Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইরান ইস্যু বাদ দিয়ে ডেমোক্র্যাটদের দুর্নীতি দমনে ভ্যান্সকে নির্দেশ ট্রাম্পের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ এএম

ইরান ইস্যু বাদ দিয়ে ডেমোক্র্যাটদের দুর্নীতি দমনে ভ্যান্সকে নির্দেশ ট্রাম্পের

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

Advertisement

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে ডেমোক্র্যাট-শাসিত শহরগুলোতে অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে পূর্ণ মনোযোগ দিতে বলেছেন। ট্রাম্পের মতে, এসব অপরাধ ও দুর্নীতি নিয়ন্ত্রণ করা গেলে ইরানের সঙ্গে কোনো চুক্তির চেয়েও বেশি অর্থ সাশ্রয় করা সম্ভব। খবর সামা টিভি অনলাইনের। 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের বাজেট দ্রুত ভারসাম্যপূর্ণ করা সম্ভব, যদি বড় পরিসরের অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করা যায়। ডেমোক্র্যাট নেতৃত্বের বিরুদ্ধে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগও তোলেন তিনি।

পোস্টে ট্রাম্প আরও বলেন, ‘ইরানের সঙ্গে আমাদের কোনো চুক্তির প্রয়োজন নেই। সেই সময় অনেক আগেই পেরিয়ে গেছে। তাদের কাছ থেকে আমরা শত শত বিলিয়ন ডলার পেয়েছি এবং তাদের প্রণালির নিয়ন্ত্রণও আমাদের হাতে রয়েছে।’    

ইরানের সঙ্গে চলমান সংঘাত নিরসনের প্রচেষ্টায় এত দিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন ভ্যান্স। তবে বুধবার মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের পর ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের অবস্থান থেকে কিছুটা দূরত্ব তৈরি করেন তিনি। যুদ্ধের পেছনে বিপুল ব্যয় কতটা যৌক্তিক, তা নিয়েও প্রশ্ন তোলেন ভ্যান্স। একই সঙ্গে মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের জন্য ইরান যুদ্ধকে দায়ী করেন তিনি।

২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় থাকা ভ্যান্স আরও বলেন, এর আগে যুদ্ধের অবসান ঘটানোর বিষয়ে যে পরামর্শ দেওয়া হয়েছিল, তা ছিল ‘যথাযথ পরামর্শ’।

২০২৫ সালের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার পর থেকেই ডেমোক্র্যাট-শাসিত শহরগুলোকে বিভিন্ন ইস্যুতে লক্ষ্যবস্তু করছেন ট্রাম্প। বিশেষ করে অভিবাসননীতি ও কথিত দুর্নীতি নিয়ে এসব শহরের প্রশাসনের সমালোচনা করে আসছেন তিনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

উপদেষ্টার পদ ছাড়লেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র

উপদেষ্টার পদ ছাড়লেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র

কিউবায় সামরিক আগ্রাসনের ইঙ্গিত ট্রাম্পের

কিউবায় সামরিক আগ্রাসনের ইঙ্গিত ট্রাম্পের

মার্কিন রাডারে হামলার দাবি ইরানের

মার্কিন রাডারে হামলার দাবি ইরানের

মিত্রদের অনুরোধে ইরানে বড় হামলার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন ট্রাম্প

মিত্রদের অনুরোধে ইরানে বড় হামলার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন ট্রাম্প

ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল

ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল

ইরানে হামলার ইঙ্গিত দিলেন ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী?

ইরানে হামলার ইঙ্গিত দিলেন ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী?

আরও পড়ুন

হুথিদের ‘সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণা করতে ইইউকে সৌদির চাপ

হুথিদের ‘সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণা করতে ইইউকে সৌদির চাপ

উপদেষ্টার পদ ছাড়লেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র

উপদেষ্টার পদ ছাড়লেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র

ইরান ইস্যু বাদ দিয়ে ডেমোক্র্যাটদের দুর্নীতি দমনে ভ্যান্সকে নির্দেশ ট্রাম্পের

ইরান ইস্যু বাদ দিয়ে ডেমোক্র্যাটদের দুর্নীতি দমনে ভ্যান্সকে নির্দেশ ট্রাম্পের

হরমুজ প্রণালিতে চার তেলবাহী জাহাজে আগুন

হরমুজ প্রণালিতে চার তেলবাহী জাহাজে আগুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম