Logo
Logo
×

Advertisement

মধ্যপ্রাচ্য

ইরানে হামলার ইঙ্গিত দিলেন ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী?

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১০:৪০ পিএম

ইরানে হামলার ইঙ্গিত দিলেন ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী?

ইসরাইলের অন্তর্বর্তী প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ। ছবি: সংগৃহীত

Advertisement

নতুন করে সামরিক অভিযান শুরুর সিদ্ধান্ত নিতে বিরোধীদের অনুমতির প্রয়োজন নেই ইসরাইলের ক্ষমতাসীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিদায়ী জোট সরকারের। দেশটির অন্তর্বর্তী প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ সামরিক সংযম দেখানোর আহ্বানের পরিপ্রেক্ষিতে এ কথা বলেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কাৎজ লিখেছেন, সেনাবাহিনী যেসব এলাকায় অভিযান পরিচালনা করছে, সেসব স্থানে হামলা চালানোর জন্য ‘বিরোধী দল বা কোনো আইনি কর্তৃপক্ষের অনুমোদনের প্রয়োজন নেই’। তবে তিনি সরাসরি ইরানের নাম উল্লেখ করেননি।


কাৎজ আরও বলেন, ‘ইসরাইলের নিরাপত্তা কোনো রাজনৈতিক প্রক্রিয়ার কারণে থেমে নেই এবং একই সময়ে চলমান রাজনৈতিক প্রক্রিয়ার জন্য অপেক্ষাও করছে না।’

বিরোধী জোটের নেতা গাদি আইজেনকোট অন্তর্বর্তী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন, ‘সরাসরি ও তাৎক্ষণিক হুমকি’ ছাড়া শক্তি প্রয়োগ করলে ইসরাইলের গণতন্ত্র এবং নাগরিকদের আস্থার ওপর ‘বিপর্যয়কর প্রভাব’ পড়তে পারে।

গত মাসে নির্বাচনী প্রচারের সময় নেতানিয়াহু বারবার ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর হুমকি দিয়েছিলেন।

জাতীয় নিরাপত্তা নিয়ে আলোচনার জন্য আইজেনকোটের সঙ্গে বৈঠকে বসতে সম্মত হয়েছেন নেতানিয়াহু।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গাজায় ত্রাণ আটকে দেওয়ায় ইসরাইলের ওপর নিষেধাজ্ঞার দাবি ব্রিটিশ এমপিদের

গাজায় ত্রাণ আটকে দেওয়ায় ইসরাইলের ওপর নিষেধাজ্ঞার দাবি ব্রিটিশ এমপিদের

ট্রাম্প ইরানকে বার্তা দেওয়ার পর বাড়ল জ্বালানি তেলের দাম

ট্রাম্প ইরানকে বার্তা দেওয়ার পর বাড়ল জ্বালানি তেলের দাম

‘পরমাণু চুক্তি’ ছাড়ার দাবি জোরালো হচ্ছে ইরানে

‘পরমাণু চুক্তি’ ছাড়ার দাবি জোরালো হচ্ছে ইরানে

ইরানকে ট্রাম্পের নতুন বার্তা

ইরানকে ট্রাম্পের নতুন বার্তা

যুক্তরাষ্ট্রের হামলার জবাব হবে ১০ গুণ কঠোর: ইরান

যুক্তরাষ্ট্রের হামলার জবাব হবে ১০ গুণ কঠোর: ইরান

বাবার বিরুদ্ধে ‘ডিপ স্টেটের’ ষড়যন্ত্র নিয়ে বই লিখছেন নেতানিয়াহুর ছেলে

বাবার বিরুদ্ধে ‘ডিপ স্টেটের’ ষড়যন্ত্র নিয়ে বই লিখছেন নেতানিয়াহুর ছেলে

আরও পড়ুন

ইরানে হামলার ইঙ্গিত দিলেন ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী?

ইরানে হামলার ইঙ্গিত দিলেন ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী?

গাজায় ত্রাণ আটকে দেওয়ায় ইসরাইলের ওপর নিষেধাজ্ঞার দাবি ব্রিটিশ এমপিদের

গাজায় ত্রাণ আটকে দেওয়ায় ইসরাইলের ওপর নিষেধাজ্ঞার দাবি ব্রিটিশ এমপিদের

‘পরমাণু চুক্তি’ ছাড়ার দাবি জোরালো হচ্ছে ইরানে

‘পরমাণু চুক্তি’ ছাড়ার দাবি জোরালো হচ্ছে ইরানে

ইরানকে ট্রাম্পের নতুন বার্তা

ইরানকে ট্রাম্পের নতুন বার্তা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম