স্বর্ণের দাম স্বাভাবিকে ফিরতে কেমন সময় লাগতে পারে?
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
চলতি বছরের জানুয়ারি মাসের সর্বোচ্চ চূড়া থেকে স্বর্ণের দাম এখন পর্যন্ত প্রায় ৩২ শতাংশ কমে গেছে। ভারতের মাল্টি কমোডিটি এক্সচেঞ্জের (এমসিএক্স) তথ্য অনুযায়ী, জানুয়ারিতে প্রতি ১০ গ্রাম স্বর্ণের দাম প্রায় ১ লাখ ৮০ হাজার রুপি থাকলেও চলতি বছরের ২১ নভেম্বর তা কমে প্রায় ১ লাখ ২২ হাজার রুপিতে দাঁড়িয়েছে। মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান ও ফেডারেল রিজার্ভের সুদের হার বৃদ্ধির সম্ভাবনার কারণে বাজারে এই পতন দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে স্বর্ণের দাম কবে নাগাদ আগের অবস্থানে ফিরবে, তা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
ঐতিহাসিক তথ্য-উপাত্ত বলছে, বড় ধরনের দরপতনের পর স্বর্ণের বাজার পুরোপুরি ঘুরে দাঁড়াতে সাধারণত ৬ থেকে ১০ বছর পর্যন্ত সময় লাগে। ফান্ডসইন্ডিয়ার নভেম্বরের প্রতিবেদন অনুযায়ী, ৩০ শতাংশের বেশি দরপতনের পর একটি পূর্ণাঙ্গ পতন ও পুনরুদ্ধার চক্র সম্পন্ন হতে গড়ে প্রায় ৭ বছর ৬ মাস সময় লাগে। অতীতের বাজার চক্র বিশ্লেষণে দেখা যায়, ১৯৮০ সালে স্বর্ণের দাম ৫৭ শতাংশ পড়ে গিয়েছিল এবং আগের চূড়ায় ফিরতে প্রায় এক দশক সময় লেগেছিল।
অন্যদিকে তুলনামূলক কম পতনের ক্ষেত্রে ১৯৯৬ সালে (৩১ শতাংশ পতন) পুরো চক্রে ৬ বছর ৪ মাস এবং ২০১২ সালে (২৯ শতাংশ পতন) ৬ বছর ৭ মাস সময় লেগেছিল। ২০২৬ সালের বর্তমান দরপতন ১৯৯৬ ও ২০১২ সালের চক্রের কাছাকাছি হওয়ায় বাজার বিশ্লেষকদের মতে স্বর্ণের দাম স্বাভাবিকে ফিরতে ৬ থেকে ৭ বছর সময় লাগতে পারে। তাই বিনিয়োগকারীদের দ্রুত পুনরুদ্ধারের আশা না করে ধৈর্য ধরে সম্পদ বণ্টন ও ঝুঁকির সক্ষমতা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া উচিত।
সূত্র: লাইভমিন্ট

