বগুড়ায় ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
বগুড়া ব্যুরো
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৭:১০ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
বগুড়ার ধুনটে অজ্ঞাতনামা ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে ধুনট-শেরপুর আঞ্চলিক সড়কের মাঠপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মোটরসাইকেলচালক উজ্জল সরকার ও আরোহী শিকর। তাদের দুজনের বাড়ি ধুনট উপজেলার বানিয়াজান ইউনিয়নে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে শেরপুর থেকে মোটরসাইকেলযোগে ধুনটের দিকে যাচ্ছিলেন উজ্জল সরকার ও শিকর। পথে মাঠপাড়া এলাকায় পৌঁছালে ধুনট থেকে শেরপুরগামী একটি অজ্ঞাতনামা ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলচালক উজ্জল সরকার ঘটনাস্থলেই নিহত হন।
গুরুতর আহত অপর আরোহীকে স্থানীয়রা উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ধুনট ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত সিনিয়র স্টেশন কর্মকর্তা জহুরুল ইসলাম বলেন, দুপুর ১২টা ৫ মিনিটে আমরা দুর্ঘটনার খবর পাই। পরে ঘটনাস্থলে গিয়ে একজনকে মৃত অবস্থায় দেখতে পাই। মোটরসাইকেলে দুজন ছিলেন। অপরজনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে তিনিও মারা যান। তারা দুজনই ধুনট উপজেলার বানিয়াজান ইউনিয়নের বাসিন্দা। ফায়ার সার্ভিসের কর্মীরা একজনের লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন।

