Logo
Logo
×

Advertisement

অর্থনীতি

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ফের বাড়ল

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৫:২১ পিএম

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ফের বাড়ল

ছবি: সংগৃহীত

Advertisement

মধ্যপ্রাচ্যে ভূরাজনৈতিক উত্তেজনা অব্যাহত থাকায় আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিনের শুরুতে এশিয়ার বাজারে দরপতন হলেও আঞ্চলিকভাবে অপরিশোধিত তেলের উৎপাদন বাড়ার পাশাপাশি মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতি দাম বৃদ্ধিতে প্রভাব ফেলেছে।

ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪৫ সেন্ট বা শূন্য দশমিক ৪৯ শতাংশ বেড়ে ৯৩ ডলার ২১ সেন্টে দাঁড়িয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ২৭ সেন্ট বা শূন্য দশমিক ৩১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৬ ডলার ৮০ সেন্ট হয়েছে।


গ্রিনিচ মান সময় (জিএমটি) বৃহস্পতিবার সকাল ৭টা ৩২ মিনিটে এ দর রেকর্ড করা হয়।

এর আগে এশিয়ার বাজারে দিনের প্রাথমিক লেনদেনে উভয় ধরনের অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি এক ডলারের বেশি কমেছিল।

এ পরিস্থিতিকে ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ বলে অভিহিত করেছেন স্যাক্সো ব্যাংকের পণ্যবাজার কৌশল বিভাগের প্রধান ওলে হ্যানসেন।

বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেন, ‘আমরা বর্তমানে যুদ্ধও নয়, শান্তিও নয়—এমন একটি পরিস্থিতির মধ্যে রয়েছি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা অচলাবস্থায় থাকলেও এ পরিস্থিতি মধ্যপ্রাচ্যে তেলের উৎপাদন পুনরুদ্ধারের সুযোগ তৈরি করছে।’ সূত্র: আল জাজিরা

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সিঙারা-পুরির পোড়া তেলে স্বাস্থ্যঝুঁকি, সেই তেলেই মিলছে জ্বালানির সম্ভাবনা

সিঙারা-পুরির পোড়া তেলে স্বাস্থ্যঝুঁকি, সেই তেলেই মিলছে জ্বালানির সম্ভাবনা

পরিবারের খাবারে কাটছাঁট

আয় না বেড়ে বাড়ছে ব্যয় পরিবারের খাবারে কাটছাঁট

ভূমি ব্যবস্থাপনায় বড় পরিবর্তন, ঘরে বসেই মিলবে নামজারি

ভূমি ব্যবস্থাপনায় বড় পরিবর্তন, ঘরে বসেই মিলবে নামজারি

ট্রাম্প ইরানকে বার্তা দেওয়ার পর বাড়ল জ্বালানি তেলের দাম

ট্রাম্প ইরানকে বার্তা দেওয়ার পর বাড়ল জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

পাকিস্তানে তেল-গ্যাসের বিশাল মজুত আবিষ্কার

পাকিস্তানে তেল-গ্যাসের বিশাল মজুত আবিষ্কার

আরও পড়ুন

দেশে টানা ৪ দফায় কত কমল স্বর্ণের দাম

দেশে টানা ৪ দফায় কত কমল স্বর্ণের দাম

গ্যাসের দাম সরকার বাড়ায়নি, তবু বেশি দামের কেনার কারণ জানালেন মন্ত্রী

গ্যাসের দাম সরকার বাড়ায়নি, তবু বেশি দামের কেনার কারণ জানালেন মন্ত্রী

কমল বৈদেশিক মুদ্রার রিজার্ভ

কমল বৈদেশিক মুদ্রার রিজার্ভ

চার দফায় স্বর্ণের দাম কমল ৯৮৫৬ টাকা, ভরি কত?

চার দফায় স্বর্ণের দাম কমল ৯৮৫৬ টাকা, ভরি কত?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম