Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০২:২৪ পিএম

আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) পুলিশের একটি গাড়ি। ফাইল ছবি

Advertisement

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাস আল খাইমাহ এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১১ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

দুর্ঘটনার কারণ ও পরিস্থিতি খতিয়ে দেখতে তদন্ত চলছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘দুর্ঘটনার পরিস্থিতি ও কারণ অনুসন্ধানে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।’

মন্ত্রণালয় জানায়, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পাঠানো হয়। অ্যাম্বুলেন্স সেবা, সিভিল ডিফেন্স এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে উদ্ধার ও জরুরি সেবা কার্যক্রম শুরু করা হয়।

এ ছাড়া দুর্ঘটনাস্থল নিরাপদ করা এবং যানবাহন চলাচল স্বাভাবিক রাখার ব্যবস্থাও নেওয়া হয়।


তদন্ত শেষ হলে এর ফলাফল জনসমক্ষে প্রকাশ করা হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এ ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে মন্ত্রণালয়। একই সঙ্গে নিহতদের আত্মার মাগফিরাত ও ক্ষমা কামনা এবং তাদের স্বজনদের এই শোক সহ্য করার শক্তি ও ধৈর্য কামনা করেছে।

দুর্ঘটনা নিয়ে কোনো গুজব বা যাচাইবিহীন তথ্য ছড়িয়ে না দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি সবাইকে সতর্ক থাকার এবং যেকোনো তথ্যের জন্য সরকারি ও নির্ভরযোগ্য সূত্রের ওপর নির্ভর করার পরামর্শ দেওয়া হয়েছে।


চলতি মাসে সংযুক্ত আরব আমিরাতে এটি দ্বিতীয় বড় ধরনের সড়ক দুর্ঘটনা। এর আগে গত ১২ নভেম্বর ফুজাইরাহ এলাকায় একাধিক যানবাহনের মধ্যে ভয়াবহ সংঘর্ষে ১৪ জন নিহত এবং আরও ৩০ জন আহত হন।

ওই ঘটনায় একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি একের পর এক কয়েকটি যানবাহনকে ধাক্কা দেয়। এতে বড় ধরনের দুর্ঘটনা ঘটে।

তথ্যসূত্র: দ্য ডন

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১৫

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১৫

পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

দক্ষিণ সুদানে সশস্ত্র হামলায় ৭ শিশুসহ নিহত ২৪

দক্ষিণ সুদানে সশস্ত্র হামলায় ৭ শিশুসহ নিহত ২৪

ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় ভয়াবহ আগুন, মিলল ২৪ লাশের ব্যাগ

ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় ভয়াবহ আগুন, মিলল ২৪ লাশের ব্যাগ

জাতিসংঘের মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরুদ্ধে ভোট দিল তিন দেশ

জাতিসংঘের মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরুদ্ধে ভোট দিল তিন দেশ

ভারতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৯ জন নিহত

ভারতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৯ জন নিহত

আরও পড়ুন

চীনের মহাকাশ স্টেশনে যাচ্ছেন প্রথম পাকিস্তানি

চীনের মহাকাশ স্টেশনে যাচ্ছেন প্রথম পাকিস্তানি

জনসংখ্যা বাড়লে দেশের সক্ষমতা বৃদ্ধি পাবে: ইরানের সর্বোচ্চ নেতা

জনসংখ্যা বাড়লে দেশের সক্ষমতা বৃদ্ধি পাবে: ইরানের সর্বোচ্চ নেতা

আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১

আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১

ইয়েমেনে সৌদি বিমান হামলায় নিহত-নিখোঁজ ২৫

ইয়েমেনে সৌদি বিমান হামলায় নিহত-নিখোঁজ ২৫

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম