যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরান
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৫:৩০ পিএম
যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালির আকাশসীমায় যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-১ প্রিডেটর ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের নৌবাহিনী।
ইরানের সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনের বরাতে শুক্রবার (১৩ নভেম্বর) কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
আধা-সরকারি সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, ইরানের কোহস্তাক অঞ্চলের সিরিক উপকূলে ড্রোনটি ভূপাতিত করা হয়েছে।
ইরানের নৌবাহিনী জানিয়েছে, দেশের আঞ্চলিক অখণ্ডতা, সামুদ্রিক সীমান্ত ও স্বার্থ সুরক্ষায় তারা ‘এক মুহূর্তের জন্যও দ্বিধা করবে না’।
ইরনা প্রকাশিত ড্রোন ভূপাতিত হওয়ার কিছু ছবি এখনো স্বাধীনভাবে যাচাই করা যায়নি। ছবিগুলোতে সামরিক সরঞ্জামের ক্ষতিগ্রস্ত কিছু অংশ দেখা যাচ্ছে বলে মনে হচ্ছে।
যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিতের বিষয়ে তাৎক্ষণিকভাবে ওয়াশিংটনের বক্তব্য জানা যায়নি।

