Logo
Logo
×

Advertisement

অস্ট্রেলিয়া মহাদেশ

মেয়েকে কোলে নিয়ে পার্লামেন্টে বক্তব্য দিলেন অস্ট্রেলিয়ার সিনেটর ফাতিমা

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৫১ পিএম

মেয়েকে কোলে নিয়ে পার্লামেন্টে বক্তব্য দিলেন অস্ট্রেলিয়ার সিনেটর ফাতিমা

অস্ট্রেলিয়ার পার্লামেন্টে সন্তান কোলে বক্তব্য দেন সিনেটর ফাতিমা পেম্যান। ছবি: সংগৃহীত

Advertisement

অস্ট্রেলিয়ার পার্লামেন্টে এক মধুর মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সিনেটে বক্তব্য দেওয়ার সময় ছয় মাস বয়সি মেয়েকে কোলে নিয়ে উপস্থিত হন সিনেটর ফাতিমা পেম্যান। এ সময় তার পেছনে বসা সহকর্মী সিনেটর লিডিয়া থর্প শিশুটির সঙ্গে খেলায় মেতে ওঠেন।

২৪ ও ২৫ নভেম্বর সিনেটের অধিবেশন চলাকালে এ ঘটনা ঘটে। বক্তব্য চালিয়ে যাওয়ার সময় পেছনের আসন থেকে শিশুটির দিকে নানা মজার মুখভঙ্গি করেন লিডিয়া থর্প।

পশ্চিম অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্বকারী স্বতন্ত্র সিনেটর ফাতিমা পেম্যানকে বক্তব্য দেওয়ার সময় মেয়ে আলিয়াকে বুকের সঙ্গে জড়িয়ে কোলে ধরে থাকতে দেখা যায়। পেছনে বসে লিডিয়া থর্পের মজার অঙ্গভঙ্গি শিশুটিকে আনন্দিত করে তোলে। পার্লামেন্টের আনুষ্ঠানিক কার্যক্রমের মধ্যে এ দৃশ্যটি আলাদা করে নজর কাড়ে।

ভিডিওটি অনলাইনে ছড়িয়ে পড়ার পর অনেকেই দৃশ্যটির প্রশংসা করেছেন। সন্তানকে দেখাশোনার পাশাপাশি একজন মায়ের পেশাগত দায়িত্ব পালনের মুহূর্তটি তাদের ভালো লেগেছে।


অনেক দেশের আইনসভার তুলনায় অস্ট্রেলিয়ার সিনেটে আইনপ্রণেতাদের শিশুদের নিয়ে অধিবেশনকক্ষে প্রবেশের সুযোগ রয়েছে। পার্লামেন্টের নিয়ম অনুযায়ী, সিনেটররা অধিবেশনে অংশ নেওয়ার সময় নিজেদের শিশুর যত্ন নিতে এবং প্রয়োজনে অল্প সময়ের জন্য দুধ পান করাতে পারেন।

অল্পবয়সি সন্তানদের কাছ থেকে আলাদা না হয়েও যাতে অভিভাবকেরা পার্লামেন্টের দায়িত্ব পালন করতে পারেন, সে লক্ষ্যেই এ ব্যবস্থা রাখা হয়েছে।

পার্লামেন্টে দায়িত্ব পালনকালে সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে আরও একটি বিশেষ পরিচিতি রয়েছে ফাতিমা পেম্যানের। তিনি পশ্চিম অস্ট্রেলিয়ার প্রথম সিনেটর, যিনি দায়িত্বে থাকা অবস্থায় সন্তানের জন্ম দিয়েছেন। সূত্র: এনডিটিভি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এলডিসি উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ

এলডিসি উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ

অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন জামায়াত আমির

অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন জামায়াত আমির

জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফরে ক্ষুব্ধ ইহুদি-হিন্দু সংগঠন

টাইমস অব ইসরাইলের প্রতিবেদন জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফরে ক্ষুব্ধ ইহুদি-হিন্দু সংগঠন

১২ লাখ কর্মী নেবে অস্ট্রেলিয়া, ভাগ্য খুলছে বাংলাদেশিদের

১২ লাখ কর্মী নেবে অস্ট্রেলিয়া, ভাগ্য খুলছে বাংলাদেশিদের

বন বাঁচাতে পর্নোগ্রাফি ভিডিও, অভিনব উদ্যোগ অস্ট্রেলিয়ায়

বন বাঁচাতে পর্নোগ্রাফি ভিডিও, অভিনব উদ্যোগ অস্ট্রেলিয়ায়

বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

আরও পড়ুন

মেয়েকে কোলে নিয়ে পার্লামেন্টে বক্তব্য দিলেন অস্ট্রেলিয়ার সিনেটর ফাতিমা

মেয়েকে কোলে নিয়ে পার্লামেন্টে বক্তব্য দিলেন অস্ট্রেলিয়ার সিনেটর ফাতিমা

টাইমস অব ইসরাইলের প্রতিবেদন জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফরে ক্ষুব্ধ ইহুদি-হিন্দু সংগঠন

জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফরে ক্ষুব্ধ ইহুদি-হিন্দু সংগঠন

বন বাঁচাতে পর্নোগ্রাফি ভিডিও, অভিনব উদ্যোগ অস্ট্রেলিয়ায়

বন বাঁচাতে পর্নোগ্রাফি ভিডিও, অভিনব উদ্যোগ অস্ট্রেলিয়ায়

নিউজিল্যান্ডে সরকার গঠনে অনিশ্চয়তা, ভাগ্য ঝুলছে বিশেষ ভোটে

নিউজিল্যান্ডে সরকার গঠনে অনিশ্চয়তা, ভাগ্য ঝুলছে বিশেষ ভোটে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম