Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

জাতিসংঘের মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরুদ্ধে ভোট দিল তিন দেশ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৫:৪১ পিএম

জাতিসংঘের মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরুদ্ধে ভোট দিল তিন দেশ

লানা নুসেইবাহ। ছবি: সংগৃহীত

Advertisement

জাতিসংঘের পরবর্তী মহাসচিব হওয়ার দৌড়ে বড় ধাক্কা খেয়েছেন সংযুক্ত আরব আমিরাতের প্রতিমন্ত্রী লানা নুসেইবাহ।

শুক্রবার (২০ নভেম্বর) অনুষ্ঠিত অনানুষ্ঠানিক গোপন ভোটে নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্যের (পি-ফাইভ) মধ্যে যুক্তরাজ্য, ফ্রান্স ও চীন তার প্রার্থিতার বিরুদ্ধে ভোট দিয়েছে। যদিও যুক্তরাষ্ট্র ও রাশিয়া তাকে সমর্থন দিচ্ছে। 

ভোটে নুসেইবাহ সাতটি উৎসাহমূলক, ছয়টি নিরুৎসাহমূলক এবং দুটি ‘মতামত নেই’ ভোট পেয়েছেন। সাধারণ পরিষদে যাওয়ার জন্য অন্তত নয়টি সমর্থনসূচক ভোট এবং কোনো স্থায়ী সদস্যের নিরুৎসাহমূলক ভোট না থাকার শর্ত থাকায় এই লড়াই এখন অচলাবস্থায়। এগিয়ে থাকা রেবেকা গ্রিনস্প্যান ১০টি উৎসাহমূলক ভোট পেলেও দুই স্থায়ী সদস্যের বিরোধিতার মুখে পড়েছেন, আর রাফায়েল গ্রোসি পেয়েছেন তিনটি নিরুৎসাহমূলক ভোট।

সুদানের গৃহযুদ্ধে আরএসএফ বাহিনীকে আমিরাতের মদদের অভিযোগ নিয়ে নাগরিক সমাজ ও ব্রিটিশ রাজনীতিকদের তীব্র বিরোধিতার মুখে পড়েছেন নুসেইবাহ। সম্প্রতি সাবেক ব্রিটিশ নেতা ইয়ান ডানকান স্মিথের সঙ্গে তার বৈঠকেও সুদান যুদ্ধ থেকে সরে আসা ও আটক দুই ব্রিটিশ নাগরিকের মুক্তির প্রসঙ্গ ওঠে।

তবে সব বাধা সত্ত্বেও লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন নুসেইবাহ। তার প্রচারণা শিবির জানিয়েছে, প্রচারণার স্বাধীনতা বজায় রাখতে তিনি মন্ত্রীর দায়িত্ব থেকে ছুটি নিয়ে সদস্য রাষ্ট্রগুলোর সমর্থন আদায়ে কাজ করে যাচ্ছেন।

সূত্র: মিডলইস্ট আই

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ভারতকে কোণঠাসা করতে নতুন ছক কষছে চীন-পাকিস্তান?

ভারতকে কোণঠাসা করতে নতুন ছক কষছে চীন-পাকিস্তান?

শেনজেনে ট্রাম্পের লক্ষ্য অধরা

তিন নেতার বৈঠক শেনজেনে ট্রাম্পের লক্ষ্য অধরা

ইরানের পরমাণু নীতি পরিবর্তনের বিপক্ষে চীন ও রাশিয়া: আরাগচি

ইরানের পরমাণু নীতি পরিবর্তনের বিপক্ষে চীন ও রাশিয়া: আরাগচি

ইরানের পরমাণু নীতিতে পরিবর্তনের বিরোধী চীন-রাশিয়া: আরাগচি

ইরানের পরমাণু নীতিতে পরিবর্তনের বিরোধী চীন-রাশিয়া: আরাগচি

প্রেমের টানে চীন থেকে বাংলাদেশে, ফাং ওয়েনজুন হলেন আব্দুর রহমান

প্রেমের টানে চীন থেকে বাংলাদেশে, ফাং ওয়েনজুন হলেন আব্দুর রহমান

২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ

২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ

আরও পড়ুন

যুক্তরাষ্ট্র ‘যুদ্ধে পরাজিত দেশ’, শর্ত চাপিয়ে দেওয়ার ক্ষমতা হারিয়েছে: ইরান

যুক্তরাষ্ট্র ‘যুদ্ধে পরাজিত দেশ’, শর্ত চাপিয়ে দেওয়ার ক্ষমতা হারিয়েছে: ইরান

সৌদির পশ্চিমাঞ্চলে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

সৌদির পশ্চিমাঞ্চলে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

জাতিসংঘের মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরুদ্ধে ভোট দিল তিন দেশ

জাতিসংঘের মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরুদ্ধে ভোট দিল তিন দেশ

ভারতে ভরিপ্রতি স্বর্ণের দাম কমল ৯২ হাজার টাকা!

ভারতে ভরিপ্রতি স্বর্ণের দাম কমল ৯২ হাজার টাকা!

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম