Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

সোনিয়ার স্মৃতিকথায় ক্ষুব্ধ আন্না হাজারে

Icon

কলকাতা প্রতিনিধি

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পিএম

সোনিয়ার স্মৃতিকথায় ক্ষুব্ধ আন্না হাজারে

ছবি: সংগৃহীত

Advertisement

ভারতের দুর্নীতিবিরোধী আন্দোলনের পেছনে বিজেপি ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) সমর্থন ছিল— কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর এমন দাবি প্রত্যাখ্যান করেছেন সমাজকর্মী আন্না হাজারে। ২০১১ ও ২০১২ সালের ওই আন্দোলনের সঙ্গে কোনো রাজনৈতিক দলের সংশ্লিষ্টতা ছিল না বলে জানিয়েছেন তিনি।

বুধবার (১০ নভেম্বর) সোনিয়ার বক্তব্যের প্রতিক্রিয়ায় আন্না হাজারে বলেন, বিজেপি কিংবা আরএসএসের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। দেশের মানুষের কল্যাণ ও সমাজের উন্নয়নই ছিল তার আন্দোলনের মূল লক্ষ্য। কোনো রাজনৈতিক দলের হয়ে তিনি কখনো কাজ করেননি।

সম্প্রতি প্রকাশিত সোনিয়া গান্ধীর স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’-এ ভারতের দুর্নীতিবিরোধী আন্দোলনের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। বইটিতে দাবি করা হয়েছে, তৎকালীন কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল জোট (ইউপিএ) সরকারকে দুর্বল করতে আন্না হাজারের আন্দোলনের পেছনে বিজেপি ও আরএসএসের পরোক্ষ সমর্থন ছিল।


সোনিয়ার এই বক্তব্যের জবাবে আন্না হাজারে প্রশ্ন তুলেছেন, তার আন্দোলনের সঙ্গে ২০১৪ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেস সরকারের পরাজয়ের সম্পর্ক কী? তার দাবি, দুর্নীতির বিরুদ্ধে জনমত তৈরি করাই ছিল আন্দোলনের উদ্দেশ্য। কোনো সরকারকে ক্ষমতাচ্যুত করা কিংবা কোনো দলকে ক্ষমতায় বসানো তার লক্ষ্য ছিল না।

এ সময় সোনিয়া গান্ধীর সঙ্গে ব্যক্তিগত পরিচয়ের বিষয়টিও উল্লেখ করেন আন্না হাজারে। তিনি বলেন, সোনিয়া গান্ধীর সঙ্গে তার কখনো দেখাই হয়নি। ফলে তাকে নিয়ে এ ধরনের মন্তব্য করার আগে সংশ্লিষ্ট ব্যক্তির আরও দায়িত্বশীল হওয়া উচিত।

আন্না হাজারের মতে, কারও সম্পর্কে অস্পষ্ট ও ভিত্তিহীন মন্তব্য করলে তার বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হতে পারে। বিশেষ করে জনজীবনে গুরুত্বপূর্ণ অবস্থানে থাকা ব্যক্তিদের বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।

উল্লেখ্য, ২০১১ সালে দুর্নীতির বিরুদ্ধে শক্তিশালী লোকপাল ব্যবস্থা গঠনের দাবিতে আন্না হাজারের নেতৃত্বে ভারতজুড়ে আন্দোলন শুরু হয়। দিল্লির রামলীলা ময়দানসহ বিভিন্ন স্থানে আয়োজিত কর্মসূচিতে বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। আন্দোলনটি তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের ওপর ব্যাপক রাজনৈতিক চাপ সৃষ্টি করেছিল।

পরবর্তী সময়ে ২০১৪ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেসের ভরাডুবির পেছনে ওই আন্দোলনের প্রভাব নিয়েও নানা আলোচনা হয়। সোনিয়া গান্ধীর স্মৃতিকথায় নতুন করে সেই বিতর্ক সামনে এলেও আন্না হাজারে তার অবস্থানে অনড়। তার বক্তব্য, দুর্নীতির বিরুদ্ধে লড়াই ছিল আন্দোলনের একমাত্র উদ্দেশ্য, রাজনীতির ক্ষমতার পালাবদল নয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিচারের মুখোমুখি হতে হাসিনাকে ফিরতেই হবে

বিচারের মুখোমুখি হতে হাসিনাকে ফিরতেই হবে

বিজেপি-আরএসএসের সঙ্গে আন্দোলনের যোগসূত্র অস্বীকার করলেন আন্না হাজারে

বিজেপি-আরএসএসের সঙ্গে আন্দোলনের যোগসূত্র অস্বীকার করলেন আন্না হাজারে

উত্তরার অলিগলিতে ভিডিও করা চীনারা হঠাৎ উধাও

উত্তরার অলিগলিতে ভিডিও করা চীনারা হঠাৎ উধাও

সোনিয়ার তাড়ায় পালালেন জ্যোতিষী, বলে গেলেন রাজীব গান্ধীর ভবিষ্যৎ

সোনিয়ার তাড়ায় পালালেন জ্যোতিষী, বলে গেলেন রাজীব গান্ধীর ভবিষ্যৎ

জম্মু-কাশ্মীরে দুই পুলিশ কর্মকর্তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

জম্মু-কাশ্মীরে দুই পুলিশ কর্মকর্তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

পুরুষরা বহুবার বিয়ে করতে পারে, নারীরা কি তা পারে না?

পবন কল্যাণের দ্বিতীয় স্ত্রী পুরুষরা বহুবার বিয়ে করতে পারে, নারীরা কি তা পারে না?

আরও পড়ুন

শুরুতেই বিতর্কে মিস ইউনিভার্স, প্রতিযোগিতা থেকে বাদ ১৫ দেশের সুন্দরী

শুরুতেই বিতর্কে মিস ইউনিভার্স, প্রতিযোগিতা থেকে বাদ ১৫ দেশের সুন্দরী

সোনিয়ার স্মৃতিকথায় ক্ষুব্ধ আন্না হাজারে

সোনিয়ার স্মৃতিকথায় ক্ষুব্ধ আন্না হাজারে

বিজেপি-আরএসএসের সঙ্গে আন্দোলনের যোগসূত্র অস্বীকার করলেন আন্না হাজারে

বিজেপি-আরএসএসের সঙ্গে আন্দোলনের যোগসূত্র অস্বীকার করলেন আন্না হাজারে

বিটিএসের জিমিন সেজে প্রেম, ৬১ লাখ টাকা খোয়ালেন ব্রাজিলের নারী

বিটিএসের জিমিন সেজে প্রেম, ৬১ লাখ টাকা খোয়ালেন ব্রাজিলের নারী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম