৩ লাখ কোটি ডলারের খনিজ সম্পদ লুকিয়ে আছে আফগানিস্তানের পাহাড়ে!
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৯:০৪ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
আফগানিস্তানে তেল, গ্যাস, ধাতু ও অন্যান্য প্রাকৃতিক খনিজ সম্পদের মূল্য ৩ ট্রিলিয়ন বা ৩ লাখ কোটি ডলারেরও বেশি বলে অনুমান করা হচ্ছে। দীর্ঘদিন ধরেই দেশটি প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হলেও অর্থনৈতিক দুর্বলতা ও অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে এই সম্পদের বড় অংশ এখনো মাটির নিচেই রয়ে গেছে।
সোভিয়েত আমল থেকে শুরু করে পরবর্তী বিভিন্ন জরিপে আফগানিস্তানের খনিজ ভাণ্ডারের চিত্র উঠে এসেছে। দেশটির প্রাকৃতিক সম্পদকে মূলত চার ভাগে ভাগ করা হয়—ধাতু, মূল্যবান পাথর, বিরল উপাদান এবং তেল, গ্যাস ও কয়লা। ধাতব খনিজের মধ্যে সোনা, লোহা, তামা ও অ্যালুমিনিয়ামের বিপুল মজুত রয়েছে। লোগারের আয়নাক তামার খনি, বামিয়ানের হাজিগাক লৌহ আকরিক এবং বাদাখশান ও তাখারের সোনার খনি এর উল্লেখযোগ্য উদাহরণ।
এ ছাড়া বাদাখশানের লাপিস লাজুলি ও পাঞ্জশিরের পান্নাসহ মূল্যবান পাথর এবং বিপুল পরিমাণ মার্বেলের মজুত রয়েছে। আধুনিক প্রযুক্তিতে অপরিহার্য লিথিয়ামসহ বিরল মৃত্তিকা মৌলের ভাণ্ডারও দেশটিতে শনাক্ত হয়েছে। পাশাপাশি আমু দরিয়া অববাহিকাসহ বিভিন্ন অঞ্চলে তেল, গ্যাস ও কয়লার বড় মজুত রয়েছে, যার মধ্যে কয়লা রপ্তানি সাম্প্রতিক সময়ে আয়ের অন্যতম উৎস হয়ে উঠেছে।
বিশেষজ্ঞদের মতে, এই বিশাল সম্পদ সঠিকভাবে উত্তোলন ও ব্যবহার করা গেলে তা আফগানিস্তানের অর্থনীতিতে বড় পরিবর্তন আনতে পারে, যদিও প্রকৃত মজুত ও উত্তোলনযোগ্য পরিমাণ নিয়ে বিভিন্ন হিসাব ও যাচাই-বাছাই এখনো চলমান।

