Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ট্রাম্পের চীন সফরের আগে বৈঠকে শি ও পুতিন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১২:৪২ পিএম

ট্রাম্পের চীন সফরের আগে বৈঠকে শি ও পুতিন

ছবি: সংগৃহীত

Advertisement

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের আগে বৈঠক করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার (১৭ নভেম্বর) চীনের শেনজেন শহরে তাদের এ বৈঠক অনুষ্ঠিত হয়। বুধবার একই শহরে ট্রাম্পের সঙ্গে শি ও পুতিনের ত্রিপক্ষীয় বৈঠকে বসার কথা রয়েছে। যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার তিন নেতার মধ্যে এটিই হবে প্রথম ত্রিপক্ষীয় বৈঠক।

বার্তা সংস্থা ও সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনকে কেন্দ্র করে শেনজেনে জড়ো হয়েছেন বিশ্বনেতারা। ট্রাম্পের আগমনের এক দিন আগে শি ও পুতিনের বৈঠককে পশ্চিমা প্রভাব মোকাবিলায় চীন-রাশিয়ার ঘনিষ্ঠতার প্রকাশ হিসেবে দেখা হচ্ছে।

মঙ্গলবার শেনজেনে ব্যবসায়ীদের এক সম্মেলনে বক্তব্য দেন পুতিন। সেখানে ট্রাম্প ও শি জিনপিংয়ের সঙ্গে আসন্ন বৈঠককে ‘বড় সম্ভাবনাময়’ বলে উল্লেখ করেন তিনি। এদিকে মঙ্গলবার রাতে শেনজেন বিমানবন্দরে পৌঁছান রুশ প্রেসিডেন্ট। তাকে স্বাগত জানাতে সেখানে চীনা নাগরিকদের একটি দল রাশিয়ার পতাকা ওড়ান।


পুতিনের চীন সফরের পাশাপাশি ভিয়েতনামে রাশিয়ার কৌশলগত পারমাণবিক বোমারু বিমান অবতরণের খবরও সামনে এসেছে। স্যাটেলাইট চিত্রের বরাতে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, সোভিয়েত যুগের পর এই প্রথম প্রকাশ্যে রাশিয়ার এমন যুদ্ধবিমানের ভিয়েতনামে অবতরণের তথ্য পাওয়া গেল। ভিয়েতনামের সঙ্গে রাশিয়ার দীর্ঘদিনের সামরিক সম্পর্ক রয়েছে। দেশটির সামরিক সরঞ্জামের বড় অংশই রাশিয়া সরবরাহ করে। তবে সাম্প্রতিক বছরগুলোতে চীনের প্রভাব মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সঙ্গেও সম্পর্ক জোরদার করেছে ভিয়েতনাম।

বিশ্লেষকদের মতে, চীনে পুতিনের সফরের সঙ্গে একই সময়ে ভিয়েতনামে রুশ পারমাণবিক বোমারু বিমান পাঠানোর ঘটনা ওয়াশিংটন ও বেইজিংয়ের সঙ্গে আসন্ন আলোচনার আগে মস্কোর সামরিক সক্ষমতা ও বৈশ্বিক উপস্থিতির বার্তা বহন করছে।

এদিকে ট্রাম্পের সফরকে ঘিরে শেনজেনে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। আধুনিক অবকাঠামো ও প্রযুক্তিশিল্পের জন্য পরিচিত শহরটির রাস্তাঘাট সাজানো হয়েছে নানা রঙের ব্যানারে। এপেক সম্মেলন উপলক্ষে শহরে নিরাপত্তা ও আয়োজন জোরদার করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যুক্তরাষ্ট্রের শুল্কনীতির বিপরীতে অবাধ বাণিজ্যের ডাক শি জিনপিংয়ের

যুক্তরাষ্ট্রের শুল্কনীতির বিপরীতে অবাধ বাণিজ্যের ডাক শি জিনপিংয়ের

রাশিয়ায় বিমান বিধ্বস্ত, ১৭ আরোহীর সবাই নিহত

রাশিয়ায় বিমান বিধ্বস্ত, ১৭ আরোহীর সবাই নিহত

রাশিয়ার ক্রিমিয়া সেতু উড়িয়ে দিল ইউক্রেন

রাশিয়ার ক্রিমিয়া সেতু উড়িয়ে দিল ইউক্রেন

চীনের ‘এআই চিপ’ ব্যবহারের সব পথ বন্ধ করছে যুক্তরাষ্ট্র

চীনের ‘এআই চিপ’ ব্যবহারের সব পথ বন্ধ করছে যুক্তরাষ্ট্র

কৃষ্ণসাগরে ড্রোন হামলায় ডুবল পণ্যবাহী জাহাজ

কৃষ্ণসাগরে ড্রোন হামলায় ডুবল পণ্যবাহী জাহাজ

চীনে কিম জং উনের সঙ্গে বৈঠকের সম্ভাবনা জানালেন ট্রাম্প

চীনে কিম জং উনের সঙ্গে বৈঠকের সম্ভাবনা জানালেন ট্রাম্প

আরও পড়ুন

ইরানের নির্দেশে যুক্তরাষ্ট্রে কাজ করতেন পাকিস্তানি নাগরিক, অতঃপর...

ইরানের নির্দেশে যুক্তরাষ্ট্রে কাজ করতেন পাকিস্তানি নাগরিক, অতঃপর...

এবার অভিবাসীদের রুয়ান্ডায় পাঠাবে ইউরোপের ৫ দেশ

এবার অভিবাসীদের রুয়ান্ডায় পাঠাবে ইউরোপের ৫ দেশ

ট্রাম্পের চীন সফরের আগে বৈঠকে শি ও পুতিন

ট্রাম্পের চীন সফরের আগে বৈঠকে শি ও পুতিন

হোটেলে প্রেমিক যুগলকে মাদক মামলায় ফাঁসানোর হুমকি পুলিশের, ভিডিও ভাইরাল

হোটেলে প্রেমিক যুগলকে মাদক মামলায় ফাঁসানোর হুমকি পুলিশের, ভিডিও ভাইরাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম