Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

গাজায় ইসরাইলি ড্রোন হামলায় নিহত ৬

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৪২ এএম

গাজায় ইসরাইলি ড্রোন হামলায় নিহত ৬

ইসরাইলি আগ্রাসনে যুদ্ধবিধ্বস্ত গাজা। ছবি: সংগৃহীত

Advertisement

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবারও ড্রোন হামলা চালিয়েছে ইসরাইল। এতে অন্তত ছয় ফিলিস্তিনি নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন।

এক প্রতিবেদনে বার্তা সংস্থা আনাদোলু বলছে, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে গাজা সিটির পশ্চিমাঞ্চলের আল-শাতি শরণার্থী শিবিরে একদল মানুষের ওপর ড্রোন হামলা চালায় ইসরাইলি বাহিনী। এতে তিন ফিলিস্তিনি নিহত হন। এর আগে বুধবার (২৫ নভেম্বর) গভীর রাতে গাজা সিটির পূর্বাঞ্চলের তুফাহ এলাকায় পৃথক হামলায় প্রাণ হারান আরও তিনজন।

আল-শিফা হাসপাতাল কর্তৃপক্ষ এসব হতাহতের তথ্য জানিয়েছে।

এদিকে বুধবার ইসরাইলি বাহিনীর আগের হামলাগুলোতে আরও সাত ফিলিস্তিনি নিহত হন বলে হাসপাতাল সূত্র জানিয়েছে। নিহতদের মধ্যে উত্তর গাজা গভর্নরেটের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের প্রধান মোহাম্মদ মাজেদ আবু আল-ওউফ, তার স্ত্রী এবং দুই কিশোরী মেয়ে রয়েছেন। বুধবার ভোরে আল-শাতি শরণার্থী শিবিরে তাদের বাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়।


গত ১০ অক্টোবর ২০২৫ থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে এরপরও ইসরাইলি বাহিনীর হামলা ও যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা অব্যাহত রয়েছে।

গাজার সরকারি মিডিয়া অফিস মঙ্গলবার জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইল ৬ হাজার ৪০৫ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এসব ঘটনায় অন্তত ১ হাজার ৬৯০ ফিলিস্তিনি নিহত, ৬ হাজার ১২০ জন আহত এবং ২২৩ জনকে আটক করা হয়েছে বলে দাবি করেছে সংস্থাটি।


২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় সামরিক আগ্রাসন শুরু করে ইসরাইল। এতে এখন এখন পর্যন্ত ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৬ হাজারের বেশি আহত হয়েছেন। ধ্বংস হয়ে গেছে গাজার প্রায় ৯০ শতাংশ অবকাঠামো। নিহত ও আহতদের অধিকাংশই নারী ও শিশু।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গাজায় গণহত্যা চালাতে ইসরাইলকে অস্ত্র দিয়েছে ভারত

গাজায় গণহত্যা চালাতে ইসরাইলকে অস্ত্র দিয়েছে ভারত

বগুড়ায় ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

বগুড়ায় ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

বোমা তৈরির সময় আ.লীগের সাবেক এমপির পিএস নিহত

বোমা তৈরির সময় আ.লীগের সাবেক এমপির পিএস নিহত

মোবাইল ছিনিয়ে চলন্ত ট্রেনের ছাদ থেকে ফেলে যাত্রীকে হত্যা, আটক ৪

মোবাইল ছিনিয়ে চলন্ত ট্রেনের ছাদ থেকে ফেলে যাত্রীকে হত্যা, আটক ৪

রাস্তায় হাঁটার সময় হামাসের শীর্ষ কর্মকর্তা ড্রোন হামলায় নিহত

রাস্তায় হাঁটার সময় হামাসের শীর্ষ কর্মকর্তা ড্রোন হামলায় নিহত

আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১

আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১

আরও পড়ুন

বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিন বাড়ল তেলের দাম

বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিন বাড়ল তেলের দাম

সৌদি আরবের একাধিক স্থানে হুথির ব্যাপক হামলা

সৌদি আরবের একাধিক স্থানে হুথির ব্যাপক হামলা

ট্রিয়ার বিশ্ববিদ্যালয়ের গবেষণা জার্মানিতে ক্যাথলিক গির্জায় যৌন নির্যাতনের শিকার ৮০০ শিশু-কিশোর

জার্মানিতে ক্যাথলিক গির্জায় যৌন নির্যাতনের শিকার ৮০০ শিশু-কিশোর

গাজায় ইসরাইলি ড্রোন হামলায় নিহত ৬

গাজায় ইসরাইলি ড্রোন হামলায় নিহত ৬

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম