যুক্তরাষ্ট্র ‘যুদ্ধে পরাজিত দেশ’, শর্ত চাপিয়ে দেওয়ার ক্ষমতা হারিয়েছে: ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে যুদ্ধে পরাজিত হওয়ার পর বিশ্বব্যবস্থা বদলে গেছে বলে দাবি করেছে ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজাই এক্সে লিখেছেন, এখন আর যুক্তরাষ্ট্রের পক্ষে আগের মতো শর্ত চাপিয়ে দেওয়া সম্ভব নয়।
মোহসেন রেজাই বলেন, ২০২৬ সালের ইরান আর ১৯৪৩ সালের তেহরান সম্মেলন বা ১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলনের সময়ের মতো নয়। একইভাবে ২০২৬ সালের আমেরিকাও আর বিজয়ী শক্তি নেই, বরং যুদ্ধে পরাজিত দেশে পরিণত হয়েছে। তার মতে, পৃথিবী বদলে গেছে এবং পুরোনো ইতিহাস দেখিয়ে বর্তমান বাস্তবতাকে পেছনে নেওয়া যাবে না।
প্রসঙ্গত, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১৯৪৩ সালের তেহরান সম্মেলনে নাৎসি জার্মানির বিরুদ্ধে কৌশল ঠিক করতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও তৎকালীন সোভিয়েত ইউনিয়নের নেতারা বৈঠক করেছিলেন। পরে ১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন রুজভেল্ট, ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল ও সোভিয়েত নেতা জোসেফ স্ট্যালিন যুদ্ধ-পরবর্তী নতুন বিশ্বব্যবস্থার রূপরেখা দেন, যেখানে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব ধীরে ধীরে বড় হয়ে ওঠে।
সূত্র: আল-জাজিরা

