Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

হুথিদের ‘সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণা করতে ইইউকে সৌদির চাপ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১০:০৪ এএম

হুথিদের ‘সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণা করতে ইইউকে সৌদির চাপ

ছবি: সংগৃহীত

Advertisement

ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথিকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ওপর চাপ সৃষ্টি করছে সৌদি আরব। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ইউরোপীয় ইউনিয়নের অন্তত ছয়জন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

তবে হুথিদের সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করলে ভবিষ্যতে ইয়েমেনের শান্তি প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে—ইউরোপের এমন উদ্বেগ এখনও কাটাতে পারেনি সৌদি আরব। এক দশকেরও বেশি সময় ধরে চলা ইয়েমেনের যুদ্ধ নতুন করে শুরু হওয়ার পর গত কয়েক সপ্তাহ ধরে প্রায় প্রতিদিনই সৌদি ভূখণ্ডে হামলা চালাচ্ছে হুথিরা।

ইরান-সমর্থিত এই গোষ্ঠীর ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবেই রিয়াদ এ কূটনৈতিক তৎপরতা শুরু করেছে। অবশ্য ইইউর নিষেধাজ্ঞার তালিকায় আগে থেকেই রয়েছে হুথিরা। তাদের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা জারির পাশাপাশি গোষ্ঠীটির ১২ জন কমান্ডারের সম্পদ জব্দ করার পদক্ষেপও নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।    

এদিকে হুথিদের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে পরিচিত ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড বাহিনীকে (আইআরজিসি) ইতোমধ্যে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে ইইউ। তবে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও কানাডার মতো পশ্চিমা দেশগুলো হুথিদের সরাসরি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করলেও ইউরোপীয় ইউনিয়ন এখনও সে পথে হাঁটেনি।

২০১৪ সালে হুথিরা ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে রাজধানী সানা থেকে উৎখাত করে। এরপর দেশটির সরকারের পক্ষে হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনাকারী জোটের নেতৃত্ব দিয়ে আসছে সৌদি আরব।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সৌদিতে হামলার পর যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকরের উদ্যোগ পাকিস্তানের

সৌদিতে হামলার পর যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকরের উদ্যোগ পাকিস্তানের

সৌদিতে মিসরের সেনা মোতায়েনের বিষয়ে যা জানা গেল

সৌদিতে মিসরের সেনা মোতায়েনের বিষয়ে যা জানা গেল

মক্কায় আছড়ে পড়ল দুটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ

মক্কায় আছড়ে পড়ল দুটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ

সৌদি আরবের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নতুন করে কেন আলোচনায়?

সৌদি আরবের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নতুন করে কেন আলোচনায়?

সৌদিতে বিবাহবহির্ভূত সন্তান জন্ম, প্রবাসী নারীকে ১০০ বেত্রাঘাতের সাজা

সৌদিতে বিবাহবহির্ভূত সন্তান জন্ম, প্রবাসী নারীকে ১০০ বেত্রাঘাতের সাজা

সৌদিতে বিয়ে ছাড়া সন্তান জন্ম, গৃহকর্মীর সাজা ১০০ বেত্রাঘাত

সৌদিতে বিয়ে ছাড়া সন্তান জন্ম, গৃহকর্মীর সাজা ১০০ বেত্রাঘাত

আরও পড়ুন

হুথিদের ‘সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণা করতে ইইউকে সৌদির চাপ

হুথিদের ‘সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণা করতে ইইউকে সৌদির চাপ

উপদেষ্টার পদ ছাড়লেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র

উপদেষ্টার পদ ছাড়লেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র

ইরান ইস্যু বাদ দিয়ে ডেমোক্র্যাটদের দুর্নীতি দমনে ভ্যান্সকে নির্দেশ ট্রাম্পের

ইরান ইস্যু বাদ দিয়ে ডেমোক্র্যাটদের দুর্নীতি দমনে ভ্যান্সকে নির্দেশ ট্রাম্পের

হরমুজ প্রণালিতে চার তেলবাহী জাহাজে আগুন

হরমুজ প্রণালিতে চার তেলবাহী জাহাজে আগুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম