Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

গাজায় গণহত্যা চালাতে ইসরাইলকে অস্ত্র দিয়েছে ভারত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৯:২৩ পিএম

গাজায় গণহত্যা চালাতে ইসরাইলকে অস্ত্র দিয়েছে ভারত

ছবি: সংগৃহীত

Advertisement

ফিলিস্তিনের গাজায় গণহত্যা চালাতে ইসরাইলকে অস্ত্র দিয়েছে ভারত। এমনকি আন্তর্জাতিক বিচার আদালতে ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার মামলায়ও যোগ দেয়নি। এছাড়া নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন সরকার দেশের ভেতরে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ দমন করছেন।

বুধবার (২৫ নভেম্বর)  আল-জাজিরা জানিয়েছে, ভারতের আগের সরকারগুলো ইসরাইলের সঙ্গে গোপন সম্পর্ক রাখত। কিন্তু, বর্তমানে মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর যা বদলেছে তা হলো এই সম্পর্কের প্রকাশ্য রূপ। আগের সরকারগুলো ইসরাইলি অস্ত্র নিলেও পতাকাবিহীন জাহাজ এবং গোপন রাষ্ট্রীয় সফরের অনুরোধ করত। ২০১৪ সালের পর সেই আবরণ সরে যায়। 

২০১৬ সালে ভারতীয় শিল্পগোষ্ঠী আদানি গ্রুপ হায়দরাবাদে ‘হার্মিস ৯০০’ ড্রোন তৈরির জন্য ইসরাইলের এলবিট সিস্টেমসের সঙ্গে একটি যৌথ উদ্যোগ গ্রহণ করে, যা ইসরাইলের বাইরে এ ধরনের প্রথম কারখানা।

নেদারল্যান্ডসের লেইডেন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক নিকোলাস ব্লারেল এ বিষয়ে আল জাজিরাকে বলেন, হায়দরাবাদে যা হচ্ছে তা মূলত ইসরাইলি নকশায় তৈরি ড্রোনের ‘চূড়ান্ত সংযোজন মাত্র’ এবং ‘ঠিক কী পরিমাণ প্রযুক্তি প্রকৃতপক্ষে হস্তান্তর করা হয়েছে তা স্পষ্ট নয়।’ তবে তিনি উল্লেখ করেন, ২০২৩ সালের শেষের দিকে এবং ২০২৪ সালের শুরুতে ভারত থেকে ইসরাইলে এই ড্রোনের চালান পাঠানো হয়েছিল, যখন গাজায় গণহত্যার কাজে ওই মডেলের কিছু ড্রোন ব্যবহৃত হচ্ছিল।

গত ৩০ জুলাই প্রকাশিত অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ‘মেড ইন ইন্ডিয়া’ শীর্ষক প্রতিবেদনে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ২০২৫ সালের ৩০ নভেম্বর পর্যন্ত ভারতীয় প্রতিষ্ঠানগুলো থেকে ইসরাইলে অস্ত্র, গোলাবারুদ এবং সামরিক সরঞ্জামের ২,৫৯৬টি চালানের তথ্য নথিভুক্ত করা হয়েছে। ওই প্রতিবেদনে ৯টি কোম্পানির নাম উল্লেখ করা হয়, যার মধ্যে তিনটি সম্পূর্ণভাবে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মালিকানাধীন। সংস্থাটি উপসংহারে বলেছে, ওই প্রতিষ্ঠানগুলো যখনই রপ্তানি করে, তখন ভারত রাষ্ট্র নিজেই মূলত অস্ত্র সরবরাহ করে। এর পরদিন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল অভিযোগগুলোর সরাসরি জবাব না দিয়ে জানান, কৌশলগত বাণিজ্যের ক্ষেত্রে ভারতের একটি ‘শক্তিশালী’ আইনি কাঠামো রয়েছে।

২০২৩ সালের অক্টোবরের পর থেকে ভারত ইসরাইকে যুদ্ধবিমান, বোমা ও অস্ত্রের যন্ত্রাংশ সরবরাহ করছে—এমন অভিযোগ আগে থেকেই উঠছিল। অ্যামনেস্টির সর্বশেষ প্রতিবেদন সেই অভিযোগের ধারাবাহিকতাই তুলে ধরেছে। ২০২৬ সালের মে মাসে ফিলিস্তিনপন্থী ‘বয়কট, ডাইভেস্টমেন্ট অ্যান্ড স্যাংশনস’ (বিডিএস) আন্দোলন এবং ‘নো হারবার ফর জেনোসাইড’ (এনএইচজি) জোটও সতর্ক করে বলেছিল, ভারত থেকে ইসরাইলে বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম যাচ্ছে।

এর আগে ২০১৪ সালের জুলাই ও আগস্টে গাজায় ইসরাইলি অভিযানের সময় মোদি সরকার ভারতীয় সংসদের উচ্চকক্ষে ইসরাইলের নিন্দা জানিয়ে একটি প্রস্তাব গ্রহণে বাধা দেয়। ২০১৫ সালে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে ওই অভিযানের জবাবদিহিতা চাওয়া একটি প্রস্তাবে ভারত প্রথমবারের মতো ভোটদানে বিরত থাকে এবং ২০১৬ সালেও একই কাজ করে।

২০১৭ সালে মোদি প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ইসরাইল সফর করেন। ইসরাইল ও যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালানোর কয়েক দিন আগে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে তিনি পুনরায় ইসরাইল সফর করেন। ২০২৪ সালের সেপ্টেম্বরে ভারতের সুপ্রিম কোর্ট ইসরাইলে অস্ত্র রপ্তানি বন্ধের একটি আবেদন শুনতে অস্বীকৃতি জানিয়ে বলেন, পররাষ্ট্রনীতি আদালতের এখতিয়ারের বাইরে।

এ বিষয়ে ব্লারেল বলেন, ফিলিস্তিন ইস্যুতে ভারতের অবস্থান, যা ‘সত্তরের দশক থেকে অত্যন্ত স্পষ্ট ছিল’, তা এখন ‘কিছুটা অনিশ্চিত’ হয়ে পড়েছে, যা বিজেপির জন্য সুবিধাজনক। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের কূটনীতিকরা ‘আসলেই বুঝতে পারছেন না’ ভারত কোথায় দাঁড়িয়ে আছে—এটি এমন এক অবস্থান যাতে ‘নৈতিক স্পষ্টতার অভাব রয়েছে।’

গবেষক ও লেখক আজাদ এসা  গাজায় সাম্প্রতিক যুদ্ধের সময় ইসরাইলে ভারতের অস্ত্র পাঠানো, আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলায় যোগ না দেওয়া, ইসরাইলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা সমর্থন না করা এবং দেশের ভেতরে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ দমনের বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, ‘ফিলিস্তিনের প্রতি ভারতের কথিত নীতির চেয়ে এই (ঘৃণ্য) কাজগুলোই অনেক বেশি কথা বলে।’

থিঙ্ক ট্যাঙ্ক ‘অবজারভার রিসার্চ ফাউন্ডেশন’-এর কবির তানেজা বলেন,  বলেন, ইসরাইল-প্রীতি  মূলত ভারতের অর্থনৈতিক শক্তির প্রতিফলন। ষাটের দশকে ভারতের অর্থনীতি ছোট ছিল এবং অন্য শক্তিগুলোকে চটানোর মূল্য ছিল অনেক বেশি। আজ প্রায় ৪ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হিসেবে বাণিজ্য ও নিরাপত্তা রক্ষার বিশাল প্রয়োজনে ভারত যেকোনো সমালোচনা সামাল দিতে পারে এবং ইসরাইলসহ যেকোনো অংশীদারের কাছ থেকে নিরাপত্তা নেবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নতুন দায়িত্ব নিয়ে ১ ডিসেম্বর দিল্লি যাচ্ছেন আসাদ আলম সিয়াম

নতুন দায়িত্ব নিয়ে ১ ডিসেম্বর দিল্লি যাচ্ছেন আসাদ আলম সিয়াম

এটি হাসিনা ও বাংলাদেশ সরকারের মধ্যকার বিষয়

রণধীর জয়সওয়াল এটি হাসিনা ও বাংলাদেশ সরকারের মধ্যকার বিষয়

১৬ ডিসেম্বর ‘হাসিনার দেশে ফেরা’ নিয়ে যা বলল ভারত

১৬ ডিসেম্বর ‘হাসিনার দেশে ফেরা’ নিয়ে যা বলল ভারত

ফের ঢাকা-দিল্লির সম্পর্কে বড় ধরনের ছন্দপতন

ফের ঢাকা-দিল্লির সম্পর্কে বড় ধরনের ছন্দপতন

একটি চিরুনির জন্য যেভাবে পতন হয়েছিল খ্যাতিমান রাজবংশের

একটি চিরুনির জন্য যেভাবে পতন হয়েছিল খ্যাতিমান রাজবংশের

মোড় ঘুরে যায় ৫ আগস্ট দিল্লিতে সেই সংবাদ সম্মেলনের পর

মোড় ঘুরে যায় ৫ আগস্ট দিল্লিতে সেই সংবাদ সম্মেলনের পর

আরও পড়ুন

মেয়েকে কোলে নিয়ে পার্লামেন্টে বক্তব্য দিলেন অস্ট্রেলিয়ার সিনেটর ফাতিমা

মেয়েকে কোলে নিয়ে পার্লামেন্টে বক্তব্য দিলেন অস্ট্রেলিয়ার সিনেটর ফাতিমা

ইসরাইলের সহায়তায় নিজ নাগরিকদের বিরুদ্ধে ভারতের গুপ্তচরবৃত্তি

ইসরাইলের সহায়তায় নিজ নাগরিকদের বিরুদ্ধে ভারতের গুপ্তচরবৃত্তি

গাজায় গণহত্যা চালাতে ইসরাইলকে অস্ত্র দিয়েছে ভারত

গাজায় গণহত্যা চালাতে ইসরাইলকে অস্ত্র দিয়েছে ভারত

শক্তিশালী পাসপোর্টের তালিকায় শীর্ষে আমিরাত, বাংলাদেশ কোথায়?

শক্তিশালী পাসপোর্টের তালিকায় শীর্ষে আমিরাত, বাংলাদেশ কোথায়?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম