Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ভারতে রানওয়ে থেকে ছিটকে পড়ল প্রশিক্ষণ বিমান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৫:০৩ পিএম

ভারতে রানওয়ে থেকে ছিটকে পড়ল প্রশিক্ষণ বিমান

ছবি: সংগৃহীত

Advertisement

ভারতের মহারাষ্ট্রের সোলাপুর বিমানবন্দরে উড্ডয়নের সময় একটি প্রশিক্ষণ বিমান নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ে থেকে ছিটকে পড়েছে। তবে সৌভাগ্যবশত বড় ধরনের কোনো প্রাণহানি ঘটেনি এবং বিমানে থাকা নারী পাইলট সম্পূর্ণ অক্ষত রয়েছেন।

বিমানবন্দর ও পুলিশ সূত্রে জানা গেছে, একটি ফ্লাইং ক্লাবের পরিচালিত ওই প্রশিক্ষণ বিমানটি বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে আকাশে ওড়ার চেষ্টা করছিল। ঠিক সেই মুহূর্তেই বিমানটি রানওয়ের পাকা অংশ থেকে ছিটকে বাইরে চলে যায়। দুর্ঘটনার পর পরই ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা গেছে, বিমানটি রানওয়ের পাশেই সামনের দিক নিচু হয়ে মুখ থুবড়ে পড়ে আছে।

ঘটনার সময় বিমানটিতে কেবল একজন নারী প্রশিক্ষণার্থী পাইলট ছিলেন। তিনি একক বা সলো ক্রস-কান্ট্রি ফ্লাইট পরিচালনা করছিলেন। উড্ডয়নের মুহূর্তে হঠাৎ ভারসাম্য হারিয়ে ফেলায় এই বিপত্তি ঘটে। তবে কোনো চোট ছাড়াই ওই পাইলট নিরাপদে বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন।

খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও পুলিশ বাহিনী। নিরাপত্তা কর্মীরা দ্রুত পুরো এলাকা ঘিরে ফেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। যান্ত্রিক ত্রুটি নাকি পাইলটের কোনো ভুলের কারণে বিমানটি রানওয়ে থেকে ছিটকে পড়ল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রকৃত কারণ উদ্‌ঘাটনে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সূত্র: দ্য হিন্দু

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মোদিকে প্রশ্ন করা সাংবাদিকের ভিসা বাতিল করল ভারত

মোদিকে প্রশ্ন করা সাংবাদিকের ভিসা বাতিল করল ভারত

ইসরাইল থেকে কেন নজরদারির প্রযুক্তি কিনছে ভারত?

আল-জাজিরার অনুসন্ধানী প্রতিবেদন ইসরাইল থেকে কেন নজরদারির প্রযুক্তি কিনছে ভারত?

কেজরিওয়াল ও মেয়েকে হত্যার হুমকি, মুক্তিপণ দাবি ৭ কোটি টাকা

কেজরিওয়াল ও মেয়েকে হত্যার হুমকি, মুক্তিপণ দাবি ৭ কোটি টাকা

বিচারের মুখোমুখি হতে হাসিনাকে ফিরতেই হবে

বিচারের মুখোমুখি হতে হাসিনাকে ফিরতেই হবে

সোনিয়ার স্মৃতিকথায় ক্ষুব্ধ আন্না হাজারে

সোনিয়ার স্মৃতিকথায় ক্ষুব্ধ আন্না হাজারে

বিজেপি-আরএসএসের সঙ্গে আন্দোলনের যোগসূত্র অস্বীকার করলেন আন্না হাজারে

বিজেপি-আরএসএসের সঙ্গে আন্দোলনের যোগসূত্র অস্বীকার করলেন আন্না হাজারে

আরও পড়ুন

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ফের বাড়ল

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ফের বাড়ল

মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ, সব মার্কিন ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হবে: ইরানের হুঁশিয়ারি

মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ, সব মার্কিন ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হবে: ইরানের হুঁশিয়ারি

মক্কায় আছড়ে পড়ল দুটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ

মক্কায় আছড়ে পড়ল দুটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ

ভারতে রানওয়ে থেকে ছিটকে পড়ল প্রশিক্ষণ বিমান

ভারতে রানওয়ে থেকে ছিটকে পড়ল প্রশিক্ষণ বিমান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম