Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

জম্মু-কাশ্মীরে দুই পুলিশ কর্মকর্তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১০:১১ এএম

জম্মু-কাশ্মীরে দুই পুলিশ কর্মকর্তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

নিহত দুই পুলিশ কর্মকর্তা। ছবি: সংগৃহীত

Advertisement

ভারতের জম্মু-কাশ্মীরের কিশতওয়ার জেলায় দায়িত্ব পালন করতে গিয়ে নিখোঁজ হওয়া দুই বিশেষ পুলিশ কর্মকর্তার (এসপিও) মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের শরীরে গুলির চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সন্ত্রাসীদের অতর্কিত হামলায় তারা নিহত হয়েছেন। তাদের সঙ্গে থাকা দুটি আগ্নেয়াস্ত্রও খোয়া গেছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে জেলার দুর্গম দাচ্ছান-মারওয়াহ এলাকার ধেরনা পোস্ট থেকে তাদের মরদেহ উদ্ধার করে তল্লাশিদল। নিহত দুই পুলিশ কর্মকর্তা হলেন ৪০ বছর বয়সী রাশপাল কুমার ও ৫৪ বছর বয়সী বাবি চাঁদ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দায়িত্ব পালনরত দুই সহকর্মীর স্থলাভিষিক্ত হতে ধেরনা পোস্টের দিকে যাচ্ছিলেন ওই দুই পুলিশ কর্মকর্তা। পথে তারা নিখোঁজ হন। তাদের খোঁজ না পেয়ে পুলিশ ও নিরাপত্তা বাহিনী যৌথভাবে তল্লাশি অভিযান শুরু করে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত দুজন সেনাবাহিনীর সঙ্গে যৌথভাবে টহল দায়িত্বে ছিলেন। তাদের একজনের মাথায় এবং অন্যজনের পিঠে গুলির ক্ষত রয়েছে। ধারণা করা হচ্ছে, আগে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়।


ঘটনাস্থল থেকে তাদের বহন করা আইএনএসএএস ও .৩০৩ রাইফেল পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, হত্যার পর হামলাকারীরা অস্ত্র দুটি নিয়ে পালিয়েছে।

নিখোঁজ হওয়ার পর প্রথম দিকে তাদের মুঠোফোনে যোগাযোগ করা সম্ভব হলেও পরে ফোন দুটি বন্ধ পাওয়া যায়। এদিকে দিনের বেলাতেও ওই এলাকায় গুলির শব্দ শোনা গিয়েছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। তাদের খোঁজে কয়েক ঘণ্টা অভিযান চালানোর পর সকালে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে ওই এলাকায় যৌথ অভিযান আরও জোরদার করেছে পুলিশ ও নিরাপত্তা বাহিনী।

সূত্র: এনডিটিভি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পুরুষরা বহুবার বিয়ে করতে পারে, নারীরা কি তা পারে না?

পবন কল্যাণের দ্বিতীয় স্ত্রী পুরুষরা বহুবার বিয়ে করতে পারে, নারীরা কি তা পারে না?

ভারতের ভিসা নীতিতে বড় পরিবর্তন, পর্যটন-চিকিৎসা-ব্যবসায় সুখবর

ভারতের ভিসা নীতিতে বড় পরিবর্তন, পর্যটন-চিকিৎসা-ব্যবসায় সুখবর

কাশ্মীরে সিআরপিএফ ক্যাম্পে এলোপাতাড়ি গুলি, আহত ৩

কাশ্মীরে সিআরপিএফ ক্যাম্পে এলোপাতাড়ি গুলি, আহত ৩

হাসিনাকে ‘কলঙ্কিত সাবেক নেতা’ আখ্যা দিয়ে গার্ডিয়ানে সংবাদ

হাসিনাকে ‘কলঙ্কিত সাবেক নেতা’ আখ্যা দিয়ে গার্ডিয়ানে সংবাদ

পবিত্র কুরআনের আয়াত লেখা ঐতিহাসিক পান্নার গয়না পরায় কারিনাকে আইনি নোটিশ

পবিত্র কুরআনের আয়াত লেখা ঐতিহাসিক পান্নার গয়না পরায় কারিনাকে আইনি নোটিশ

টানটান উত্তেজনার মাঝেও যেভাবে গোপনে বাণিজ্যে ফিরছে পাকিস্তান ও ভারত

আল-জাজিরার বিশ্লেষণ টানটান উত্তেজনার মাঝেও যেভাবে গোপনে বাণিজ্যে ফিরছে পাকিস্তান ও ভারত

আরও পড়ুন

জম্মু-কাশ্মীরে দুই পুলিশ কর্মকর্তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

জম্মু-কাশ্মীরে দুই পুলিশ কর্মকর্তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

গোয়েন্দা তথ্য চান আইজেনকোট, গড়িমসি করছেন নেতানিয়াহু

গোয়েন্দা তথ্য চান আইজেনকোট, গড়িমসি করছেন নেতানিয়াহু

গাজার হাসপাতালে ইসরাইলি বিমান হামলা, নিহত ৬

গাজার হাসপাতালে ইসরাইলি বিমান হামলা, নিহত ৬

২ নারীর সঙ্গে পরকীয়ার অভিযোগ, এনভিডিয়ার সিইওকে সরাতে তোড়জোড়

২ নারীর সঙ্গে পরকীয়ার অভিযোগ, এনভিডিয়ার সিইওকে সরাতে তোড়জোড়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম