ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
দেশের বাজারে পরপর তিন দফায় কমল স্বর্ণের দাম। এর মধ্যে গত বৃহস্পতিবার সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণে ২ হাজার ২১৬ টাকা ছাড় দেওয়া হয়েছে।
নতুন এই দর অনুযায়ী, ভ্যাটসহ ভালো মানের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা, যা গত দিন সকাল ১০টা থেকেই কার্যকর করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৩০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা।
সবশেষ গত বুধবার স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নেয় বাজুস।
সেদিন সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম কমানো হয় ২ হাজার ৭৪১ টাকা।
