Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

দুই বছরের মধ্যে সর্বোচ্চ ভারতের মূল্যস্ফীতি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৭:৪০ পিএম

দুই বছরের মধ্যে সর্বোচ্চ ভারতের মূল্যস্ফীতি

ছবি: সংগৃহীত

Advertisement

খাদ্যপণ্যের দাম আকাশছোঁয়া হওয়ায় গত অক্টোবরে ভারতের খুচরা মূল্যস্ফীতি একলাফে বেড়ে ৬ দশমিক ০৯ শতাংশে দাঁড়িয়েছে। এর ফলে ২০২৪ সালের অক্টোবরের পর এই প্রথম দেশটির কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) নির্ধারিত ৬ শতাংশের সর্বোচ্চ সহনশীল সীমা ছাড়িয়ে গেল মূল্যস্ফীতি।

ভারতের পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে ভোক্তা মূল্যসূচক (সিপিআই) ভিত্তিক সাধারণ খুচরা মূল্যস্ফীতি ছিল ৫ দশমিক ৫৪ শতাংশ। অন্যদিকে, সেপ্টেম্বর মাসে খাদ্য মূল্যস্ফীতি যেখানে ৭ দশমিক ৭৪ শতাংশ ছিল, অক্টোবরে তা বেড়ে ৮ দশমিক ৯৪ শতাংশে পৌঁছেছে।

অক্টোবরে যে পাঁচটি পণ্যের দাম সবচেয়ে বেশি বেড়েছে, তার শীর্ষে রয়েছে পেঁয়াজ। নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটির মূল্যস্ফীতি হয়েছে ১১৬ দশমিক ২২ শতাংশ। এ ছাড়া রসুনে ৬০ দশমিক ৭৪ শতাংশ, রুপার অলংকারে ৫২ দশমিক ৩৯ শতাংশ, আদায় ৪৮ দশমিক ৩২ শতাংশ এবং লেবুতে ৪৭ দশমিক ৩০ শতাংশ মূল্যস্ফীতি রেকর্ড করা হয়েছে।

নিয়ম অনুযায়ী, আরবিআইকে মূল্যস্ফীতি ২ থেকে ৬ শতাংশের মধ্যে সীমাবদ্ধ রাখার নির্দেশনা দেওয়া আছে। কিন্তু দুই বছর পর আবারও সেই নির্ধারিত সীমা অতিক্রম করল। এর আগে ২০২৪ সালের অক্টোবরে ভারতের খুচরা মূল্যস্ফীতি ছিল ৬ দশমিক ২৫ শতাংশ।

আগামী ২ থেকে ৪ ডিসেম্বর আরবিআইয়ের মুদ্রানীতি কমিটির (এমপিসি) বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই বৈঠকের আগে অক্টোবরের এই মূল্যস্ফীতির তথ্য নীতিনির্ধারকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। উল্লেখ্য, ক্রমবর্ধমান মূল্যস্ফীতি, রুপির দরপতন এবং অপরিশোধিত জ্বালানি তেলের উচ্চমূল্যের কারণে প্রায় চার বছর পর গত অক্টোবরে আরবিআই তাদের নীতি সুদহার শূন্য দশমিক ২৫ শতাংশ বাড়িয়ে ৫ দশমিক ৫০ শতাংশ করেছিল। একই সঙ্গে ভবিষ্যতে সুদহার আরও বাড়ানো হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংকটি।

সূত্র: এনডিটিভি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিজেপিকে ঠেকাতে ওয়াইসি-আজাদের জোট, কংগ্রেস-এসপির কী হবে?

বিজেপিকে ঠেকাতে ওয়াইসি-আজাদের জোট, কংগ্রেস-এসপির কী হবে?

বোনের এক প্রশ্নে ২৬ বছর ধরে মুখে জলপাইয়ের আঁটি!

বোনের এক প্রশ্নে ২৬ বছর ধরে মুখে জলপাইয়ের আঁটি!

ভারতে রানওয়ে থেকে ছিটকে পড়ল প্রশিক্ষণ বিমান

ভারতে রানওয়ে থেকে ছিটকে পড়ল প্রশিক্ষণ বিমান

মোদিকে প্রশ্ন করা সাংবাদিকের ভিসা বাতিল করল ভারত

মোদিকে প্রশ্ন করা সাংবাদিকের ভিসা বাতিল করল ভারত

ইসরাইল থেকে কেন নজরদারির প্রযুক্তি কিনছে ভারত?

আল-জাজিরার অনুসন্ধানী প্রতিবেদন ইসরাইল থেকে কেন নজরদারির প্রযুক্তি কিনছে ভারত?

কেজরিওয়াল ও মেয়েকে হত্যার হুমকি, মুক্তিপণ দাবি ৭ কোটি টাকা

কেজরিওয়াল ও মেয়েকে হত্যার হুমকি, মুক্তিপণ দাবি ৭ কোটি টাকা

আরও পড়ুন

পুরুষ চিকিৎসকের কাছে আফগান নারীদের চিকিৎসা নিষিদ্ধ

পুরুষ চিকিৎসকের কাছে আফগান নারীদের চিকিৎসা নিষিদ্ধ

ইমরান খানের পরিবারের সঙ্গে সরকারের গোপন যোগাযোগ

ইমরান খানের পরিবারের সঙ্গে সরকারের গোপন যোগাযোগ

দুই বছরের মধ্যে সর্বোচ্চ ভারতের মূল্যস্ফীতি

দুই বছরের মধ্যে সর্বোচ্চ ভারতের মূল্যস্ফীতি

বাবার বিরুদ্ধে ‘ডিপ স্টেটের’ ষড়যন্ত্র নিয়ে বই লিখছেন নেতানিয়াহুর ছেলে

বাবার বিরুদ্ধে ‘ডিপ স্টেটের’ ষড়যন্ত্র নিয়ে বই লিখছেন নেতানিয়াহুর ছেলে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম