Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ, সব মার্কিন ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হবে: ইরানের হুঁশিয়ারি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৫:২১ পিএম

মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ, সব মার্কিন ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হবে: ইরানের হুঁশিয়ারি

মোহসেন রেজাই। ছবি: সংগৃহীত

Advertisement

যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে নতুন করে কোনো যুদ্ধে জড়ায়, তবে মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ পর্যন্ত সব মার্কিন সামরিক ঘাঁটিতে ভয়াবহ হামলা চালানো হবে। এমনই কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ও ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সাবেক প্রধান মোহসেন রেজাই। তার এই হুমকির পর চলমান উত্তেজনা কেবল মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ না থেকে ইউরোপ পর্যন্ত ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে রেজাই লেখেন, যুক্তরাষ্ট্র আবারও যুদ্ধ শুরু করলে এই হামলায় জড়িত পশ্চিম এশিয়া থেকে ইউরোপের প্রতিটি সামরিক ঘাঁটিই ইরানের লক্ষ্যবস্তু হবে। হুঁশিয়ারির সুরে তিনি আরও লেখেন, কোনো দূরত্বই এখন আর নিরাপদ নয়, কারও জন্যই কোনো নিরাপদ আশ্রয় বা ছাড় নেই।

একই দিনে লেবাননের সংবাদমাধ্যম ‘আল মায়াদিন’-কে দেওয়া সাক্ষাৎকারে রেজাই জানান, ইরানের পাল্টা আঘাত কেবল আশপাশের দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটির মধ্যে সীমাবদ্ধ থাকবে না। ইরানে হামলার জন্য ইউরোপের কোনো ঘাঁটি কিংবা দূরের কোনো দ্বীপ থেকেও যদি মার্কিন যুদ্ধবিমান উড়ে আসে, তবে সেখানেও ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানবে। তিনি দাবি করেন, যুদ্ধ শুরুর সময়ের চেয়ে ইরানের সামরিক শক্তি এখন অনেক গুণ বেড়েছে।

ইরান আনুষ্ঠানিকভাবে ইউরোপের কোনো ঘাঁটির তালিকা প্রকাশ না করলেও দেশটির সংবাদমাধ্যম ‘কায়হান’ জানিয়েছে, বড় যুদ্ধ শুরু হলে ইউরোপে থাকা যুক্তরাষ্ট্র ও ন্যাটোর ঘাঁটিগুলো বড় ঝুঁকিতে পড়বে। উল্লেখ্য, এর আগে জার্মানিতে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি রামস্টেইনের আকাশে রহস্যজনক ড্রোন উড়তে দেখা গিয়েছিল।

ইরানের এমন আক্রমণাত্মক অবস্থানের বিপরীতে যুক্তরাষ্ট্র কিছুটা নরম সুরে কথা বলছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, অর্থনৈতিক চাপে ইরান এমনিতেই কোণঠাসা হয়ে আছে, তাই দেশটিতে নতুন করে বড় হামলার কোনো প্রয়োজন নেই। বিশ্লেষকদের ধারণা, নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের খারাপ ফলের পর অভ্যন্তরীণ রাজনৈতিক চাপে পড়ে ওয়াশিংটন এখন নতুন যুদ্ধে জড়াতে চাইছে না।

অন্যদিকে দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনাও পুরোপুরি থমকে আছে। মোহসেন রেজাই সাফ জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের কোনো সরাসরি আলোচনা চলছে না এবং ইরান তার সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত কখনোই হস্তান্তর করবে না। কাতারের মাধ্যমে পরমাণু ইস্যুতে একটি প্রস্তাব পাঠানো হলেও তেহরানের স্পষ্ট কথা—সংঘাত থামাতে হলে যুক্তরাষ্ট্রকে আগে ইরানের দেওয়া সাতটি শর্ত মেনে নিতে হবে।

সূত্র: গালফ নিউজ

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরান

যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরান

ইরানে এখনই হামলা চালাতে পারি: ট্রাম্প

ইরানে এখনই হামলা চালাতে পারি: ট্রাম্প

ইরান যুদ্ধের খরচ মেটাতে মিত্র দেশগুলোকে চাপ দেবেন ট্রাম্প, কতটা কার্যকর হবে?

আল জাজিরার বিশ্লেষণ ইরান যুদ্ধের খরচ মেটাতে মিত্র দেশগুলোকে চাপ দেবেন ট্রাম্প, কতটা কার্যকর হবে?

ইরান ইস্যু বাদ দিয়ে ডেমোক্র্যাটদের দুর্নীতি দমনে ভ্যান্সকে নির্দেশ ট্রাম্পের

ইরান ইস্যু বাদ দিয়ে ডেমোক্র্যাটদের দুর্নীতি দমনে ভ্যান্সকে নির্দেশ ট্রাম্পের

মার্কিন রাডারে হামলার দাবি ইরানের

মার্কিন রাডারে হামলার দাবি ইরানের

মিত্রদের অনুরোধে ইরানে বড় হামলার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন ট্রাম্প

মিত্রদের অনুরোধে ইরানে বড় হামলার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন ট্রাম্প

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরান

যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরান

গান্ধী পরিবারের অন্দরমহলে মানেকা-সোনিয়ার সম্পর্ক কেমন ছিল

গান্ধী পরিবারের অন্দরমহলে মানেকা-সোনিয়ার সম্পর্ক কেমন ছিল

ইরানে এখনই হামলা চালাতে পারি: ট্রাম্প

ইরানে এখনই হামলা চালাতে পারি: ট্রাম্প

প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন প্রণব মুখার্জী? সোনিয়ার স্মৃতিকথায় নতুন আলোচনা

প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন প্রণব মুখার্জী? সোনিয়ার স্মৃতিকথায় নতুন আলোচনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম