Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

পুরুষ ডাক্তারের কাছে চিকিৎসা নিষিদ্ধ, চরম ভোগান্তিতে আফগান নারীরা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ পিএম

পুরুষ ডাক্তারের কাছে চিকিৎসা নিষিদ্ধ, চরম ভোগান্তিতে আফগান নারীরা

ছবি: সংগৃহীত

Advertisement

আফগানিস্তানে তালেবানের গোপন বা অঘোষিত এক নির্দেশের কারণে পুরুষ চিকিৎসকদের কাছে চিকিৎসা নেওয়া বন্ধ হয়ে গেছে নারীদের। এর ফলে সাধারণ স্বাস্থ্যসেবা পেতে গিয়ে চরম বিপাকে ও অমানবিক পরিস্থিতিতে পড়েছেন দেশটির নারী রোগীরা। দ্য গার্ডিয়ান ও জান টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

হেরাতের বাসিন্দা ফরিদার (ছদ্মনাম) তীব্র দাঁতের ব্যথা নিয়ে একটি ডেন্টাল ক্লিনিকে চিকিৎসা শুরু করেছিলেন। কিন্তু চিকিৎসার মাঝপথে তাকে জানানো হয়, তালেবানের নৈতিকতা মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী পুরুষ দন্তচিকিৎসকরা এখন আর নারীদের চিকিৎসা করতে পারবেন না। ফলে তিন মাস ধরে তার চিকিৎসা অসম্পূর্ণ হয়ে পড়ে আছে, ব্যথার কারণে তিনি ঠিকমতো খেতেও পারছেন না।

আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেওয়া না হলেও নিরাপত্তা বাহিনী দেশের বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে অভিযান চালিয়ে পুরুষ চিকিৎসকদের এই মর্মে সতর্ক করছে যে, নারী রোগী পাওয়া গেলে তাদের জেলে পাঠানো হবে। চিকিৎসকদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, জরুরি অবস্থাতেও তারা কোনো নারী রোগীকে একা দেখতে পারবেন না। চিকিৎসা দিতে হলে অবশ্যই সঙ্গে পুরুষ অভিভাবক (মাহরাম) থাকতে হবে এবং সবকিছু নারী নার্স দিয়ে করাতে হবে। 

এমনকি অনেক জায়গায় নারী রোগীদের আসল নামে ডাকতেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, প্রেসক্রিপশনেও নামের বদলে কেবল ‘বিবি’ লিখতে বলা হচ্ছে।

নারীদের এই স্বাস্থ্যসংকট আরও বাড়িয়ে দিয়েছে শিক্ষাক্ষেত্রে নিষেধাজ্ঞা। ২০২৪ সালের শেষ দিক থেকেই নারীদের মেডিকেল পড়াশোনা ও নতুন নারী কর্মী নিয়োগ নিষিদ্ধ করেছে তালেবান। ফলে একদিকে যেমন পুরুষ ডাক্তারের কাছে যাওয়া বন্ধ, অন্যদিকে নারী চিকিৎসকের সংখ্যাও ফুরিয়ে আসছে, যা আফগান নারীদের জীবনকে আরও দুর্বিষহ করে তুলেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চীনা বিনিয়োগে যেভাবে শক্তিশালী হচ্ছে তালেবান

চীনা বিনিয়োগে যেভাবে শক্তিশালী হচ্ছে তালেবান

মেয়েদের শিক্ষা নিয়ে তালেবানকে সমর্থন, তিন দেশের তোপের মুখে জাকির নায়েক

মেয়েদের শিক্ষা নিয়ে তালেবানকে সমর্থন, তিন দেশের তোপের মুখে জাকির নায়েক

আফগান শরণার্থীদের পাকিস্তানে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

আফগান শরণার্থীদের পাকিস্তানে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

আফগানিস্তানে আফিম উৎপাদন বেড়েছে ৫ গুণ: জাতিসংঘ

আফগানিস্তানে আফিম উৎপাদন বেড়েছে ৫ গুণ: জাতিসংঘ

‘ইসলাম পরিপন্থি’ হওয়ায় আফগানিস্তানে চোখের কর্নিয়া প্রতিস্থাপন নিষিদ্ধ

‘ইসলাম পরিপন্থি’ হওয়ায় আফগানিস্তানে চোখের কর্নিয়া প্রতিস্থাপন নিষিদ্ধ

শক্তিশালী ভূকম্পে কাঁপল এশিয়ার দুই দেশ

শক্তিশালী ভূকম্পে কাঁপল এশিয়ার দুই দেশ

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের হামলার জবাব হবে ১০ গুণ কঠোর: ইরান

যুক্তরাষ্ট্রের হামলার জবাব হবে ১০ গুণ কঠোর: ইরান

পুরুষ ডাক্তারের কাছে চিকিৎসা নিষিদ্ধ, চরম ভোগান্তিতে আফগান নারীরা

পুরুষ ডাক্তারের কাছে চিকিৎসা নিষিদ্ধ, চরম ভোগান্তিতে আফগান নারীরা

ইমরান খানের পরিবারের সঙ্গে সরকারের গোপন যোগাযোগ

ইমরান খানের পরিবারের সঙ্গে সরকারের গোপন যোগাযোগ

দুই বছরের মধ্যে সর্বোচ্চ ভারতের মূল্যস্ফীতি

দুই বছরের মধ্যে সর্বোচ্চ ভারতের মূল্যস্ফীতি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম