Logo
Logo
×

Advertisement

পাকিস্তান

পাকিস্তানে তেল-গ্যাসের বিশাল মজুত আবিষ্কার

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১০:১৪ পিএম

পাকিস্তানে তেল-গ্যাসের বিশাল মজুত আবিষ্কার

প্রতীকী ছবি

Advertisement

পাকিস্তানের সিন্ধু প্রদেশের খায়েরপুর জেলায় উল্লেখযোগ্য পরিমাণ তেল ও গ্যাসের মজুত আবিষ্কারের খবর জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান অয়েল অ্যান্ড গ্যাস ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ওজিডিসিএল)। প্রাথমিক হিসাবে, নতুন এই কূপ থেকে প্রতিদিন ১২ দশমিক ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস ও ১৭৫ ব্যারেল অপরিশোধিত তেল উত্তোলন করা সম্ভব হতে পারে।

বুধবার (১১ নভেম্বর) পাকিস্তান স্টক এক্সচেঞ্জে (পিএসএক্স) পাঠানো এক আনুষ্ঠানিক চিঠিতে এ আবিষ্কারের তথ্য জানিয়েছে ওজিডিসিএল।

প্রতিষ্ঠানটি জানায়, খায়েরপুর জেলায় অবস্থিত ‘বিত্রিসম নর্থ ওয়েস্ট-১’ কূপে এই হাইড্রোকার্বনের মজুত পাওয়া গেছে। ভূতাত্ত্বিক গঠন ‘লোয়ার গোরু ফরমেশন’-এ খননকাজ চালিয়ে এ মজুতের সন্ধান মেলে। অঞ্চলটি হাইড্রোকার্বন সম্পদের সম্ভাবনার জন্য পরিচিত।

ওজিডিসিএলের হিসাবে, কূপটি থেকে প্রাথমিকভাবে প্রতিদিন ১২ দশমিক ৮ মিলিয়ন স্ট্যান্ডার্ড ঘনফুট প্রাকৃতিক গ্যাসের পাশাপাশি প্রায় ১৭৫ ব্যারেল অপরিশোধিত তেল উত্তোলন করা সম্ভব হবে।


ওজিডিসিএল জানিয়েছে, ‘বিত্রিসম নর্থ ওয়েস্ট-১’ কূপে খননকাজ ৩ হাজার ৭৩২ মিটার গভীরতা পর্যন্ত চালানোর পর মজুতের বিষয়টি নিশ্চিত হয়।

প্রাথমিক উৎপাদন-সংক্রান্ত হিসাব অনুযায়ী, নতুন এই কূপ পাকিস্তানের অভ্যন্তরীণ প্রাকৃতিক গ্যাস ও অপরিশোধিত তেলের সরবরাহ বাড়াতে ভূমিকা রাখতে পারে।

প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, শিগগিরই কূপটি জাতীয় গ্যাস নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করা হবে। এর ফলে কূপ থেকে উত্তোলিত গ্যাস জাতীয় সরবরাহ ব্যবস্থায় যুক্ত করা সম্ভব হবে।

পাকিস্তান স্টক এক্সচেঞ্জে পাঠানো বিজ্ঞপ্তি অনুযায়ী, কূপটির পরিচালনাকারী প্রতিষ্ঠান ওজিডিসিএল। প্রকল্পটিতে প্রতিষ্ঠানটির কার্যকর অংশীদারত্ব ৯৫ শতাংশ। বাকি ৫ শতাংশের মালিকানা সরকারি প্রতিষ্ঠান গভর্নমেন্ট হোল্ডিংসের।

পিএসএক্সে পাঠানো চিঠিতে আবিষ্কারের তথ্য এবং কূপটির সম্ভাব্য প্রাথমিক উৎপাদন সক্ষমতা সম্পর্কে বিনিয়োগকারী ও শেয়ারবাজারকে অবহিত করেছে ওজিডিসিএল।

এই আবিষ্কারের ফলে পাকিস্তানের অভ্যন্তরীণ হাইড্রোকার্বন সম্পদে নতুন সংযোজন ঘটল। উৎপাদন ও সংযোগের প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন হলে কূপটি থেকে প্রাকৃতিক গ্যাস ও অপরিশোধিত তেল সরবরাহ করা সম্ভব হবে। সূত্র: সামা টিভি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১০ পুলিশ সদস্য নিহত

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১০ পুলিশ সদস্য নিহত

হাসপাতাল থেকে কারাগারে ইমরান খান

হাসপাতাল থেকে কারাগারে ইমরান খান

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর নাতিসহ ৮ জনের বিরুদ্ধে ধর্ষণ মামলায় অভিযোগ গঠন

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর নাতিসহ ৮ জনের বিরুদ্ধে ধর্ষণ মামলায় অভিযোগ গঠন

টানটান উত্তেজনার মাঝেও যেভাবে গোপনে বাণিজ্যে ফিরছে পাকিস্তান ও ভারত

আল-জাজিরার বিশ্লেষণ টানটান উত্তেজনার মাঝেও যেভাবে গোপনে বাণিজ্যে ফিরছে পাকিস্তান ও ভারত

অসুস্থ ইমরান খানকে গোপনে চিকিৎসা শেষে ফের কারাগারে স্থানান্তর

অসুস্থ ইমরান খানকে গোপনে চিকিৎসা শেষে ফের কারাগারে স্থানান্তর

সেই বাংলাদেশিকে কেন ফেরত পাঠাল গ্রিস, কী করেছিলেন তিনি?

সেই বাংলাদেশিকে কেন ফেরত পাঠাল গ্রিস, কী করেছিলেন তিনি?

আরও পড়ুন

পাকিস্তানে তেল-গ্যাসের বিশাল মজুত আবিষ্কার

পাকিস্তানে তেল-গ্যাসের বিশাল মজুত আবিষ্কার

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১০ পুলিশ সদস্য নিহত

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১০ পুলিশ সদস্য নিহত

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর নাতিসহ ৮ জনের বিরুদ্ধে ধর্ষণ মামলায় অভিযোগ গঠন

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর নাতিসহ ৮ জনের বিরুদ্ধে ধর্ষণ মামলায় অভিযোগ গঠন

পাকিস্তানে নতুন মার্কিন দূত হিসেবে মনোনীত কে এই ন্যাটালি বেকার

পাকিস্তানে নতুন মার্কিন দূত হিসেবে মনোনীত কে এই ন্যাটালি বেকার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম