Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইয়েমেনে সৌদি বিমান হামলায় নিহত-নিখোঁজ ২৫

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০২:০০ পিএম

ইয়েমেনে সৌদি বিমান হামলায় নিহত-নিখোঁজ ২৫

লাহিজ প্রদেশের ওয়াদি মাবাক এলাকায় বাস ও ট্রাক লক্ষ্য করে সৌদি যুদ্ধবিমান হামলা চালায়। ছবি: সংগৃহীত

Advertisement

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বাস ও ট্রাক লক্ষ্য করে সৌদি আরবের বিমান হামলায় অন্তত ২৫ জন নিহত বা নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। মঙ্গলবার (২৪ নভেম্বর) হুথি-সংশ্লিষ্ট সংবাদ সংস্থা সাবা এ তথ্য জানিয়েছে।

ইয়েমেনের বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণকারী ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দেওয়া সৌদি নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে লড়াই করছে।

সাবার প্রতিবেদনে বলা হয়, লাহিজ প্রদেশের ওয়াদি মাবাক এলাকায় বাস ও ট্রাক লক্ষ্য করে সৌদি যুদ্ধবিমান হামলা চালায়। এতে হতাহতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে নিহত ও নিখোঁজ দুজনই রয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন ছয়জন।


প্রতিবেদনে আরও বলা হয়, হামলার পরও ওই এলাকায় সৌদি যুদ্ধবিমানের উপস্থিতি অব্যাহত থাকায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।

এর আগে সোমবার হুথি বিদ্রোহীদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি হামলার খবর জানিয়েছিলেন। তবে তখন হতাহতের কোনো সংখ্যা প্রকাশ করেননি তিনি। একই সঙ্গে এ হামলার জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন।

এদিকে সোমবার ইয়েমেনের পার্শ্ববর্তী উপকূলীয় প্রদেশ হোদেইদায় পৃথক বিমান হামলায় আরও ১৭ জন নিহত হয়েছেন। এসব হামলায় বেশ কয়েকটি ভবনও ধ্বংস হয়েছে বলে জানিয়েছে হুথিদের টেলিযোগাযোগ মন্ত্রণালয়।

এক দশকেরও বেশি সময় ধরে গৃহযুদ্ধে জর্জরিত ইয়েমেন গত জুলাইয়ে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের বিস্তৃত প্রভাবের মধ্যে জড়িয়ে পড়ে। হুথি বিদ্রোহী ও সৌদি-সমর্থিত ইয়েমেন সরকারের মধ্যে চলমান যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর পরিস্থিতির আরও অবনতি ঘটে।


জাতিসংঘের সর্বশেষ হিসাব অনুযায়ী, এরপর থেকে দেশটিতে সংঘাতে ১ হাজার ৬০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন ৩ লাখেরও বেশি মানুষ।

উল্লেখ্য, ইয়েমেন আরব উপদ্বীপের সবচেয়ে দরিদ্র দেশ। দীর্ঘদিনের যুদ্ধ, রাজনৈতিক অস্থিরতা ও সংঘাতের কারণে দেশটির সাধারণ মানুষ চরম মানবিক সংকটের মুখে রয়েছেন।

তথ্যসূত্র: গলফ নিউজ 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১৫

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১৫

যুক্তরাষ্ট্রের কাছে ২৯ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ দাবি ইরানের

যুক্তরাষ্ট্রের কাছে ২৯ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ দাবি ইরানের

১২ হাজার প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব

১২ হাজার প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব

দক্ষিণ সুদানে সশস্ত্র হামলায় ৭ শিশুসহ নিহত ২৪

দক্ষিণ সুদানে সশস্ত্র হামলায় ৭ শিশুসহ নিহত ২৪

নতুন বছরে ইরানে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

নতুন বছরে ইরানে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানের হামলার জন্য ডেমোক্র্যাটদের দায়ী করলেন ট্রাম্প

ইরানের হামলার জন্য ডেমোক্র্যাটদের দায়ী করলেন ট্রাম্প

আরও পড়ুন

চীনের মহাকাশ স্টেশনে যাচ্ছেন প্রথম পাকিস্তানি

চীনের মহাকাশ স্টেশনে যাচ্ছেন প্রথম পাকিস্তানি

জনসংখ্যা বাড়লে দেশের সক্ষমতা বৃদ্ধি পাবে: ইরানের সর্বোচ্চ নেতা

জনসংখ্যা বাড়লে দেশের সক্ষমতা বৃদ্ধি পাবে: ইরানের সর্বোচ্চ নেতা

আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১

আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১

ইয়েমেনে সৌদি বিমান হামলায় নিহত-নিখোঁজ ২৫

ইয়েমেনে সৌদি বিমান হামলায় নিহত-নিখোঁজ ২৫

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম