Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মানিকগঞ্জে সাবেক স্বাস্থ্যমন্ত্রীর বাড়ির সামনে বাসে আগুন

Icon

যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ এএম

মানিকগঞ্জে সাবেক স্বাস্থ্যমন্ত্রীর বাড়ির সামনে বাসে আগুন

ছবি: যুগান্তর

Advertisement

মানিকগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়ির সামনে পার্কিং করে রাখা ভূঁইয়া পরিবহণের একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাসটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। 

শনিবার (২১ নভেম্বর) দিনগত রাত ১২টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নে গড়পাড়া নিউ মডেল হাইস্কুলের সামনে এ ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাসটির নম্বর ঢাকা মেট্রো-ব ১৫-০৫৯৩। বাসটি ভূঁইয়া পরিবহণের। এটি ঢাকার উত্তরা থেকে মোহাম্মদপুর রুটে চলাচল করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যান্ত্রিক ত্রুটি এবং চালক না থাকায় গত চার-পাঁচ দিন ধরে বাসটি সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়ির সামনে পার্কিং করে রাখা হয়েছিল। বাসটির মালিক আবু জাফর স্থানীয় ঠাটাঙ্গা এলাকার বাসিন্দা। শনিবার দিনগত রাতে হঠাৎ বাসটিতে আগুন জ্বলতে দেখে স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়। পরে এলাকাবাসী ছুটে এসে পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয় বাসিন্দা ও মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি শামীম বলেন, আগুন লাগার সময় তিনি ঘটনাস্থলে ছিলেন না। মসজিদের মাইকে প্রথমে পল্লী বিদ্যুতের খুঁটিতে আগুন লাগার ঘোষণা শুনে সেখানে গিয়ে বাসে আগুন দেখতে পান। পরে এলাকাবাসী মিলে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে কীভাবে বা কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা তিনি জানেন না।

মানিকগঞ্জ সদর উপজেলা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. মিয়ারাজ উদ্দিন বলেন, রাত ১২টা ১৫ মিনিটের দিকে গড়পাড়া নিউ মডেল হাইস্কুলের সামনে অগ্নিকাণ্ডের খবর পানতাঁরা। ঘটনাস্থলে পৌঁছে বাসটিতে আগুন জ্বলতে দেখেন। পরে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের দুটি দল আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে এ ঘটনায় দুই থেকে তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, বাসটির মালিক স্থানীয় বাসিন্দা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাসে আগুন জ্বলতে দেখা যায়। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাস্থল পরিদর্শন করে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চলমান পরিস্থিতিতে জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে দুষ্কৃতকারীরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলা হবে।

তিনি আরও বলেন, জেলাজুড়ে পুলিশের টহল ও চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারিও অব্যাহত রয়েছে। জনগণকে সঙ্গে নিয়ে এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মানিকগঞ্জে গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন

মানিকগঞ্জে গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন

নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিসংযোগ, গ্রেফতার ৩

নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিসংযোগ, গ্রেফতার ৩

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসায় অগ্নিসংযোগের ঘটনায় আটক ২

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসায় অগ্নিসংযোগের ঘটনায় আটক ২

নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকের শাখায় ভাঙচুর-অগ্নিসংযোগ

নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকের শাখায় ভাঙচুর-অগ্নিসংযোগ

কালিগঞ্জ বিএনপির কার্যালয় পুড়ে ছাই

কালিগঞ্জ বিএনপির কার্যালয় পুড়ে ছাই

ইরাকে বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ আগুন, ৪ জনের প্রাণহানি

ইরাকে বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ আগুন, ৪ জনের প্রাণহানি

আরও পড়ুন

মানিকগঞ্জে সাবেক স্বাস্থ্যমন্ত্রীর বাড়ির সামনে বাসে আগুন

মানিকগঞ্জে সাবেক স্বাস্থ্যমন্ত্রীর বাড়ির সামনে বাসে আগুন

নাশকতা প্রতিরোধে চাঁদপুরে সর্বদলীয় ঐক্যের ডাক

নাশকতা প্রতিরোধে চাঁদপুরে সর্বদলীয় ঐক্যের ডাক

শিবচরের বাহাদুরপুর হাজী শরীয়তুল্লাহর স্মৃতি আজও অম্লান

হাজী শরীয়তুল্লাহর স্মৃতি আজও অম্লান

কক্সবাজারে বালিয়াড়িতে কার্নিভাল তিন মাসের আয়োজনের আড়ালে ৩ বছরের চুক্তি

তিন মাসের আয়োজনের আড়ালে ৩ বছরের চুক্তি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম