Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় ভয়াবহ আগুন, মিলল ২৪ লাশের ব্যাগ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৯:০১ এএম

ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় ভয়াবহ আগুন, মিলল ২৪ লাশের ব্যাগ

এখন পর্যন্ত ২৪টি বডি ব্যাগ উদ্ধার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত

Advertisement

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে একটি ক্যান্ডি তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিখোঁজ শ্রমিকদের সন্ধানে আবারও তল্লাশি শুরু করতে যাচ্ছে কর্তৃপক্ষ। এ ঘটনায় এখন পর্যন্ত ২৪টি বডি ব্যাগ উদ্ধার করেছে পুলিশ। তবে মৃতদের  প্রকৃত সংখ্যা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় পশ্চিম জাভা প্রদেশের সেরাং রিজেন্সির চিকান্দে এলাকায় অবস্থিত পিটি ফনুসা আগুং মুলিয়া ক্যান্ডি কারখানায় আগুন লাগে। রোববারও (২২ নভেম্বর) কারখানার ভেতরে থাকা আগুনের অবশিষ্ট অংশ নিয়ন্ত্রণে কাজ করেন দমকলকর্মীরা।

নিখোঁজ কয়েক ডজন শ্রমিকের সন্ধানে তল্লাশি অভিযান রাতের জন্য স্থগিত রাখা হয়েছিল। সোমবার সকালে আবারও অভিযান শুরু হবে বলে জানিয়েছেন ইন্দোনেশিয়ার বানতেন প্রদেশের পুলিশপ্রধান হেন্দ্রা কুর্নিয়াওয়ান। রোববার স্থানীয় টেলিভিশন চ্যানেল মেট্রো টিভিকে তিনি এ তথ্য জানান।

কারখানাটির মূল প্রতিষ্ঠান পিটি ইউনাইটেড ফ্যামিলি ফুডের প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভেন আরউইন উইজায়া এক সংবাদ সম্মেলনে জানান, শনিবারের শিফটে কারখানায় প্রায় ৩০০ কর্মী উপস্থিত ছিলেন। আগুন লাগার সময় তাদের মধ্যে ৬৫ জন দুর্ঘটনাকবলিত এলাকায় ছিলেন বলে ধারণা করা হচ্ছে।


পরে কারখানা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, ওই ৬৫ জনের মধ্যে ২৪ জন বাড়ি ফিরে গেছেন, চারজন চিকিৎসাধীন রয়েছেন এবং ২৯ জন এখনও নিখোঁজ। বাকি আটজনের অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

রোববারের সংবাদ সম্মেলনে পুলিশের দুর্যোগে নিহত ব্যক্তিদের শনাক্তকরণ বিভাগের কর্মকর্তা ওয়াহিউ হিদায়াতি দ্বি পালুপি বলেন, আগুনের তীব্রতা এত বেশি ছিল যে উদ্ধার করা মরদেহগুলো চেহারা দেখে শনাক্ত করা সম্ভব হচ্ছে না।

তিনি জানান, নিখোঁজ শ্রমিকদের স্বজনদের কাছ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে। পাশাপাশি তাদের ব্যক্তিগত ব্যবহার্য জিনিসপত্র থেকেও নমুনা নেওয়া হবে। শনাক্তকরণ প্রক্রিয়া সম্পন্ন করতে দুই থেকে তিন সপ্তাহ সময় লাগতে পারে।


এদিকে, অগ্নিকাণ্ডে ঠিক কতজন নিহত হয়েছেন, তা এখনও নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। পুলিশের ভাষ্য, একটি বডি ব্যাগে একাধিক ব্যক্তির দেহাবশেষ থাকতে পারে।

কী কারণে কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়েছে, তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। ভবনটির কিছু অংশ ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট এক কর্মকর্তা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

টঙ্গীতে বসতবাড়িতে আগুন, শিশুসহ তিনজন দগ্ধ

টঙ্গীতে বসতবাড়িতে আগুন, শিশুসহ তিনজন দগ্ধ

রাজধানীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী নিহত, দগ্ধ-২

রাজধানীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী নিহত, দগ্ধ-২

ইরানের হামলায় বাহরাইনে শিল্পকারখানায় আগুন

ইরানের হামলায় বাহরাইনে শিল্পকারখানায় আগুন

ভারতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৯ জন নিহত

ভারতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৯ জন নিহত

নারায়ণগঞ্জে যাত্রীবাহী বাসে আগুন

নারায়ণগঞ্জে যাত্রীবাহী বাসে আগুন

মানিকগঞ্জে সাবেক স্বাস্থ্যমন্ত্রীর বাড়ির সামনে বাসে আগুন

মানিকগঞ্জে সাবেক স্বাস্থ্যমন্ত্রীর বাড়ির সামনে বাসে আগুন

আরও পড়ুন

ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় ভয়াবহ আগুন, মিলল ২৪ লাশের ব্যাগ

ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় ভয়াবহ আগুন, মিলল ২৪ লাশের ব্যাগ

ইসরাইল-ফিলিস্তিন নীতিতে গণতন্ত্রকে প্রাধান্য দিতে হবে: এল-সায়েদ

ইসরাইল-ফিলিস্তিন নীতিতে গণতন্ত্রকে প্রাধান্য দিতে হবে: এল-সায়েদ

নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থার ছবি প্রকাশ করল ইরান

নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থার ছবি প্রকাশ করল ইরান

ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ইহুদি সন্ত্রাসবাদ’: আইজেনকট

ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ইহুদি সন্ত্রাসবাদ’: আইজেনকট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম