকর্তার সম্পদের পাহাড়, মিলল সোনা-রুপা ও রিসোর্ট-ভিলার খোঁজ

আরও পড়ুন

রেকর্ড বিদেশি বিনিয়োগে চাঙা ভারতের শেয়ারবাজার

রেকর্ড বিদেশি বিনিয়োগে চাঙা ভারতের শেয়ারবাজার

যে কারণে স্বর্ণখনন বন্ধ রেখেছে পাকিস্তান!

যে কারণে স্বর্ণখনন বন্ধ রেখেছে পাকিস্তান!

আল-জাজিরার বিশ্লেষণ যুদ্ধ নয় শান্তিও নয়, ইরান সংকট কি তবে দীর্ঘস্থায়ী অচলাবস্থায় রূপ নিচ্ছে?

যুদ্ধ নয় শান্তিও নয়, ইরান সংকট কি তবে দীর্ঘস্থায়ী অচলাবস্থায় রূপ নিচ্ছে?

রাশিয়ার ক্রিমিয়া সেতু উড়িয়ে দিল ইউক্রেন

রাশিয়ার ক্রিমিয়া সেতু উড়িয়ে দিল ইউক্রেন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম