Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

সোনিয়ার তাড়ায় পালালেন জ্যোতিষী, বলে গেলেন রাজীব গান্ধীর ভবিষ্যৎ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১১:২৪ এএম

সোনিয়ার তাড়ায় পালালেন জ্যোতিষী, বলে গেলেন রাজীব গান্ধীর ভবিষ্যৎ

ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী ও তার স্ত্রী সোনিয়া গান্ধী। ছবি: সংগৃহীত

Advertisement

ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী একদিন দেশটির প্রধানমন্ত্রী হবেন— এমন ভবিষ্যদ্বাণী করেছিলেন এক জ্যোতিষী। তবে ভবিষ্যৎবাণীটি তিনি করেছিলেন রাজীবের স্ত্রী সোনিয়া গান্ধীর কাছে নয়, বরং সোনিয়ার তাড়া খেয়ে বাড়ি থেকে পালানোর সময়। মজার সেই ঘটনাই পরে যেন মিলে যায় ইতিহাসের সঙ্গে।

নিজের স্মৃতিকথা বিলংগিং-এ এমনই এক অদ্ভুত অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন সোনিয়া গান্ধী। গত ১০ নভেম্বর প্রকাশিত বইটিতে তিনি লিখেছেন, ঘটনাটি সত্তরের দশকের শেষ দিকে দিল্লিতে গান্ধী পরিবারের বাসভবন ১২ উইলিংডন ক্রিসেন্টে ঘটেছিল।

সেই সময় ইন্দিরা গান্ধী ক্ষমতা হারানোর পর পরিবারের সদস্যদের নিয়ে ওই চার কক্ষের বাড়িতে উঠেছিলেন। বাড়িটি পরিবারের ঘনিষ্ঠ বন্ধু মোহাম্মদ ইউনুসের কাছ থেকে পাওয়া। পরিবারের কাছে জায়গাটি পরিচিত ছিল ‘বারা নম্বর’ নামে।

সোনিয়ার বর্ণনা অনুযায়ী, একদিন সাদা পোশাক পরা এক স্থূলকায় ব্যক্তি তাদের বাড়িতে ঢুকে পড়েন। তার হাতে ছিল কাগজে আঁকা একটি হাতের ছাপ। সেটি দেখিয়ে তিনি ভবিষ্যৎ বলে দেওয়ার দাবি করেন।


কিন্তু জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করতেন না সোনিয়া। ওই ব্যক্তিকে চলে যেতে বললেও তিনি নাছোড়বান্দা ছিলেন। একপর্যায়ে বিরক্ত হয়ে তাকে তাড়া করেন সোনিয়া। পালানোর সময় লোকটি চিৎকার করে বলেন, ‘না, না, সঞ্জয় নয়— আপনার স্বামী রাজীব একদিন প্রধানমন্ত্রী হবেন।’

ঘটনার সময় রাজীব গান্ধী ছিলেন একজন বাণিজ্যিক বিমানের পাইলট। রাজনীতিতে তার কোনো আগ্রহ ছিল না। অন্যদিকে, ইন্দিরা গান্ধীর রাজনৈতিক উত্তরসূরি হিসেবে তখন তার ছোট ছেলে সঞ্জয় গান্ধীকেই মনে করা হতো।

সোনিয়া জানান, পরে রাজীবকে হাসতে হাসতে বাড়ির ভেতরে আসতে দেখেন তিনি। জ্যোতিষী তার হাতের ছাপও নিয়েছিলেন। রাজীব বিষয়টিকে নিছক মজা হিসেবে নিয়েছিলেন। কিন্তু ঘটনাটি সোনিয়াকে বিচলিত করে তোলে। নিজের ঘরে গিয়ে শান্ত হওয়ার চেষ্টা করেও শেষ পর্যন্ত কেঁদে ফেলেন তিনি।

এর কয়েক বছর পর ১৯৮০ সালের জুনে বিমান দুর্ঘটনায় মারা যান সঞ্জয় গান্ধী। ১৯৮৪ সালের অক্টোবরে আততায়ীর গুলিতে নিহত হন ইন্দিরা গান্ধী। তার মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যেই প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন রাজীব গান্ধী। সোনিয়া লিখেছেন, তার কান্নাভেজা অনুরোধ সত্ত্বেও রাজীব প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে রাজি হয়েছিলেন। তখন রাজীব তাকে বলেছিলেন, ‘ওরা এমনিতেও আমাকে মেরে ফেলবে।’

স্মৃতিকথায় আরেকটি ঘটনাকেও অশুভ সংকেত হিসেবে মনে হওয়ার কথা লিখেছেন সোনিয়া। ১৯৮৫ সালের আগস্টে রাজীবের ৪১তম জন্মদিনে রাতের খাবারের সময় খবর আসে, পাঞ্জাবের শিখ নেতা হরচাঁদ সিং লঙ্গোয়াল গুলিতে নিহত হয়েছেন। সোনিয়ার মনে হয়েছিল, জন্মদিনের দিন এমন মৃত্যু কোনো অশুভ বার্তা কি না।

১৯৯০ সালের ৫ ফেব্রুয়ারি রাজীব ও সোনিয়া ১০ জনপথের বাসভবনে ওঠেন। বর্তমানে সোনিয়া সেখানেই থাকেন। বাড়িটি অশুভ— এমন ধারণা থেকে রাজীবের কয়েকজন সহকর্মী তাকে সেখানে না ওঠার পরামর্শ দিয়েছিলেন। তবে রাজীব ও সোনিয়া এসব কুসংস্কার বলে উড়িয়ে দেন। এর ১৫ মাস পর ১৯৯১ সালের মে মাসে তামিলনাড়ুতে নির্বাচনী প্রচারে গিয়ে আত্মঘাতী হামলায় নিহত হন রাজীব গান্ধী।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জম্মু-কাশ্মীরে দুই পুলিশ কর্মকর্তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

জম্মু-কাশ্মীরে দুই পুলিশ কর্মকর্তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

পুরুষরা বহুবার বিয়ে করতে পারে, নারীরা কি তা পারে না?

পবন কল্যাণের দ্বিতীয় স্ত্রী পুরুষরা বহুবার বিয়ে করতে পারে, নারীরা কি তা পারে না?

ভারতের ভিসা নীতিতে বড় পরিবর্তন, পর্যটন-চিকিৎসা-ব্যবসায় সুখবর

ভারতের ভিসা নীতিতে বড় পরিবর্তন, পর্যটন-চিকিৎসা-ব্যবসায় সুখবর

কাশ্মীরে সিআরপিএফ ক্যাম্পে এলোপাতাড়ি গুলি, আহত ৩

কাশ্মীরে সিআরপিএফ ক্যাম্পে এলোপাতাড়ি গুলি, আহত ৩

হাসিনাকে ‘কলঙ্কিত সাবেক নেতা’ আখ্যা দিয়ে গার্ডিয়ানে সংবাদ

হাসিনাকে ‘কলঙ্কিত সাবেক নেতা’ আখ্যা দিয়ে গার্ডিয়ানে সংবাদ

পবিত্র কুরআনের আয়াত লেখা ঐতিহাসিক পান্নার গয়না পরায় কারিনাকে আইনি নোটিশ

পবিত্র কুরআনের আয়াত লেখা ঐতিহাসিক পান্নার গয়না পরায় কারিনাকে আইনি নোটিশ

আরও পড়ুন

প্রস্তুত বহু যুদ্ধবিমান, ইয়েমেনে কী করতে চাচ্ছে মিসর?

প্রস্তুত বহু যুদ্ধবিমান, ইয়েমেনে কী করতে চাচ্ছে মিসর?

সোনিয়ার তাড়ায় পালালেন জ্যোতিষী, বলে গেলেন রাজীব গান্ধীর ভবিষ্যৎ

সোনিয়ার তাড়ায় পালালেন জ্যোতিষী, বলে গেলেন রাজীব গান্ধীর ভবিষ্যৎ

সৌদিতে বিবাহবহির্ভূত সন্তান জন্ম, প্রবাসী নারীকে ১০০ বেত্রাঘাতের সাজা

সৌদিতে বিবাহবহির্ভূত সন্তান জন্ম, প্রবাসী নারীকে ১০০ বেত্রাঘাতের সাজা

হুমকি-নিষেধাজ্ঞায় ক্ষেপণাস্ত্র কর্মসূচি থামাবে না ইরান: আইআরজিসি প্রধান

হুমকি-নিষেধাজ্ঞায় ক্ষেপণাস্ত্র কর্মসূচি থামাবে না ইরান: আইআরজিসি প্রধান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম