Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থার ছবি প্রকাশ করল ইরান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ এএম

নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থার ছবি প্রকাশ করল ইরান

Advertisement

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেশটির একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনার ভিডিও প্রচার করা হয়েছে। সেখানে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) নতুন একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা উন্মোচন করেছে। বাহিনীটির দাবি, এ ব্যবস্থার সাহায্যে একসঙ্গে দুটি তরল জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র ছোড়া সম্ভব।

নতুন উৎক্ষেপণব্যবস্থাটি আগে ব্যবহৃত ইরানের একটি দ্বৈত উৎক্ষেপণব্যবস্থার চেয়ে উন্নত বলে মনে হচ্ছে। আগের ব্যবস্থায় একসঙ্গে দুটি কঠিন জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র ছোড়া হতো।

তরল জ্বালানি বেশি কার্যকর। এ ধরনের জ্বালানি ব্যবহার করলে ক্ষেপণাস্ত্রের গতি ও গতিপথ কিছুটা নিয়ন্ত্রণ করার সুযোগ পান পরিচালনাকারীরা।

আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুসাভি দাবি করেন, ইরানের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

মুসাভি বলেন, ‘আমরা আমাদের যুদ্ধকৌশলের কাঠামোয় অপ্রত্যাশিত চমক এবং অত্যন্ত কার্যকর সক্ষমতা যুক্ত করেছি।’

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির প্রতিবেদন অনুযায়ী, নতুন ক্ষেপণাস্ত্রগুলো উল্লম্বভাবে উৎক্ষেপণ করা হয়। এগুলোর গতি নিয়ন্ত্রণের সক্ষমতা থাকায় শত্রুপক্ষের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এড়িয়ে যাওয়ার ক্ষেত্রে সুবিধা হতে পারে।


ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের দাবি, ইরানের নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্রের পাল্লা, লক্ষ্যভেদে নির্ভুলতা এবং যুক্তরাষ্ট্রের গ্লোবাল পজিশনিং সিস্টেমের (জিপিএস) ওপর নির্ভরতা ছাড়াই পথনির্দেশনা পাওয়ার সক্ষমতা বেড়েছে।

গতকাল শনিবার আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের নতুন ভূগর্ভস্থ স্থাপনা ঘুরে দেখেন বাহিনীটির কমান্ডার মেজর জেনারেল আহমদ ওয়াহিদি। এ সময় প্রচারিত ভিডিওতে কয়েক কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গের ভেতর শত শত ক্ষেপণাস্ত্র ও উৎক্ষেপণযান দেখা যায়। তবে ভিডিওটি ঠিক কবে ধারণ করা হয়েছে, তা স্পষ্ট নয়।

সূত্র: আলজাজিরা

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যের ২৬ মার্কিন স্থাপনা ক্ষতিগ্রস্ত

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যের ২৬ মার্কিন স্থাপনা ক্ষতিগ্রস্ত

ফাতাহ-৩ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান

ফাতাহ-৩ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান

ইরানের নির্দেশে যুক্তরাষ্ট্রে কাজ করতেন পাকিস্তানি নাগরিক, অতঃপর...

ইরানের নির্দেশে যুক্তরাষ্ট্রে কাজ করতেন পাকিস্তানি নাগরিক, অতঃপর...

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পালটাপালটি হামলা, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পালটাপালটি হামলা, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু

মধ্যপ্রাচ্যে ২০০৩ সালে যা করেছিল, ঠিক সেই কাজ আবারও করল যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে ২০০৩ সালে যা করেছিল, ঠিক সেই কাজ আবারও করল যুক্তরাষ্ট্র

ইরানের ‘ডার্টি বোমা’ কতটা ভয়ংকর, কেন সতর্ক যুক্তরাষ্ট্র?

ইরানের ‘ডার্টি বোমা’ কতটা ভয়ংকর, কেন সতর্ক যুক্তরাষ্ট্র?

আরও পড়ুন

নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থার ছবি প্রকাশ করল ইরান

নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থার ছবি প্রকাশ করল ইরান

ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ইহুদি সন্ত্রাসবাদ’: আইজেনকট

ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ইহুদি সন্ত্রাসবাদ’: আইজেনকট

পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা নিষিদ্ধ, আরও শতাধিক প্রতিষ্ঠানকে নোটিশ

পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা নিষিদ্ধ, আরও শতাধিক প্রতিষ্ঠানকে নোটিশ

কাশ্মীরে স্থানীয় জঙ্গি নেই, সক্রিয় সবাই বিদেশি: অমিত শাহ

কাশ্মীরে স্থানীয় জঙ্গি নেই, সক্রিয় সবাই বিদেশি: অমিত শাহ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম