Logo
Logo
×

Advertisement

অর্থনীতি

এক সপ্তাহের মধ্যে সর্বনিম্নে স্বর্ণের দাম

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১১:৫২ এএম

এক সপ্তাহের মধ্যে সর্বনিম্নে স্বর্ণের দাম

স্বর্ণের দাম বিশ্ববাজারে কমেছে। সংগৃহীত ছবি

Advertisement

ডলারের শক্তিশালী অবস্থানের কারণে বিশ্ববাজারে আরও কমেছে স্বর্ণের দাম। বার্তা সংস্থা রয়টার্স বলছে, আগামী মাসে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়াতে পারে—এমন প্রত্যাশা আরও জোরালো হয়েছে। এসব কারণে বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্বর্ণের দাম এক সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।

এদিন সকাল ১১টার দিকে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম শূন্য দশমিক ২ শতাংশ কমে ৩ হাজার ৯৭৭ ডলার ৯৯ সেন্টে দাঁড়ায়। এর আগে লেনদেনের একপর্যায়ে গত ৪ নভেম্বরের পর সর্বনিম্ন দামে পৌঁছায় মূল্যবান এই ধাতু। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ডিসেম্বর মাসের সরবরাহের জন্য স্বর্ণের ফিউচার মূল্য কমেছে শূন্য দশমিক ৪ শতাংশ। প্রতি আউন্সের দাম দাঁড়িয়েছে ৩ হাজার ৯৮৩ ডলার ২০ সেন্টে।

বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির নতুন তথ্য এবং সুদের হার বাড়ার সম্ভাবনা স্বর্ণের বাজারে চাপ তৈরি করেছে। বিশেষ করে মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমাতে ভূমিকা রাখছে।

বৃহস্পতিবার প্রধান মুদ্রাগুলোর বিপরীতে মার্কিন ডলার ১৯ মাসের সর্বোচ্চ অবস্থানে পৌঁছায়। ডলারের দাম বাড়লে অন্যান্য মুদ্রার ক্রেতাদের জন্য ডলারে মূল্য নির্ধারিত স্বর্ণ কেনা ব্যয়বহুল হয়ে পড়ে। এতে স্বর্ণের চাহিদা কমার আশঙ্কা তৈরি হয়।

টেস্টলাইভের বৈশ্বিক সামষ্টিক অর্থনীতি বিভাগের প্রধান ইলিয়া স্পিভাক বলেন, যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির তথ্য প্রকাশ এবং সুদের হার বাড়ার প্রত্যাশা তৈরি হওয়ার পর কয়েক দিন ধরে স্বর্ণের বাজারে উল্লেখযোগ্য দরপতন হয়েছে। তবে এই পতনের ধারাবাহিকতা কতটা বজায় থাকবে, তা নিয়ে বাজারে অনিশ্চয়তা রয়েছে।

গত মঙ্গলবার প্রকাশিত তথ্যে দেখা যায়, অক্টোবরে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি প্রত্যাশার চেয়ে বেশি বেড়েছে। এর পর ফেডারেল রিজার্ভের নীতিনির্ধারকদের বক্তব্যেও সুদের হার বাড়ানোর ইঙ্গিত পাওয়া যায়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

১২ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

১২ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশে ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?

দেশে ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?

আজকের স্বর্ণের দাম: ১২ নভেম্বর ২০২৬

আজকের স্বর্ণের দাম: ১২ নভেম্বর ২০২৬

বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

ডলারের দর বাড়ছে

ডলারের দর বাড়ছে

১১ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

১১ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

আরও পড়ুন

এক সপ্তাহের মধ্যে সর্বনিম্নে স্বর্ণের দাম

এক সপ্তাহের মধ্যে সর্বনিম্নে স্বর্ণের দাম

১২ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

১২ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ পেতে আবেদন করবেন যেভাবে

বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ পেতে আবেদন করবেন যেভাবে

দেশে ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?

দেশে ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম