Logo
Logo
×

Advertisement

অর্থনীতি

শ্রমিক অসন্তোষে উৎপাদন ব্যাহত ১৫৬ কারখানায়, কঠোর সিদ্ধান্তের পথে বিজিএমইএ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৯:২১ পিএম

শ্রমিক অসন্তোষে উৎপাদন ব্যাহত ১৫৬ কারখানায়, কঠোর সিদ্ধান্তের পথে বিজিএমইএ

Advertisement

শ্রমিক অসন্তোষে দেশের পোশাকশিল্পে অস্থিরতা বাড়ছে। সাভার-আশুলিয়া ও গাজীপুরের ১৫৬টি কারখানায় উৎপাদন ব্যাহত হয়েছে। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবারের মধ্যে শিল্পাঞ্চলে স্বাভাবিক পরিবেশ ফিরে না এলে কারখানা বন্ধের মতো কঠোর সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছেন পোশাকশিল্পের মালিকরা। একই সঙ্গে শ্রমিক অসন্তোষ অব্যাহত থাকলে নিম্নতম মজুরি বোর্ডের বৈঠকে অংশগ্রহণ থেকেও বিরত থাকার চিন্তা করছেন তারা।

এ পরিস্থিতিতে পরবর্তী করণীয় নির্ধারণে শনিবার বিশেষ সাধারণ সভা ডাকার পরিকল্পনা করছে পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। ওই সভায় কারখানা বন্ধ এবং মজুরি বোর্ডের বৈঠকে মালিকপক্ষের অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

বুধবার রাজধানীর উত্তরায় বিজিএমইএর কার্যালয়ে সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে পোশাকশিল্পের বর্তমান পরিস্থিতি, শ্রমিক অসন্তোষ এবং উৎপাদন কার্যক্রমের ওপর এর প্রভাব পর্যালোচনা করা হয়। এতে বিজিএমইএর সাবেক নেতা ও পরিচালনা পর্ষদের সদস্যরা অংশ নেন। উপস্থিত ছিলেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর প্রশাসক ফজলুল হক, বিজিএমইএর সাবেক সভাপতি আনিসুর রহমান সিনহা, কুতুবউদ্দিন আহমেদ, আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ ও ড. রুবানা হকসহ অনেকে।

বৈঠকে উপস্থিত একাধিক বিজিএমইএ নেতা যুগান্তরকে জানান, বৃহস্পতিবার পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন তারা। এর মধ্যে শিল্পাঞ্চলে স্বাভাবিক পরিবেশ ফিরে না এলে শনিবার বিশেষ সাধারণ সভায় পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে। তাদের মতে, কারখানায় আন্দোলন ও সংঘাত চলতে থাকলে উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখা কঠিন হয়ে পড়বে। এতে একদিকে উৎপাদন ব্যাহত হবে, অন্যদিকে আন্তর্জাতিক ক্রেতাদের কাছে বাংলাদেশের পোশাকশিল্পের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

বৈঠকে শ্রমিক অসন্তোষ অব্যাহত থাকলে আগামী সোমবার নিম্নতম মজুরি বোর্ডের বৈঠকে মালিকপক্ষের প্রতিনিধি উপস্থিত থাকবেন কিনা, তা নিয়েও আলোচনা হয়। এ বিষয়ে মালিকদের মধ্যে মতভিন্নতা রয়েছে। শনিবারের সভায় বিষয়টি চূড়ান্ত করা হতে পারে।

বিজিএমইএ সূত্র জানায়, বুধবার সাভার-আশুলিয়া ও গাজীপুরের মোট ১৫৬টি পোশাক কারখানায় উৎপাদন ব্যাহত হয়েছে। এর মধ্যে সাভার-আশুলিয়া এলাকার ১৪০টি কারখানা রয়েছে। শ্রমিক অসন্তোষের কারণে এসব কারখানার কোথাও উৎপাদন বন্ধ, কোথাও কর্মবিরতি, আবার কোথাও বিক্ষোভ হয়েছে।

পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে কারখানা বন্ধের সিদ্ধান্তের পাশাপাশি মজুরি বোর্ডের কার্যক্রমেও প্রভাব পড়তে পারে। ফলে শ্রমিক অসন্তোষ নিরসনে আগামী কয়েক দিন পোশাকশিল্পের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পরিস্থিতির উন্নতি না হলে সোমবার থেকে কারখানা বন্ধ: বিজিএমইএ

পরিস্থিতির উন্নতি না হলে সোমবার থেকে কারখানা বন্ধ: বিজিএমইএ

নিয়োগ দেবে বিজিএমইএ, বয়স ৪০ বছর হলেও করা যাবে আবেদন

নিয়োগ দেবে বিজিএমইএ, বয়স ৪০ বছর হলেও করা যাবে আবেদন

বিজিএমইএতে জাপান ডেস্ক চালু

বিজিএমইএতে জাপান ডেস্ক চালু

পোশাক খাতের সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

পোশাক খাতের সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

শিল্পে গ্যাস সরবরাহে উন্নতিতে স্বস্তি

শিল্পে গ্যাস সরবরাহে উন্নতিতে স্বস্তি

জ্বালানি সংকট রপ্তানি অর্ডার হাতছাড়ার ঝুঁকি বাড়াচ্ছে

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে বিজিএমইএ প্রতিনিধিদল জ্বালানি সংকট রপ্তানি অর্ডার হাতছাড়ার ঝুঁকি বাড়াচ্ছে

আরও পড়ুন

শ্রমিক অসন্তোষে উৎপাদন ব্যাহত ১৫৬ কারখানায়, কঠোর সিদ্ধান্তের পথে বিজিএমইএ

শ্রমিক অসন্তোষে উৎপাদন ব্যাহত ১৫৬ কারখানায়, কঠোর সিদ্ধান্তের পথে বিজিএমইএ

ট্রাম্প ইরানকে বার্তা দেওয়ার পর বাড়ল জ্বালানি তেলের দাম

ট্রাম্প ইরানকে বার্তা দেওয়ার পর বাড়ল জ্বালানি তেলের দাম

এবার জামানত ছাড়াই ১০ লাখ টাকা ঋণ দেওয়ার ঘোষণা, শিক্ষার্থীসহ পাবেন যারা

এবার জামানত ছাড়াই ১০ লাখ টাকা ঋণ দেওয়ার ঘোষণা, শিক্ষার্থীসহ পাবেন যারা

এলপিজির দাম বাড়ার চার কারণ জানাল লোয়াব

এলপিজির দাম বাড়ার চার কারণ জানাল লোয়াব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম