Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

মোদিকে প্রশ্ন করা সাংবাদিকের ভিসা বাতিল করল ভারত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পিএম

মোদিকে প্রশ্ন করা সাংবাদিকের ভিসা বাতিল করল ভারত

হেল লিন্ড ও নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত

Advertisement

নরেন্দ্র মোদিকে প্রকাশ্যে প্রশ্ন করার খেসারত দিলেন নরওয়ের সাংবাদিক হেল লিন্ড। ভারতের একটি সম্মেলনে যোগ দিতে যাওয়ার ঠিক কয়েক ঘণ্টা আগে তার ভারতীয় ভিসা বাতিল করেছে দেশটির কর্তৃপক্ষ।

ঘটনাটি ঘটে গত বুধবার। হায়দরাবাদে তেলেঙ্গানা রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত ‘ভারত সামিট’-এ প্যানেল বক্তা হিসেবে আমন্ত্রণ পেয়েছিলেন লিন্ড। সম্মেলনের জন্য ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক ছাড়পত্র এবং বৈধ সিঙ্গেল-এন্ট্রি ভিসাও তার হাতে ছিল। কিন্তু অসলো থেকে বিমানবন্দরে রওনা হওয়ার ঠিক আগমুহূর্তে অসলোর ভারতীয় দূতাবাস থেকে তাকে ফোন করে জানানো হয় যে, তার ভিসা বাতিল করা হয়েছে এবং তিনি আর ভারতে যেতে পারবেন না।

এ ঘটনায় তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করে লিন্ড জানান, কয়েক দিনের একটি সাধারণ সম্মেলনে যোগ দেওয়ার ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত সম্পূর্ণ অবিচার ও পাগলামি ছাড়া কিছু নয়। তবে ভারতীয় কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর পক্ষ থেকে ভিসা বাতিলের সুনির্দিষ্ট কোনো কারণ এখনো জানানো হয়নি।

মূলত এর পেছনে কাজ করেছে চলতি বছরের মে মাসের একটি ঘটনা। নরওয়ে সফরে গিয়ে নরেন্দ্র মোদি যখন যৌথ প্রেস ব্রিফিং শেষে কোনো প্রশ্নের উত্তর না দিয়ে চলে যাচ্ছিলেন, তখন হেল লিন্ড তাকে সরাসরি প্রশ্ন করেছিলেন—বিশ্বের সবচেয়ে স্বাধীন গণমাধ্যমের সামনে তিনি কেন কোনো প্রশ্ন নিচ্ছেন না? পরবর্তীতে ভারতীয় কূটনীতিবিদদেরও মানবাধিকার ও মোদির প্রেস কনফারেন্স না করার নীতি নিয়ে প্রশ্নবিদ্ধ করেছিলেন এই সাংবাদিক।

লিন্ডের ভিডিও বার্তা ও গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মোদি সরকারের সমালোচনা করা এবং ভারতীয় ধনকুবের আদানি-আম্বানিকে নিয়ে প্রশ্ন তোলার কারণেই শেষ মুহূর্তে তার ভিসা বাতিল করা হয়েছে। জীবনে প্রথমবারের মতো ভারত সফরের সুযোগ হারিয়ে তিনি আক্ষেপ করে জানান, ভারতের সাংবাদিক বন্ধুরা তাকে আগেই সতর্ক করেছিলেন যে নরেন্দ্র মোদি খুব প্রতিহিংসাপরায়ণ মানুষ, তিনি সহজে কিছু ভোলেন না।

সূত্র: দ্য ওয়্যার

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ভারতে রানওয়ে থেকে ছিটকে পড়ল প্রশিক্ষণ বিমান

ভারতে রানওয়ে থেকে ছিটকে পড়ল প্রশিক্ষণ বিমান

ইসরাইল থেকে কেন নজরদারির প্রযুক্তি কিনছে ভারত?

আল-জাজিরার অনুসন্ধানী প্রতিবেদন ইসরাইল থেকে কেন নজরদারির প্রযুক্তি কিনছে ভারত?

কেজরিওয়াল ও মেয়েকে হত্যার হুমকি, মুক্তিপণ দাবি ৭ কোটি টাকা

কেজরিওয়াল ও মেয়েকে হত্যার হুমকি, মুক্তিপণ দাবি ৭ কোটি টাকা

বিচারের মুখোমুখি হতে হাসিনাকে ফিরতেই হবে

বিচারের মুখোমুখি হতে হাসিনাকে ফিরতেই হবে

সোনিয়ার স্মৃতিকথায় ক্ষুব্ধ আন্না হাজারে

সোনিয়ার স্মৃতিকথায় ক্ষুব্ধ আন্না হাজারে

বিজেপি-আরএসএসের সঙ্গে আন্দোলনের যোগসূত্র অস্বীকার করলেন আন্না হাজারে

বিজেপি-আরএসএসের সঙ্গে আন্দোলনের যোগসূত্র অস্বীকার করলেন আন্না হাজারে

আরও পড়ুন

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ফের বাড়ল

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ফের বাড়ল

মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ, সব মার্কিন ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হবে: ইরানের হুঁশিয়ারি

মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ, সব মার্কিন ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হবে: ইরানের হুঁশিয়ারি

মক্কায় আছড়ে পড়ল দুটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ

মক্কায় আছড়ে পড়ল দুটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ

ভারতে রানওয়ে থেকে ছিটকে পড়ল প্রশিক্ষণ বিমান

ভারতে রানওয়ে থেকে ছিটকে পড়ল প্রশিক্ষণ বিমান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম