Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

নতুন বছরে ইরানে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১০:৪৯ এএম

নতুন বছরে ইরানে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

Advertisement

ইরানের সঙ্গে চলমান আলোচনা কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে নতুন বছরের পর দেশটিতে আবারও সামরিক হামলা শুরু করতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (২২ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

ট্রাম্প জানান, তেহরানের সঙ্গে পরোক্ষ আলোচনা এখনও চলছে। তবে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় তিনি হতাশ। ইরানি আলোচকদের সমালোচনা করে তাদের ‘পেশাদার কথার জাদুকর’ বলে আখ্যা দেন তিনি।

ফক্স নিউজের প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প বলেন, ‘তারা সারাক্ষণ কথা বলে। তাদের কাজই শুধু কথা বলা। কিন্তু এসব কথার কোনো মূল্য নেই।’

এদিকে হরমুজ প্রণালিকে ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ চললেও তেলবাহী ট্যাংকারে ইরানের হামলা অব্যাহত রয়েছে।


ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে অবরোধ ভাঙার চেষ্টা করার ইঙ্গিতসংক্রান্ত খবরের বিষয়ে জানতে চাইলে ট্রাম্প কঠোর হুঁশিয়ারি দেন। তিনি বলেন, অবরোধ অমান্য করে কোনো ইরানি জাহাজ পার হওয়ার চেষ্টা করলে সেটিতে হামলা চালিয়ে ডুবিয়ে দেওয়া হবে। এ ধরনের জাহাজ লক্ষ্য করে মার্কিন বাহিনী গুলি চালাবে বলেও জানান তিনি।

এ ছাড়া ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। দেশটিতে নতুন করে বিক্ষোভের ভিডিও দেখার পর তিনি এ আহ্বান জানান বলে ফক্স নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

হরমুজ প্রণালির কাছে বাণিজ্যিক জাহাজে ইরানের নতুন করে হামলা এবং বাহরাইনে মার্কিন সেনাদের লক্ষ্য করে হামলার খবরের মধ্যেই ট্রাম্পের এ বক্তব্য সামনে এলো।

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা বিরাজ করছে। জবাবে ইরান ইসরাইল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালায়।


এরপর গত জুনে সংঘাত বন্ধে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি কাঠামোগত সমঝোতা হয় এবং আলোচনা শুরু হয়। তবে হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ ও অবাধ নৌ চলাচল নিশ্চিত করার পদ্ধতি নিয়ে মতবিরোধের কারণে একপর্যায়ে আলোচনা থমকে যায়।

যুদ্ধ বন্ধের কূটনৈতিক প্রচেষ্টা চললেও গত জুলাই থেকে দুই পক্ষের মধ্যে থেমে থেমে সংঘর্ষের ঘটনা ঘটছে। ফলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইরানের হামলার জন্য ডেমোক্র্যাটদের দায়ী করলেন ট্রাম্প

ইরানের হামলার জন্য ডেমোক্র্যাটদের দায়ী করলেন ট্রাম্প

যোগাযোগের চেষ্টা করছেন ট্রাম্প, ‘পাত্তা দিচ্ছেন না’ কিম

যোগাযোগের চেষ্টা করছেন ট্রাম্প, ‘পাত্তা দিচ্ছেন না’ কিম

ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ইহুদি সন্ত্রাসবাদ’: আইজেনকট

ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ইহুদি সন্ত্রাসবাদ’: আইজেনকট

গোপালগঞ্জে বাড়িতে হামলা-লুটপাটে জড়িতদের নাম প্রকাশ করলেন ডাকসুর মুসাদ্দিক

গোপালগঞ্জে বাড়িতে হামলা-লুটপাটে জড়িতদের নাম প্রকাশ করলেন ডাকসুর মুসাদ্দিক

ভূ-রাজনীতি থেকে অভ্যন্তরীণ অর্থনীতি: ক্ষমতার দোলাচলে রাষ্ট্র ও সমাজের বাস্তবতা

ভূ-রাজনীতি থেকে অভ্যন্তরীণ অর্থনীতি: ক্ষমতার দোলাচলে রাষ্ট্র ও সমাজের বাস্তবতা

পারমাণবিক নীতি কি বদলাচ্ছে ইরান?

আল-জাজিরার বিশ্লেষণ পারমাণবিক নীতি কি বদলাচ্ছে ইরান?

আরও পড়ুন

ভেস্তে গেল কপ৩১ সম্মেলন, বড় চুক্তি ছাড়াই শেষ

ভেস্তে গেল কপ৩১ সম্মেলন, বড় চুক্তি ছাড়াই শেষ

লিবিয়ার বন্দরে ড্রোন হামলা, ডুবল রুশ যুদ্ধজাহাজ

লিবিয়ার বন্দরে ড্রোন হামলা, ডুবল রুশ যুদ্ধজাহাজ

নতুন বছরে ইরানে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

নতুন বছরে ইরানে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানের হামলার জন্য ডেমোক্র্যাটদের দায়ী করলেন ট্রাম্প

ইরানের হামলার জন্য ডেমোক্র্যাটদের দায়ী করলেন ট্রাম্প

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম