Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

কিউবায় সামরিক আগ্রাসনের ইঙ্গিত ট্রাম্পের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৯:০৮ এএম

কিউবায় সামরিক আগ্রাসনের ইঙ্গিত ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

Advertisement

হোয়াইট হাউস ছাড়ার আগেই কিউবা নিয়ে একটি সমাধানে পৌঁছাতে চান বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ জন্য দেশটির বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগের বিষয়টিও বিবেচনা করবেন বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সালেম নিউজ চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পকে প্রশ্ন করা হয়, প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষ হওয়ার আগে তিনি কিউবার বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর অনুমোদন দেবেন কি না।

জবাবে ট্রাম্প বলেন, ‘আমি হোয়াইট হাউস ছাড়ার আগেই কিউবার বিষয়টি চূড়ান্ত করতে চাই।’ৎ


কিউবার পরিস্থিতি যুক্তরাষ্ট্র খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছে জানিয়ে ট্রাম্প বলেন, দেশটির অবস্থা অত্যন্ত খারাপ। কার্যত এটি একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে।

কিউবা নিয়ে পদক্ষেপের বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর প্রশংসাও করেন ট্রাম্প। রুবিওর বাবা-মা কিউবান বংশোদ্ভূত। ট্রাম্প বলেন, কিউবা নিয়ে কিছু করার ব্যাপারে রুবিওরও আগ্রহ রয়েছে।


তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রে আশ্রয় নেওয়া কিউবানদের জন্য তিনি কিছু করতে চান। এসব মানুষ নিজ দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে এসেছেন এবং সেখানে তাদের সঙ্গে অত্যন্ত খারাপ আচরণ করা হয়েছে।

তথ্যসূত্র: আনাদোলু

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মিত্রদের অনুরোধে ইরানে বড় হামলার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন ট্রাম্প

মিত্রদের অনুরোধে ইরানে বড় হামলার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন ট্রাম্প

ট্রাম্প ইরানকে বার্তা দেওয়ার পর বাড়ল জ্বালানি তেলের দাম

ট্রাম্প ইরানকে বার্তা দেওয়ার পর বাড়ল জ্বালানি তেলের দাম

ইরানকে ট্রাম্পের নতুন বার্তা

ইরানকে ট্রাম্পের নতুন বার্তা

যুক্তরাষ্ট্রের হামলার জবাব হবে ১০ গুণ কঠোর: ইরান

যুক্তরাষ্ট্রের হামলার জবাব হবে ১০ গুণ কঠোর: ইরান

ট্রাম্পের কায়দায় অভিবাসী তাড়াতে চায় ইউরোপের এক দেশ

ট্রাম্পের কায়দায় অভিবাসী তাড়াতে চায় ইউরোপের এক দেশ

ট্রাম্পের ১০ বিলিয়ন ডলারের মামলায় বিপাকে বিবিসি

ট্রাম্পের ১০ বিলিয়ন ডলারের মামলায় বিপাকে বিবিসি

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে চার তেলবাহী জাহাজে আগুন

হরমুজ প্রণালিতে চার তেলবাহী জাহাজে আগুন

কিউবায় সামরিক আগ্রাসনের ইঙ্গিত ট্রাম্পের

কিউবায় সামরিক আগ্রাসনের ইঙ্গিত ট্রাম্পের

মার্কিন রাডারে হামলার দাবি ইরানের

মার্কিন রাডারে হামলার দাবি ইরানের

মিত্রদের অনুরোধে ইরানে বড় হামলার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন ট্রাম্প

মিত্রদের অনুরোধে ইরানে বড় হামলার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন ট্রাম্প

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম