Logo
Logo
×

Advertisement

মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্রের হামলার জবাব হবে ১০ গুণ কঠোর: ইরান

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৮:০৬ পিএম

যুক্তরাষ্ট্রের হামলার জবাব হবে ১০ গুণ কঠোর: ইরান

ইরানের সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুলফজল শেখারচি। ছবি: সংগৃহীত

Advertisement

ইরানের সশস্ত্র বাহিনী হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র নতুন করে কোনো হামলা চালালে তার জবাব আগের হামলাগুলোর তুলনায় ‘১০ গুণ’ কঠোর হবে। 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেছিলেন, ভবিষ্যতে ইরানে যুক্তরাষ্ট্রের কোনো হামলা হলে তা আগের হামলাগুলোর চেয়ে পাঁচ গুণ বেশি শক্তিশালী হবে।

ইরানের সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুলফজল শেখারচি বলেছেন, ট্রাম্পের বক্তব্য সত্যি হলে ইরানের সশস্ত্র বাহিনীর জবাব হবে ১০ গুণ বেশি কঠোর। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের ঘনিষ্ঠ সংবাদমাধ্যম নূর নিউজের বরাতে এ তথ্য জানা গেছে।


শেখারচি বলেন, ইরানের পাল্টা জবাব হবে এতটাই শক্তিশালী যে তা বিশ্বকে বিস্মিত করবে। শত্রুপক্ষের সামরিক ও বেসামরিক সম্পদও হামলার লক্ষ্যবস্তু হবে। নাগালের মধ্যে থাকলে বিশ্বের যেখানেই মার্কিন সম্পদ থাকুক, সেগুলোতে হামলা চালানো হবে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের হুমকিতে ইরানিরা ভয় পায় না। ২০২৫ সালের জুনে শুরু হওয়া যুদ্ধের আগের সময়ের তুলনায় দেশটির সশস্ত্র বাহিনী এখন অনেক বেশি প্রস্তুত। কৌশলগত সামরিক সরঞ্জামের উৎপাদন কখনো বন্ধ হয়নি। গত দুটি যুদ্ধে চিহ্নিত দুর্বলতাগুলোও কাটিয়ে ওঠা হয়েছে।

শেখারচি বলেন, গত ৪৭ বছরে ইরান প্রমাণ করেছে, দেশটি কখনো আগ্রাসী ভূমিকা নেয়নি। তবে যেকোনো আগ্রাসনের মুখে শুধু আত্মরক্ষার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং শক্তিশালী আক্রমণকারীর ভূমিকাও পালন করবে ইরান।

ইরানের সাম্প্রতিক যুদ্ধ নিয়ে আয়োজিত একটি প্রদর্শনী পরিদর্শনের সময় এসব কথা বলেন তিনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বাবার বিরুদ্ধে ‘ডিপ স্টেটের’ ষড়যন্ত্র নিয়ে বই লিখছেন নেতানিয়াহুর ছেলে

বাবার বিরুদ্ধে ‘ডিপ স্টেটের’ ষড়যন্ত্র নিয়ে বই লিখছেন নেতানিয়াহুর ছেলে

হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকার বিধ্বস্ত

হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকার বিধ্বস্ত

নেতানিয়াহুকে সতর্ক করলেন লিবারম্যান

নেতানিয়াহুকে সতর্ক করলেন লিবারম্যান

যুক্তরাষ্ট্রের চাপ উপেক্ষা করে ইরানের পাশে ইরাক-তুরস্ক-পাকিস্তান

যুক্তরাষ্ট্রের চাপ উপেক্ষা করে ইরানের পাশে ইরাক-তুরস্ক-পাকিস্তান

মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ, সব মার্কিন ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হবে: ইরানের হুঁশিয়ারি

মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ, সব মার্কিন ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হবে: ইরানের হুঁশিয়ারি

সীমান্ত বন্ধে ইরানকে কোণঠাসা করতে পারছে না যুক্তরাষ্ট্র

সীমান্ত বন্ধে ইরানকে কোণঠাসা করতে পারছে না যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের হামলার জবাব হবে ১০ গুণ কঠোর: ইরান

যুক্তরাষ্ট্রের হামলার জবাব হবে ১০ গুণ কঠোর: ইরান

বাবার বিরুদ্ধে ‘ডিপ স্টেটের’ ষড়যন্ত্র নিয়ে বই লিখছেন নেতানিয়াহুর ছেলে

বাবার বিরুদ্ধে ‘ডিপ স্টেটের’ ষড়যন্ত্র নিয়ে বই লিখছেন নেতানিয়াহুর ছেলে

হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকার বিধ্বস্ত

হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকার বিধ্বস্ত

নেতানিয়াহুকে সতর্ক করলেন লিবারম্যান

নেতানিয়াহুকে সতর্ক করলেন লিবারম্যান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম