Logo
Logo
×

Advertisement

অর্থনীতি

টানা সাত দফা কমল স্বর্ণের দাম, ভরিতে কত?

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০১:২৩ পিএম

টানা সাত দফা কমল স্বর্ণের দাম, ভরিতে কত?

Advertisement

দেশের বাজারে স্বর্ণের দাম কমার ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। কয়েক দিনের ব্যবধানে টানা সাত দফায় স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বশেষ ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছে। এতে সাত দফায় ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম মোট কমেছে ১৭ হাজার ৫৫৪ টাকা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করে বাজুস। একই দিন সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ সকালে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে। এর আগে ৬ ও ১১ নভেম্বর দুই দফায় ভরিতে ২ হাজার ৭৪১ টাকা করে মোট ৫ হাজার ৪৮২ টাকা কমানো হয়। এরপর গত বৃহস্পতিবার কমে ২ হাজার ২১৬ টাকা এবং শুক্রবার ২ হাজার ১৫৮ টাকা। এ সপ্তাহের শনিবার কমেছে ২ হাজার ২১৬ টাকা এবং গতকাল ২ হাজার ২১৬ টাকা।

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১২ হাজার ১১০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২ হাজার ৫৪৫ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৭৩ হাজার ৯৬৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৪২ হাজার ১৮৪ টাকা।


বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

বাজুসের মূল্য সমন্বয়ের তথ্য অনুযায়ী, সর্বশেষ দফার আগে ছয় দফায় ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম কমেছিল ১৪ হাজার ২৮৮ টাকা। এর মধ্যে ৬ নভেম্বর ২ হাজার ৭৪১ টাকা, ১১ নভেম্বর ২ হাজার ৭৪১ টাকা, ১২ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা, ১৩ নভেম্বর ২ হাজার ১৫৮ টাকা, ১৪ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা এবং ১৮ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা কমানো হয়।

এরপর বৃহস্পতিবার আরও ৩ হাজার ২৬৬ টাকা কমানোর ফলে সাত দফায় মোট দরপতনের পরিমাণ দাঁড়িয়েছে ১৭ হাজার ৫৫৪ টাকা।

বাজুস আরও জানিয়েছে, স্বর্ণালংকার বিক্রির ক্ষেত্রে সরকার নির্ধারিত ভ্যাট প্রযোজ্য হবে। অলংকারের নকশা অনুযায়ী মজুরি আলাদাভাবে নির্ধারণ করা হবে। এ ছাড়া অলংকার বিনিময়ের ক্ষেত্রে ১২ শতাংশ এবং পুরোনো স্বর্ণ কেনার ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দেওয়ার নিয়ম বহাল থাকবে।

বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৪০ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬৫ বার দাম বাড়ানো হয়েছে, ৭৪ বার কমানো হয়েছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। এর মধ্যে ৬৪ বার বেড়েছিল এবং ২৯ বার কমেছিল।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

টানা ৬ বার কমল স্বর্ণের দাম, ভরিতে কত

টানা ৬ বার কমল স্বর্ণের দাম, ভরিতে কত

আজকের স্বর্ণের দাম: ১৬ নভেম্বর ২০২৬

আজকের স্বর্ণের দাম: ১৬ নভেম্বর ২০২৬

আজকের স্বর্ণের দাম: ১৪ নভেম্বর ২০২৬

আজকের স্বর্ণের দাম: ১৪ নভেম্বর ২০২৬

বড় পতনের পর ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম

বড় পতনের পর ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম

চার দফায় স্বর্ণের দাম কমল ৯৮৫৬ টাকা, ভরি কত?

চার দফায় স্বর্ণের দাম কমল ৯৮৫৬ টাকা, ভরি কত?

আরও পড়ুন

টানা সাত দফা কমল স্বর্ণের দাম, ভরিতে কত?

টানা সাত দফা কমল স্বর্ণের দাম, ভরিতে কত?

১৯ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

১৯ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

আজকের স্বর্ণের দাম: ১৯ নভেম্বর ২০২৬

আজকের স্বর্ণের দাম: ১৯ নভেম্বর ২০২৬

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম