Logo
Logo
×

Advertisement

মধ্যপ্রাচ্য

নেতানিয়াহুকে সতর্ক করলেন লিবারম্যান

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পিএম

নেতানিয়াহুকে সতর্ক করলেন লিবারম্যান

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইসরাইল বেইতেনু পার্টির প্রধান আভিগদর লিবারম্যান।

Advertisement

সংসদের তদারকি ও নিরাপত্তা সংস্থাগুলোর পূর্ণ অনুমোদন ছাড়া ইসরাইলকে যুদ্ধে জড়াতে পারে—এমন কোনো সিদ্ধান্ত না নিতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অন্তর্বর্তী সরকারকে সতর্ক করেছেন দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী ও ইসরাইল বেইতেনু পার্টির প্রধান আভিগদর লিবারম্যান।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ সতর্কবার্তা দেন।

লিবারম্যান লিখেছেন, ‘সংসদের তদারকি এবং সব নিরাপত্তা সংস্থার পূর্ণ অনুমোদন ছাড়া ইসরাইলকে যুদ্ধে জড়িয়ে ফেলতে পারে—এমন কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অন্তর্বর্তী সরকারের নেই।’

তিনি আরও বলেন, ‘আমি বিশেষভাবে জোর দিয়ে বলছি, সব নিরাপত্তা সংস্থার অনুমোদন থাকতে হবে।’

এর মধ্য দিয়ে নেতানিয়াহুকে সামরিক অভিযান শুরু না করার বিষয়ে সতর্ক করা ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকোটের সঙ্গে একই অবস্থান নিলেন লিবারম্যান। বুধবার আইজেনকোটও নেতানিয়াহুকে সামরিক অভিযান শুরু না করার বিষয়ে সতর্ক করেছিলেন।

এর আগে বৃহস্পতিবার ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ বলেছিলেন, সেনাবাহিনীকে নির্দেশ দেওয়ার জন্য তার কিংবা প্রধানমন্ত্রীর বিরোধী দল বা কোনো আইনি কর্তৃপক্ষের অনুমোদনের প্রয়োজন নেই।


এদিকে গত রোববার ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ আনুষ্ঠানিকভাবে গাদি আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন। সংসদের ৬৭ জন সদস্যের প্রতিনিধিত্বকারী দলগুলো আইজেনকোটের পক্ষে সুপারিশ করেছিল। অন্যদিকে নেতানিয়াহুর পক্ষে ছিল ৪৬ জন। সাতজন সংসদ সদস্য কোনো প্রার্থীর পক্ষেই সুপারিশ করেননি।

সরকার গঠনের জন্য আইজেনকোটকে ২৮ দিন সময় দেওয়া হয়েছে। প্রয়োজনে আরও ১৪ দিন সময় বাড়ানোর সুযোগ রয়েছে।

গত ২৭ অক্টোবর ইসরাইলের সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ১২০ আসনের নেসেটে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট ৫৩টি, বিরোধী দলগুলো ৪৮টি এবং আরব দলগুলো ১৯টি আসন পায়। ফলে কোনো প্রধান জোটই এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি।

সরকার গঠনের প্রচেষ্টায় আইজেনকোটকে কয়েকটি জটিলতার মুখে পড়তে হচ্ছে। সম্ভাব্য জোটসঙ্গীদের মধ্যে আরব দলগুলোর সঙ্গে সহযোগিতা এবং অতি-গোঁড়া ইহুদি দলগুলোর দাবি করা সামরিক বাহিনীর বাধ্যতামূলক চাকরি থেকে অব্যাহতি নিয়ে মতবিরোধ রয়েছে।

সোমবার আইজেনকোট ও লিবারম্যান অতি-গোঁড়া ইহুদি দলগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হন। তবে আরব দলগুলোর ওপর নির্ভরশীল কোনো সরকার গঠনের বিরোধিতা করেছেন লিবারম্যান।

এদিকে ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়ার গোলান বুধবার বলেছেন, তিন সপ্তাহের মধ্যে নতুন সরকার গঠন সম্ভব। তিনি ইউনাইটেড আরব লিস্টের (রাআম) সঙ্গে সহযোগিতা এবং আরব জয়েন্ট লিস্টের সমর্থন নিয়ে সরকার গঠনের পক্ষে অবস্থান নিয়েছেন। সূত্র: আনাদোলু

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইসরাইল থেকে কেন নজরদারির প্রযুক্তি কিনছে ভারত?

আল-জাজিরার অনুসন্ধানী প্রতিবেদন ইসরাইল থেকে কেন নজরদারির প্রযুক্তি কিনছে ভারত?

ভূমিকম্পে কেঁপে উঠল ইসরাইল

ভূমিকম্পে কেঁপে উঠল ইসরাইল

গোয়েন্দা তথ্য চান আইজেনকোট, গড়িমসি করছেন নেতানিয়াহু

গোয়েন্দা তথ্য চান আইজেনকোট, গড়িমসি করছেন নেতানিয়াহু

গাজার হাসপাতালে ইসরাইলি বিমান হামলা, নিহত ৬

গাজার হাসপাতালে ইসরাইলি বিমান হামলা, নিহত ৬

ইরান ইস্যুতে নেতানিয়াহুকে কড়া ভাষায় সতর্ক করলেন আইজেনকোট

ইরান ইস্যুতে নেতানিয়াহুকে কড়া ভাষায় সতর্ক করলেন আইজেনকোট

ইউরোপের যেসব দেশে হামলা চালাতে পারে ইরান

ইউরোপের যেসব দেশে হামলা চালাতে পারে ইরান

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকার বিধ্বস্ত

হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকার বিধ্বস্ত

নেতানিয়াহুকে সতর্ক করলেন লিবারম্যান

নেতানিয়াহুকে সতর্ক করলেন লিবারম্যান

এরদোগানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক

এরদোগানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক

সৌদিতে মিসরের সেনা মোতায়েনের বিষয়ে যা জানা গেল

সৌদিতে মিসরের সেনা মোতায়েনের বিষয়ে যা জানা গেল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম