Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

আফগান শরণার্থীদের পাকিস্তানে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ পিএম

আফগান শরণার্থীদের পাকিস্তানে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

প্রতীকী ছবি (এআই দিয়ে নির্মিত)

Advertisement

আফগান শরণার্থীদের পাকিস্তান পাঠানোর বড় ধরনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। সেখান থেকে তাদের আবার তালেবান শাসিত আফগানিস্তানে ফেরত পাঠানোর প্রবল ঝুঁকি থাকা সত্ত্বেও মার্কিন সরকার এই পদক্ষেপ নিতে যাচ্ছে। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আগামী সোমবারের মধ্যেই বিমানে করে শরণার্থীদের পাকিস্তানে পাঠানোর কাজ শুরু হতে পারে।

যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনা এখনো প্রকাশ্যে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে মানবাধিকার কর্মী এবং আটক শরণার্থীদের স্বজনরা জানিয়েছেন, আগামী কয়েকদিনের মধ্যেই আফগানদের পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হবে। মূলত মধ্যপ্রাচ্যের দেশ কাতারের ‘ক্যাম্প আস সাইলিয়া’ নামের একটি শিবিরে দীর্ঘ দিন ধরে আটকে থাকা আফগানদের নিয়েই এ অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এর আগে মার্কিন পররাষ্ট্র দফতর একাধিকবার সময় পেছালেও অবশেষে আগামী কয়েক মাসের মধ্যে ক্যাম্পটি খালি করার চূড়ান্ত পরিকল্পনা করেছে। কিছুদিন আগে ট্রাম্প প্রশাসন আফগান শরণার্থীদের আফ্রিকার দেশ কঙ্গোতে পাঠানোর কথাও ভেবেছিল, যেখানে ইবোলা ভাইরাসের মতো মহামারি ছড়িয়ে পড়েছিল।

শরণার্থীদের পাকিস্তানে পাঠানো হলে সেখান থেকে তালেবানরা তাদের আফগানিস্তানে ধরে নিয়ে যেতে পারে—এমন আশঙ্কায় তীব্র উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংস্থাগুলো। আফগানদের সহায়তায় নিয়োজিত সংগঠন ‘আফগানইভাক’ সরকারের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে। সংস্থাটি অভিযোগ করেছে, মার্কিন যুক্তরাষ্ট্রে আসন্ন নির্বাচনের দিকে সবার দৃষ্টি থাকার সুযোগ নিয়ে ট্রাম্প প্রশাসন গোপনে এসব আফগানদের পাকিস্তানে পাঠানোর ছক কষছে।

তারা আরও বলেছে, বিমানগুলো ঠিক কোথায় গিয়ে নামবে তা সরকার ইচ্ছা করেই গোপন রাখছে। কারণ সেখানে পৌঁছানোর পর এই অসহায় মানুষদের ওপর কতটা অন্ধকার দিন আসবে, তা সবাই খুব ভালো করেই জানে। অবশ্য এই বিষয়ে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সরকারি বিবৃতি পাওয়া যায়নি।

সূত্র: মিডলইস্ট মনিটর

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পাকিস্তানের সাবেক মন্ত্রীর মেয়ে ও জামাতার ১০ বছর কারাদণ্ড

পাকিস্তানের সাবেক মন্ত্রীর মেয়ে ও জামাতার ১০ বছর কারাদণ্ড

পাকিস্তান হাউসে বাংলাদেশের সাংস্কৃতিক প্রতিনিধিদলকে সংবর্ধনা

পাকিস্তান হাউসে বাংলাদেশের সাংস্কৃতিক প্রতিনিধিদলকে সংবর্ধনা

সৌদি আরবের যুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?

দ্য ডিপ্লোম্যাটের বিশ্লেষণ সৌদি আরবের যুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?

তাইওয়ানের বিমানের জন্য আকাশসীমা খুলল পাকিস্তান

তাইওয়ানের বিমানের জন্য আকাশসীমা খুলল পাকিস্তান

চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা ১০ কনটেইনার তামাক জব্দ

শুল্ক ফাঁকির চেষ্টা চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা ১০ কনটেইনার তামাক জব্দ

আফগানিস্তানে আফিম উৎপাদন বেড়েছে ৫ গুণ: জাতিসংঘ

আফগানিস্তানে আফিম উৎপাদন বেড়েছে ৫ গুণ: জাতিসংঘ

আরও পড়ুন

গর্ভবতী নারীদের জন্য বড় দুঃসংবাদ

গর্ভবতী নারীদের জন্য বড় দুঃসংবাদ

আফগান শরণার্থীদের পাকিস্তানে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

আফগান শরণার্থীদের পাকিস্তানে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা, সামরিক বাহিনীকে যে কঠোর বার্তা দিলেন মোজতবা খামেনি

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা, সামরিক বাহিনীকে যে কঠোর বার্তা দিলেন মোজতবা খামেনি

আল জাজিরার এক্সপ্লেইনার যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কী, যা জানা দরকার

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কী, যা জানা দরকার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম