Logo
Logo
×

Advertisement

সারাদেশ

আদালতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের স্লোগান, রাষ্ট্রপক্ষের আইনজীবীদের ‘চোখ উপড়ে’ ফেলার হুমকি

Icon

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৪১ পিএম

আদালতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের স্লোগান, রাষ্ট্রপক্ষের আইনজীবীদের ‘চোখ উপড়ে’ ফেলার হুমকি

অভিযুক্ত মনিরুজ্জামান জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।

Advertisement

লক্ষ্মীপুরে জেলা আদালতে হাজির করা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় জেলা আওয়ামী লীগের সদস্য মনিরুজ্জামান পাটওয়ারী প্রিজনভ্যান থেকে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের আঙুল দেখিয়ে ‘চোখ উপড়ে’ ফেলার হুমকি দেন বলে অভিযোগ করেছেন বিএনপিপন্থী দুই আইনজীবী। এর প্রতিবাদে তাৎক্ষণিক মিছিল করেন তারা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ২টার দিকে লক্ষ্মীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে আসামিদের প্রিজনভ্যানে তোলার সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দেন।

অভিযুক্ত মনিরুজ্জামান জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। জামিন পাওয়া রাজু আহমেদ লক্ষ্মীপুর পৌর কৃষক লীগের সভাপতি।

বিকালে সংশ্লিষ্ট আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) আব্দুল আহাদ শাকিল পাটওয়ারী বলেন, ঘটনার সময় জামিন শুনানির জন্য ১৭ জন আসামিকে আদালতে হাজির করা হয়। কারাগারে নেওয়ার জন্য প্রিজনভ্যানে তোলার সময় তারা ‘জয় বাংলা’ স্লোগান দেন। এ সময় আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান পাটওয়ারী প্রিজনভ্যানে উঠে দুই আঙুল দেখিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের হুমকি দেন। পরে বিএনপিপন্থী আইনজীবীরা তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল করেন।

শাকিল পাটওয়ারী আরও বলেন, সদর মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় মনিরুজ্জামান পাটওয়ারী ও রাজু আহমেদকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ নম্বর আদালতে হাজির করা হয়। আদালতের বিচারক মো. ওমর ফারুক রাজুকে জামিন দেন। এ ছাড়া চন্দ্রগঞ্জ থানায় দায়ের করা বিভিন্ন মামলায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১৫ নেতাকর্মীকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।

প্রতিবাদ মিছিল শেষে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট মহসিন কবির স্বপন বলেন,‘নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের মামলা দিয়ে হয়রানি করেছে। এখন আবার ফ্যাসিবাদী কায়দায় তারা ককটেল বিস্ফোরণসহ আগুন-সন্ত্রাস করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। জামিন নিয়ে তারা আমাদের এবং আইনজীবীদের হুমকি দিচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ

ঋণ করে আবাদ, রাতের আঁধারে কেটে দেওয়া হলো ১০ বিঘা জমির শিমগাছ

ঋণ করে আবাদ, রাতের আঁধারে কেটে দেওয়া হলো ১০ বিঘা জমির শিমগাছ

ঘুমিয়ে ছিল পরিবার, মধ্যরাতে বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ

ঘুমিয়ে ছিল পরিবার, মধ্যরাতে বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ

আপসের শর্তে জামিন, বাড়ি ফিরেই শ্বশুর-শাশুড়িকে পেটানোর অভিযোগ

আপসের শর্তে জামিন, বাড়ি ফিরেই শ্বশুর-শাশুড়িকে পেটানোর অভিযোগ

ইয়েমেনে সৌদি বিমান হামলায় নিহত-নিখোঁজ ২৫

ইয়েমেনে সৌদি বিমান হামলায় নিহত-নিখোঁজ ২৫

গ্রামীণ ব্যাংকে আগুন দিয়ে পালানোর সময় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

গ্রামীণ ব্যাংকে আগুন দিয়ে পালানোর সময় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

আরও পড়ুন

মসজিদের তার চুরির জেরে দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৫

মসজিদের তার চুরির জেরে দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৫

সাতক্ষীরা সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, থার্মাল ড্রোন ও টহল জোরদার

সাতক্ষীরা সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, থার্মাল ড্রোন ও টহল জোরদার

গোপালপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা নিক্ষেপ

গোপালপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা নিক্ষেপ

সেন্টমার্টিনে ৫ ট্রলিং বোটসহ ১০১ জেলে আটক

সেন্টমার্টিনে ৫ ট্রলিং বোটসহ ১০১ জেলে আটক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম