Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

হোটেলে প্রেমিক যুগলকে মাদক মামলায় ফাঁসানোর হুমকি পুলিশের, ভিডিও ভাইরাল

Icon

কলকাতা প্রতিনিধি

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১২:১৭ পিএম

হোটেলে প্রেমিক যুগলকে মাদক মামলায় ফাঁসানোর হুমকি পুলিশের, ভিডিও ভাইরাল

ছবি: সংগৃহীত

Advertisement

ভারতের মধ্যপ্রদেশে হোটেলের কক্ষে অবস্থান করা এক প্রাপ্তবয়স্ক যুগলকে বাবা-মায়ের সঙ্গে ফোনে কথা বলতে বাধ্য করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। তাদের কথায় রাজি না হওয়ায় যুবকের ব্যাগে গাঁজা রেখে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ দেন পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। অভিযুক্ত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অনেকে।

ঘটনাটি মধ্যপ্রদেশের সিওনি জেলার একটি হোটেলের। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ১৩ নভেম্বর ওই হোটেলে অভিযান চালায় পুলিশ। সেখানে এক প্রাপ্তবয়স্ক যুগলকে পেয়ে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেন কর্মকর্তারা। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার দীপক মিশ্র তাদের বাবা-মাকে ফোন করার নির্দেশ দেন। তবে যুগল সেই নির্দেশ মানতে অস্বীকৃতি জানান।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ওই যুগল নিজেদের প্রাপ্তবয়স্ক বলে পরিচয় দেন। তারা একই জাতের এবং ভবিষ্যতে বিয়ে করার পরিকল্পনা রয়েছে বলেও পুলিশকে জানান। এরপরও তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করতে চাপ দিতে থাকেন কর্মকর্তারা। এমনকি তরুণীর কাছে তার মুঠোফোনের লক খুলে দেওয়ার দাবিও জানানো হয়। তবে তিনি তাতে রাজি হননি।


অভিযোগ, যুগল পুলিশের নির্দেশ না মানায় ক্ষুব্ধ হন অতিরিক্ত পুলিশ সুপার দীপক মিশ্র। একপর্যায়ে হোটেলের কর্মীদের উদ্দেশে যুবকের ব্যাগে গাঁজা রেখে দেওয়ার নির্দেশ দেন তিনি। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ছেলেটির ব্যাগে কিছু গাঁজা রেখে দিতে। তাহলে সে বিষয়টি বুঝতে পারবে।


এ ছাড়া যুগলকে ভর্ৎসনা করতেও দেখা যায় ওই কর্মকর্তাকে। বাবা-মায়ের কথা চিন্তা না করে তারা হোটেলে সময় কাটাতে এসেছেন বলে মন্তব্য করেন তিনি। হোটেলের সিসিটিভি ক্যামেরায় পুরো কথোপকথন ধারণ করা হয়েছিল বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

ঘটনার সময় অতিরিক্ত পুলিশ সুপার দীপক মিশ্র ছাড়াও এসডিওপি চঞ্চলেশ মারকাম এবং সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সতীশ তিওয়ারি উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

‘ঘর কা কলেশ’ নামের একটি সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট থেকে ভিডিওটি প্রকাশের পর তা দ্রুত ছড়িয়ে পড়ে। এরপর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন নেটিজেনরা। তাদের বক্তব্য, দুজন প্রাপ্তবয়স্ক মানুষ নিজেদের ইচ্ছায় হোটেলে অবস্থান করলে তাদের বাবা-মাকে ফোন করতে বাধ্য করার এখতিয়ার পুলিশের রয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।

তবে সবচেয়ে বেশি সমালোচনা তৈরি হয়েছে যুবকের ব্যাগে গাঁজা রেখে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ দেওয়ার অভিযোগ নিয়ে। অনেকেই এটিকে পুলিশের ক্ষমতার অপব্যবহার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীলতার পরিপন্থী বলে মন্তব্য করেছেন।

তবে প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মসজিদেই লস্কর কমান্ডারকে হত্যা করল ভারত

মসজিদেই লস্কর কমান্ডারকে হত্যা করল ভারত

রেকর্ড বিদেশি বিনিয়োগে চাঙা ভারতের শেয়ারবাজার

রেকর্ড বিদেশি বিনিয়োগে চাঙা ভারতের শেয়ারবাজার

নিষিদ্ধ আ.লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ভারত আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে: হাসনাত

নিষিদ্ধ আ.লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ভারত আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে: হাসনাত

মোদির বিরুদ্ধে ‘ভোট চোর, গদি ছাড়’ স্লোগান, বিপাকে মেলোনি

মোদির বিরুদ্ধে ‘ভোট চোর, গদি ছাড়’ স্লোগান, বিপাকে মেলোনি

শেখ হাসিনার বিচার দেশের আইনেই হবে, ভারত কিছু বলতে পারে না: ডা. জাহেদ

শেখ হাসিনার বিচার দেশের আইনেই হবে, ভারত কিছু বলতে পারে না: ডা. জাহেদ

উত্তরাখণ্ডে সেতু থেকে বাস খাদে পড়ে নিহত ৬

উত্তরাখণ্ডে সেতু থেকে বাস খাদে পড়ে নিহত ৬

আরও পড়ুন

ট্রাম্পের চীন সফরের আগে বৈঠকে শি ও পুতিন

ট্রাম্পের চীন সফরের আগে বৈঠকে শি ও পুতিন

হোটেলে প্রেমিক যুগলকে মাদক মামলায় ফাঁসানোর হুমকি পুলিশের, ভিডিও ভাইরাল

হোটেলে প্রেমিক যুগলকে মাদক মামলায় ফাঁসানোর হুমকি পুলিশের, ভিডিও ভাইরাল

‘বিরোধী জোটের কর্মসূচি’ নিয়ে টকশোতে মারামারি

‘বিরোধী জোটের কর্মসূচি’ নিয়ে টকশোতে মারামারি

মসজিদেই লস্কর কমান্ডারকে হত্যা করল ভারত

মসজিদেই লস্কর কমান্ডারকে হত্যা করল ভারত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম