Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

সাইবার হামলার শিকার এএফপি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৯:০৯ এএম

সাইবার হামলার শিকার এএফপি

ফ্রান্সের প্যারিসভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপির সদরদপ্তর। ছবি: সংগৃহীত

Advertisement

ফ্রান্সের প্যারিসভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপির (এজেন্সি ফ্রান্স-প্রেস) কনটেন্ট আদান-প্রদানের প্ল্যাটফর্ম ‘এএফপি ফোরাম’ সাইবার হামলার শিকার হয়েছে। এ ঘটনার পর নিরাপত্তার স্বার্থে প্ল্যাটফর্মটি সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে সংস্থাটি। খবর আনাদোলুর 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সংবাদ সংস্থাটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

সংস্থাটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পাঠানো অভ্যন্তরীণ এক ইমেইলে বলা হয়, বৃহস্পতিবার রাত ১টা ৩০ মিনিটে (প্যারিসের স্থানীয় সময়) সাইবার হামলাটি শুরু হয়। হামলার লক্ষ্য ছিল এএফপি ফোরাম। এই প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহকরা সংবাদ সংস্থাটির বিভিন্ন কনটেন্ট দেখতে ও ডাউনলোড করতে পারেন।

ইমেইলে বলা হয়, ‘সিস্টেমে অনুপ্রবেশের বিষয়টি শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের প্রযুক্তি দল হামলা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এএফপি ফোরাম বন্ধ করে দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্ল্যাটফর্মটি বন্ধ থাকবে।’


এদিকে প্ল্যাটফর্মটি বন্ধ থাকলেও গ্রাহকদের সেবা অব্যাহত রাখতে বিকল্প ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে এএফপি।

সংস্থাটি আরও জানায়, সাইবার হামলার ঘটনা তদন্তে বাইরের বিশেষজ্ঞদের সহায়তা নেওয়া হচ্ছে। তবে এখন পর্যন্ত কারা এ হামলার পেছনে রয়েছে, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

এএফপি বলছে, হামলার উৎস ও উদ্দেশ্য শনাক্তে তদন্ত চলছে।


সাম্প্রতিক মাসগুলোতে ফ্রান্সসহ বিশ্বের বিভিন্ন দেশে বেসরকারি প্রতিষ্ঠান ও সরকারি সংস্থার ওপর একের পর এক সাইবার হামলার ঘটনা ঘটছে। এসব হামলার কোনোটি সংঘবদ্ধ অপরাধী চক্র চালিয়েছে আর্থিক লাভের উদ্দেশ্যে। আবার কিছু হামলার লক্ষ্য ছিল বিভিন্ন দেশে অস্থিতিশীলতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করা।

এ পরিস্থিতির মধ্যেই আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপির গুরুত্বপূর্ণ কনটেন্ট প্ল্যাটফর্মে সাইবার হামলার ঘটনা ঘটল।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সাইবার হামলার শিকার ফিফা, গুরুত্বপূর্ণ তথ্য চুরি

সাইবার হামলার শিকার ফিফা, গুরুত্বপূর্ণ তথ্য চুরি

হামলা হলে বন্ধ হয়ে যাবে গোপালগঞ্জের বিদ্যুৎ সরবরাহ

হামলা হলে বন্ধ হয়ে যাবে গোপালগঞ্জের বিদ্যুৎ সরবরাহ

সৌদি আরবের একাধিক স্থানে হুথির ব্যাপক হামলা

সৌদি আরবের একাধিক স্থানে হুথির ব্যাপক হামলা

আদালতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের স্লোগান, রাষ্ট্রপক্ষের আইনজীবীদের ‘চোখ উপড়ে’ ফেলার হুমকি

আদালতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের স্লোগান, রাষ্ট্রপক্ষের আইনজীবীদের ‘চোখ উপড়ে’ ফেলার হুমকি

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ

ঋণ করে আবাদ, রাতের আঁধারে কেটে দেওয়া হলো ১০ বিঘা জমির শিমগাছ

ঋণ করে আবাদ, রাতের আঁধারে কেটে দেওয়া হলো ১০ বিঘা জমির শিমগাছ

আরও পড়ুন

বাড়ল তেলের দাম

বাড়ল তেলের দাম

ইতিহাস গড়া জিশানের জন্য মহাকাশে ১০০ হালাল খাবার রাখল চীন

ইতিহাস গড়া জিশানের জন্য মহাকাশে ১০০ হালাল খাবার রাখল চীন

সাইবার হামলার শিকার এএফপি

সাইবার হামলার শিকার এএফপি

ইরানের বিরুদ্ধে বিজয় হাতের মুঠোয়: ট্রাম্প

ইরানের বিরুদ্ধে বিজয় হাতের মুঠোয়: ট্রাম্প

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম