Logo
Logo
×

Advertisement

অর্থনীতি

দেশে টানা ৪ দফায় কত কমল স্বর্ণের দাম

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ পিএম

দেশে টানা ৪ দফায় কত কমল স্বর্ণের দাম

Advertisement

দেশের বাজারে স্বর্ণের দাম কমছেই। এক দিনের ব্যবধানে আবারও প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এ নিয়ে এক সপ্তাহে চার দফায় ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে কমেছে ৯ হাজার ৮৫৬ টাকা।

নতুন নির্ধারিত দাম অনুযায়ী, শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টা থেকে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকায়। বৃহস্পতিবার এই মানের স্বর্ণের দাম ছিল ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা।

শুক্রবার বাজুসের এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণবিষয়ক স্থায়ী কমিটি।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকা।

এক দিনের ব্যবধানে ২১ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৯৯ টাকা, ১৮ ক্যারেটের ১ হাজার ৮০৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ হাজার ৪৫৮ টাকা কমেছে।

বাজুসের তথ্য অনুযায়ী, গত ৫ নভেম্বর ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকায় উঠেছিল। এরপর ৬, ১১, ১২ ও ১৩ নভেম্বর চার দফায় দাম কমানো হয়। সব মিলিয়ে ভরিতে ৯ হাজার ৮৫৬ টাকা কমে বর্তমানে ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা।

এর আগে বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। সেদিন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা। অর্থাৎ মাত্র এক দিনের ব্যবধানে আবারও ২ হাজার ১৫৮ টাকা কমল এই মানের স্বর্ণের দাম।

চলতি বছরের ২৯ জানুয়ারি দেশের বাজারে ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ২ লাখ ৮৬ হাজার ১ টাকায় উঠেছিল, যা তখন পর্যন্ত ছিল সর্বোচ্চ। এরপর আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে দেশের বাজারেও কয়েক দফায় স্বর্ণের দাম বাড়ানো ও কমানো হয়েছে।

স্বর্ণের দাম কমানো হলেও রুপার দাম অপরিবর্তিত রেখেছে বাজুস। নতুন মূল্যতালিকা অনুযায়ী, হলমার্ক করা ২২ ক্যারেট রুপার প্রতি গ্রাম ৩০০ টাকা এবং প্রতি ভরি ৩ হাজার ৪৯৯ টাকায় বিক্রি হচ্ছে।

বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত নির্ধারিত দাম দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে কার্যকর থাকবে। তবে গয়নার নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বড় পতনের পর ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম

বড় পতনের পর ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম

আরও কমল স্বর্ণের দাম

আরও কমল স্বর্ণের দাম

আজকের স্বর্ণের দাম: ১৩ নভেম্বর ২০২৬

আজকের স্বর্ণের দাম: ১৩ নভেম্বর ২০২৬

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

টানা ৩ দফায় কত কমল স্বর্ণের দাম

টানা ৩ দফায় কত কমল স্বর্ণের দাম

এক সপ্তাহের মধ্যে সর্বনিম্নে স্বর্ণের দাম

এক সপ্তাহের মধ্যে সর্বনিম্নে স্বর্ণের দাম

আরও পড়ুন

দেশে টানা ৪ দফায় কত কমল স্বর্ণের দাম

দেশে টানা ৪ দফায় কত কমল স্বর্ণের দাম

গ্যাসের দাম সরকার বাড়ায়নি, তবু বেশি দামের কেনার কারণ জানালেন মন্ত্রী

গ্যাসের দাম সরকার বাড়ায়নি, তবু বেশি দামের কেনার কারণ জানালেন মন্ত্রী

কমল বৈদেশিক মুদ্রার রিজার্ভ

কমল বৈদেশিক মুদ্রার রিজার্ভ

চার দফায় স্বর্ণের দাম কমল ৯৮৫৬ টাকা, ভরি কত?

চার দফায় স্বর্ণের দাম কমল ৯৮৫৬ টাকা, ভরি কত?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম