Logo
Logo
×

Advertisement

পাকিস্তান

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১০ পুলিশ সদস্য নিহত

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৬:২৩ পিএম

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১০ পুলিশ সদস্য নিহত

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় নিহত ডিএসপি হায়দার জামান ও এসআই মুখতিয়ার। ছবি: এক্সপ্রেস ট্রিবিউন

Advertisement

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাটে পুলিশের একটি দলের ওপর সন্ত্রাসী হামলায় ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (ডিএসপি) ও এসআইসহ অন্তত ১০ পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ সময় পুলিশের পাঁচটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় হামলাকারীরা।

বুধবার (১১ নভেম্বর) কোহাট পুলিশের মুখপাত্র মুহাম্মদ নোমান জেব এ তথ্য জানিয়েছেন। খবর এক্সপ্রেস ট্রিবিউনের।

তিনি জানান, কোহাটের গামবাত এলাকায় অবৈধভাবে সোনা উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালাতে যাচ্ছিল পুলিশের একটি দল। পথে কোহাট ও কারাকের মধ্যবর্তী দারবোকাচ জালান্দার বান্দা এলাকায় পৌঁছালে তাদের লক্ষ্য করে গুলি চালায় সন্ত্রাসীরা।

প্রাথমিক তথ্য অনুযায়ী, পাহাড়ের ওপর থেকে পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি চালায় হামলাকারীরা।


নিহতদের মধ্যে গামবাতের ডিএসপি হায়দার জামান ও এসআই মুখতিয়ার রয়েছেন বলে নিশ্চিত করেছেন কোহাট পুলিশের মুখপাত্র মুহাম্মদ নোমান। হামলার সময় পুলিশের পাঁচটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

তিনি আরও জানান, হামলাকারীরা পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি চালাতে থাকলে উভয় পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সদস্য ও গাড়ি ঘটনাস্থলে পাঠানো হয়। পরিস্থিতি মোকাবিলায় বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

এদিকে হামলার পর ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। কোহাটের গামবাত তহসিলে হামলার পর জেলা সদর হাসপাতাল টিচিং হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

গত কয়েক মাসে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে পুলিশ সদস্যদের লক্ষ্য করে ধারাবাহিক হামলার ঘটনা ঘটেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হাসপাতাল থেকে কারাগারে ইমরান খান

হাসপাতাল থেকে কারাগারে ইমরান খান

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর নাতিসহ ৮ জনের বিরুদ্ধে ধর্ষণ মামলায় অভিযোগ গঠন

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর নাতিসহ ৮ জনের বিরুদ্ধে ধর্ষণ মামলায় অভিযোগ গঠন

টানটান উত্তেজনার মাঝেও যেভাবে গোপনে বাণিজ্যে ফিরছে পাকিস্তান ও ভারত

আল-জাজিরার বিশ্লেষণ টানটান উত্তেজনার মাঝেও যেভাবে গোপনে বাণিজ্যে ফিরছে পাকিস্তান ও ভারত

যুগান্তর মাল্টিমিডিয়া ইনচার্জ রবিনের বাড়িতে হামলা

যুগান্তর মাল্টিমিডিয়া ইনচার্জ রবিনের বাড়িতে হামলা

ছাত্রশক্তির ঢাবি সভাপতির ওপর হামলার ঘটনায় মামলা, আসামি গ্রেফতার করতে পারেনি পুলিশ

ছাত্রশক্তির ঢাবি সভাপতির ওপর হামলার ঘটনায় মামলা, আসামি গ্রেফতার করতে পারেনি পুলিশ

অসুস্থ ইমরান খানকে গোপনে চিকিৎসা শেষে ফের কারাগারে স্থানান্তর

অসুস্থ ইমরান খানকে গোপনে চিকিৎসা শেষে ফের কারাগারে স্থানান্তর

আরও পড়ুন

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১০ পুলিশ সদস্য নিহত

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১০ পুলিশ সদস্য নিহত

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর নাতিসহ ৮ জনের বিরুদ্ধে ধর্ষণ মামলায় অভিযোগ গঠন

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর নাতিসহ ৮ জনের বিরুদ্ধে ধর্ষণ মামলায় অভিযোগ গঠন

পাকিস্তানে নতুন মার্কিন দূত হিসেবে মনোনীত কে এই ন্যাটালি বেকার

পাকিস্তানে নতুন মার্কিন দূত হিসেবে মনোনীত কে এই ন্যাটালি বেকার

আল-জাজিরার বিশ্লেষণ টানটান উত্তেজনার মাঝেও যেভাবে গোপনে বাণিজ্যে ফিরছে পাকিস্তান ও ভারত

টানটান উত্তেজনার মাঝেও যেভাবে গোপনে বাণিজ্যে ফিরছে পাকিস্তান ও ভারত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম