Logo
Logo
×

Advertisement

অর্থনীতি

টানা ৩ দফায় কত কমল স্বর্ণের দাম

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০২:০৩ পিএম

টানা ৩ দফায় কত কমল স্বর্ণের দাম

Advertisement

টানা তৃতীয় দফায় স্বর্ণের দাম কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম কমানো হয়েছে ২ হাজার ২১৬ টাকা। এতে ভ্যাটসহ এক ভরি স্বর্ণের গয়নার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। 

এতে বলা হয়, বৃহস্পতিবার সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা বিজ্ঞপ্তিতে নতুন দামের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

বাজুসের নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৩০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা।

সবশেষ গতকাল বুধবার স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নেয় বাজুস। সেদিন সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম কমানো হয় ২ হাজার ৭৪১ টাকা।

মূল্য তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৪ হাজার টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।

এর আগে গত ৬ নভেম্বর পর পর তিন দফা দাম বাড়ানোর পর স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নেয় বাজুস। ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ২ হাজার ৭৪১ টাকা কমিয়ে ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা নির্ধারণ করা হয়। এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম ২ হাজার ৬২৫ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৬ হাজার ৭১৭ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম ২ হাজার ২৭৫ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৬ হাজার ৯৯ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ১ হাজার ৮০৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫২ হাজার ৪০ টাকা।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৩৬ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৬৫ বার দাম বাড়ানো হয়েছে, ৭০ বার কমানো হয়েছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। সে বছর ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার কমানো হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এক সপ্তাহের মধ্যে সর্বনিম্নে স্বর্ণের দাম

এক সপ্তাহের মধ্যে সর্বনিম্নে স্বর্ণের দাম

১২ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

১২ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশে ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?

দেশে ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?

আজকের স্বর্ণের দাম: ১২ নভেম্বর ২০২৬

আজকের স্বর্ণের দাম: ১২ নভেম্বর ২০২৬

বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

১১ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

১১ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

আরও পড়ুন

ডলারের দাম বেড়ে ১৯ মাসের মধ্যে সর্বোচ্চ

ডলারের দাম বেড়ে ১৯ মাসের মধ্যে সর্বোচ্চ

টানা ৩ দফায় কত কমল স্বর্ণের দাম

টানা ৩ দফায় কত কমল স্বর্ণের দাম

এক সপ্তাহের মধ্যে সর্বনিম্নে স্বর্ণের দাম

এক সপ্তাহের মধ্যে সর্বনিম্নে স্বর্ণের দাম

১২ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

১২ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম